Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রিনল্যান্ড দখলে বলপ্রয়োগ করবো না: ট্রাম্প
    আন্তর্জাতিক

    গ্রিনল্যান্ড দখলে বলপ্রয়োগ করবো না: ট্রাম্প

    এফ. আর. ইমরানজানুয়ারি 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বলপ্রয়োগ করবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে বিশ্বনেতাদের সামনে এ অবস্থানের কথা জানান তিনি। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, গ্রিনল্যান্ডের ‘মালিকানা’ যুক্তরাষ্ট্রের হাতে থাকা প্রয়োজন। সূত্র: এএফপি

    বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “আমি যদি অতিরিক্ত শক্তি ও বলপ্রয়োগের সিদ্ধান্ত না নিই; যেখানে আমরা সত্যি বলতে অপ্রতিরোধ্য হব, তাহলে সম্ভবত আমরা কিছুই পাব না। কিন্তু আমি সেটা করব না। ঠিক আছে।”

    তিনি বলেন, এখন অনেকেই বলছেন—ভালো, কারণ মানুষ ভেবেছিল তিনি বলপ্রয়োগ করবেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমার বলপ্রয়োগ করার দরকার নেই। আমি বলপ্রয়োগ করতে চাই না। আমি বলপ্রয়োগ করব না।”

    তবে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে তার প্রশাসনের প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র বিষয়টি ‘মনে রাখবে’ বলেও বিশ্বনেতাদের সতর্ক করে দেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের একটি ‘বরফের টুকরো’ প্রয়োজন, কিন্তু তারা সেটি দিতে চায় না।

    ট্রাম্প বলেন, “তাদের সামনে একটি পছন্দ আছে। তারা চাইলে হ্যাঁ বলতে পারে, আর তখন আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব। অথবা তারা না বলতে পারে, আর আমরা তা মনে রাখব।”

    যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি–সংক্রান্ত কর্মকাণ্ডের প্রতিদান হিসেবে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যা চাইছে তা কেবল গ্রিনল্যান্ড নামের একটি ভূখণ্ড, যেটি একসময় যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধায়ক অঞ্চল ছিল। পরে সম্মান দেখিয়ে সেটি ডেনমার্কের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ৩৯ গ্রামে ইসরায়েলি হামলা

    এপ্রিল 20, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: কেন মিশর কোনো পক্ষ নিতে পারে না?

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথে ফেরার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.