Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যে কারণে জ্বালানি তেলের দাম কমল
    বিশ্ব অর্থনীতি

    যে কারণে জ্বালানি তেলের দাম কমল

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তেলের দাম
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে কাঁচা (ব্রেন্ট ক্রুড) তেলের সরবরাহ বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে। এর ইতিবাচক প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে পতন হয়েছে।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে জ্বালানি তেলের দর কমেছে। বাংলাদেশ সময় সকাল ৭টা ১৯ মিনিটে আন্তর্জাতিক বাজারসূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭ সেন্ট কমে ৯৯ দশমিক ১৮ ডলারে লেনদেন হচ্ছিল।

    অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৩৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ১৭ ডলারে নেমে আসে।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকি দিলেও একই সঙ্গে জানান, যুদ্ধের অবসান ঘটাতে তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানের মধ্যস্থতাকারীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন।

    ট্রাম্প বলেন, “আমি মনে করি, তাদের একটি সমঝোতায় পৌঁছানোর জন্য অনেক গতি তৈরি হয়েছে।”

    তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা এবং দীর্ঘ সাত মাসের যুদ্ধ বা সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতার কারণে বাজারে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। মঙ্গলবারের লেনদেন শেষে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।

    উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বরের পর এই প্রথম ব্রেন্ট তেলের দাম ১০০ ডলারের নিচে নেমেছে।

    কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, কয়েক সপ্তাহ আগের তুলনায় বর্তমানে বৈশ্বিক তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে বাজার কিছুটা বেশি আশাবাদী।

    তিনি বলেন, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠক ব্যবসায়ীদের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়ে কিছুটা আশার সৃষ্টি করেছে। ধ্বংস করে দেওয়ার হুমকিসহ কঠোর বক্তব্য অব্যাহত থাকলেও বাজার এখন আলোচনার সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

    এদিকে মঙ্গলবার সৌদি আরব লোহিত সাগরের দিকে পরিচালিত তার ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় শুরু করেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে।

    পাইপলাইনটির কার্যক্রম চালু হওয়ার ফলে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ আরও বাড়ার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের বক্তব্য, তথ্য যাচাইয়ে মিলল অসঙ্গতি

    সেপ্টেম্বর 23, 2026
    আন্তর্জাতিক

    ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে যুদ্ধে সৌদিকে কতটা সমর্থন করছে যুক্তরাজ্য?

    সেপ্টেম্বর 23, 2026
    আন্তর্জাতিক

    মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের সাবেক জেনারেল

    সেপ্টেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.