Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তাইওয়ান সিমান্তে চীনের সামরিক মহড়া
    আন্তর্জাতিক

    তাইওয়ান সিমান্তে চীনের সামরিক মহড়া

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 17, 2024অক্টোবর 14, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীন আবারও তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে। সোমবার থেকে চীনা যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ বিভিন্ন দিক থেকে তাইওয়ানের কাছাকাছি চলে এসেছে। চীনের দাবি, এই মহড়ার মূল উদ্দেশ্য তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া। তাইওয়ানের দিক থেকে একে উসকানি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং চীনের এই পদক্ষেপকে নিন্দা করা হয়েছে।

    চীনের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই মহড়ার নাম ‘সোর্ড ২০২৪বি’। তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে কাজ করার ক্ষমতা যাচাই করছে, যা চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এটি তাদের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আইনসম্মত একটি পদক্ষেপ।

    মহড়া চলছে তাইওয়ানের উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক ঘিরে, যেখানে চীনের সামরিক বাহিনী বন্দরে আঘাত হানা এবং নৌ ও স্থলে একসঙ্গে আক্রমণ চালানোর মহড়া দিচ্ছে। ইস্টার্ন কমান্ডের একজন মুখপাত্র বলেন, চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ তাইওয়ানের বিভিন্ন দিকে অবস্থান নিয়ে যৌথ আক্রমণ পরিচালনা করার মহড়া করছে।

    তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের এই পদক্ষেপকে অযৌক্তিক ও উসকানিমূলক আখ্যা দিয়ে কড়া নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, তাইওয়ান তার স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে। এর পাশাপাশি, তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কমিটি জানিয়েছে, চীনের এই পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে এবং তাইওয়ান চীনকে তার মনোভাব থেকে বিরত রাখতে প্রস্তুত রয়েছে।

    গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জাতীয় দিবস উপলক্ষে তার ভাষণে চীনকে সতর্ক করে দেন। তিনি বলেন, চীন যদি শক্তি প্রয়োগের মাধ্যমে তাইওয়ান দখল করার চেষ্টা করে, তাহলে শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রেসিডেন্ট লাই স্পষ্ট ভাষায় বলেন, বেজিং এবং তাইপেই পরস্পরের অধীনে নয়। এই ভাষণের পর থেকেই চীনের মনোভাব আরো কঠোর হয়েছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও চীনকে সতর্ক করেছেন। তিনি বলেন, চীন যেন তাইওয়ানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ না নেয়, কারণ এটি আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।

    চীন এবং তাইওয়ানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার জন্ম দিচ্ছে। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে চীন নিজের অংশ বলে দাবি করে, যেখানে তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    জাতিসংঘ সাধারণ অধিবেশন ২০২৬: কখন, কারা বক্তব্য দেবেন এবং কেন গুরুত্বপূর্ণ?

    সেপ্টেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    হুথি হামলার জেরে সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

    সেপ্টেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    মূলধারার গণমাধ্যমের বিরোধের মধ্যেই চালু হলো ‘ট্রাম্প টিভি’

    সেপ্টেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    রুপির বিপরীতে টাকা শক্তিশালী: ভারতগামী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

    অর্থনীতি সেপ্টেম্বর 22, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.