Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পশ্চিম তীরের জমি ‘দখলের’ অনুমোদনে আরব বিশ্বে তীব্র নিন্দা
    আন্তর্জাতিক

    পশ্চিম তীরের জমি ‘দখলের’ অনুমোদনে আরব বিশ্বে তীব্র নিন্দা

    এফ. আর. ইমরানUpdated:ফেব্রুয়ারি 16, 2026ফেব্রুয়ারি 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে বসানো হয়েছে ইসরায়েলের পতাকা। গতকাল রোববার। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পশ্চিম তীরে ভূমি নিবন্ধনের একটি প্রক্রিয়ার অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। সমালোচকরা এটিকে ‘জমি দখল’ হিসেবে আখ্যা দিয়েছেন। এ সিদ্ধান্তে আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে।

    ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এ উদ্যোগের মাধ্যমে ‘আইনি বিরোধ নিষ্পত্তি ও অধিকারের স্বচ্ছতা নিশ্চিত’ করা হবে। তবে মিশর, কাতার ও জর্ডান এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। মিশরের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই ‘বিপজ্জনক পদক্ষেপ’ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নিয়ন্ত্রণ আরো সুসংহত করবে।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম তীরের জমিকে তথাকথিত ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, এর ফলে ফিলিস্তিনি জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে, এটি ‘ভূখণ্ড দখল প্রক্রিয়ার সূচনা এবং ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের ভিত্তি ধ্বংসের শামিল।’

    ইসরায়েলি বসতি স্থাপনের বিরোধী পর্যবেক্ষণ সংস্থা পিস নাউ তেল আবিবের এই সিদ্ধান্তকে ‘বিশাল ভূমি দখলমূলক কার্যক্রম’ বলে বর্ণনা করেছে। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর প্রথমবারের মতো পশ্চিম তীরে আনুষ্ঠানিক ভূমি নিবন্ধন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন।

    গণমাধ্যমে আরো বলা হয়েছে, এ প্রক্রিয়া কেবল ‘সি-এলাকা’ হিসেবে চিহ্নিত অংশে কার্যকর হবে, যা পশ্চিম তীরের প্রায় ৬০ শতাংশ এলাকা। বর্তমানে ওই অঞ্চলে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইসরায়েল।

    ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের ভিত্তি হিসেবে দেখে। তবে ইসরায়েলের ধর্মীয় কট্টরপন্থী গোষ্ঠীগুলোর একটি অংশ এই ভূখণ্ডকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। সম্প্রতি অতি-ডানপন্থী মন্ত্রীদের সমর্থিত একাধিক পদক্ষেপ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যার লক্ষ্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসিত এলাকাগুলোতে নিয়ন্ত্রণ আরও জোরদার করা।

    দখলকৃত পূর্ব জেরুজালেম বাদ দিলে বর্তমানে পশ্চিম তীরের বিভিন্ন বসতি ও আউটপোস্টে পাঁচ লাখের বেশি ইসরায়েলি বসবাস করছেন, যা আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত। একই ভূখণ্ডে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির বসবাস রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    শ্রীলঙ্কার বিমানবন্দরে সিগারেটসহ বাংলাদেশি আটক, জব্দ ৫১ লাখো রুপির পণ্য

    এপ্রিল 19, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটো ছাড়ছে না যুক্তরাষ্ট্র, উদ্বেগ উড়িয়ে দিলেন মহাসচিব

    এপ্রিল 19, 2026
    বাণিজ্য

    সংঘাতের ৫০ দিনে জ্বালানি খাতে লোকসান ৫ হাজার কোটি ডলার

    এপ্রিল 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.