Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
    বিশ্ব অর্থনীতি

    ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    নিউজ ডেস্কনভেম্বর 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এমন বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেলের দাম অর্ধশতাংশের বেশি কমে যায়।

    বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেল ৯৭ ডলার ৬৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম নেমেছে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে।

    ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে আলোচনার অগ্রগতি হলে দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁর এই মন্তব্য মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি করেছে।

    বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য বড় উদ্বেগের কারণ। বিশেষ করে যুদ্ধ দীর্ঘায়িত হলে তেল উৎপাদন ও পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এতে বিশ্ববাজারে সরবরাহ সংকট তৈরি হয়ে দাম বেড়ে যেতে পারে।

    তবে সংঘাত কমার সম্ভাবনা দেখা দিলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে তেলের দামে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পরও এমন প্রবণতা দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

    অবশ্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। ট্রাম্পের বক্তব্যের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেছে।

    ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই জানিয়েছে, তারা হরমুজ প্রণালি অথবা এর আশপাশের এলাকায় জাহাজে হামলা চালিয়েছে। ফলে ওই অঞ্চলে নৌপরিবহন ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

    বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। এ অঞ্চলে সংঘাত বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

    বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং ইরানকে ঘিরে আলোচনা কতটা অগ্রসর হচ্ছে, তার ওপর আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের গতিপ্রকৃতি অনেকাংশে নির্ভর করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    বাংলাদেশের মাথাপিছু বিদেশি ঋণ এখন ৬৪৬ ডলার

    নভেম্বর 8, 2026
    বাণিজ্য

    বাংলাদেশেও শুরু ভ্যানিলার চাষ, বিশ্ববাজারে এই মসলার প্রতি কেজি ৩০ হাজার টাকা

    নভেম্বর 8, 2026
    বিশ্ব অর্থনীতি

    প্রযুক্তি শেয়ারে বড় ধাক্কা, এক দিনেই ট্রিলিয়ন ডলার হারাল মার্কিন শেয়ারবাজার

    নভেম্বর 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.