Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কাশ্মিরে ভারতীয় ১০ সেনা নিহত
    আন্তর্জাতিক

    কাশ্মিরে ভারতীয় ১০ সেনা নিহত

    এফ. আর. ইমরানজানুয়ারি 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের দোদা জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত ১০ জন সেনা নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সূত্র: এনডিটিভি

    প্রতিবেদনে বলা হয়, দোদা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর ১০ সদস্য নিহত হন এবং আহত হন আরও ১০ জন।

    স্থানীয় কর্মকর্তারা জানান, সেনাসদস্যরা একটি বুলেটপ্রুফ ক্যাসপির গাড়িতে করে একটি অভিযানে অংশ নিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে ভাদেরওয়া-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে যায়।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, দোদায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী ১০ জওয়ানের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি বলেন, নিহত সেনাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণে রাখবে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

    মনোজ সিনহা আরো বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো জাতি শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছে। আহত ১০ সেনাকে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ৩৯ গ্রামে ইসরায়েলি হামলা

    এপ্রিল 20, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: কেন মিশর কোনো পক্ষ নিতে পারে না?

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথে ফেরার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.