Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার তেল বিক্রির ১২ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, কিন্তু লাভবান কারা?
    বিশ্ব অর্থনীতি

    মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার তেল বিক্রির ১২ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, কিন্তু লাভবান কারা?

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভেনেজুয়েলার তেলের দখলেযুক্তরাষ্ট্রের হাতে। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দ্য নিউ ইয়র্ক টাইমস

    চলতি বছরের প্রথম নয় মাসে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ, প্রধানত অপরিশোধিত তেল বিক্রি থেকে পাওয়া ১২ দশমিক ২৬ বিলিয়ন ডলারের বেশি অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা একটি হিসাবে জমা হয়েছে। আন্তর্জাতিক আর্থিক সেবা প্রতিষ্ঠান কেপিএমজির একটি গোপন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি পর্যালোচনা করেছে নিউইয়র্ক টাইমস।

    প্রতিবেদন অনুযায়ী, এই অর্থের বড় অংশ পরে আবার ভেনেজুয়েলায় ফেরত পাঠানো হয়েছে। তবে ফেরত যাওয়া অর্থ শেষ পর্যন্ত দেশটির ভেতরেই থেকেছে কি না কিংবা এর চূড়ান্ত সুবিধাভোগী কারা, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য নেই।

    গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক হস্তক্ষেপে নিকোলাস মাদুরো ক্ষমতা হারানোর পর ভেনেজুয়েলার রপ্তানি আয়ের ওপর ওয়াশিংটন যে আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, সেই ব্যবস্থার এখন পর্যন্ত সবচেয়ে বিস্তারিত চিত্র পাওয়া গেছে কেপিএমজির প্রতিবেদনে।

    ট্রাম্প প্রশাসন এরপর একটি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয় এবং দেশটির তেল খাত মার্কিন বিনিয়োগের জন্য আরও উন্মুক্ত করার উদ্যোগ নেয়।

    ‘ভেনেজুয়েলা কাস্টডি অ্যাকাউন্টে’ ১২.২৬ বিলিয়ন ডলার

    মার্কিন সরকারের হয়ে প্রস্তুত করা কেপিএমজি প্রতিবেদনে ‘ভেনেজুয়েলা কাস্টডি অ্যাকাউন্ট’-এর কার্যক্রম তুলে ধরা হয়েছে। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার রপ্তানি থেকে পাওয়া অর্থের প্রবাহ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই হিসাব চালু করে।

    অ্যাকাউন্টটি প্রথমে কাতারে পরিচালিত হলেও জানুয়ারির শেষ দিকে সেটি নিউইয়র্কের সিটিব্যাংকে স্থানান্তর করা হয়।

    কেপিএমজির হিসাব অনুযায়ী, ৩ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই হিসাবে মোট ১২ দশমিক ২৬ বিলিয়ন ডলার জমা পড়ে। ৩০ সেপ্টেম্বর হিসাবটিতে অবশিষ্ট ছিল প্রায় ১৭ কোটি ডলার। একই সময়ে সুদ হিসেবে আয় হয় প্রায় ১ কোটি ২০ লাখ ডলার।

    অর্থের দ্রুত ছাড়ের বিষয়টি মার্কিন কর্মকর্তাদের সেই দাবিকে কিছুটা সমর্থন করে যে, ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ থেকে পাওয়া অর্থের মালিক নয়, বরং কেবল অভিভাবক বা কাস্টডিয়ান হিসেবে কাজ করছে।

    প্রক্রিয়াটি ছিল এমন—ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক মার্কিন নিয়ন্ত্রিত হিসাব থেকে অর্থ ছাড়ের আবেদন করত। এরপর মার্কিন কর্মকর্তারা আর্থিক স্বচ্ছতা ও সততার শর্ত পূরণ হয়েছে কি না, তা যাচাই করে অর্থ ছাড় করতেন।

    তবে প্রতিবেদনে এটিও স্পষ্ট হয়েছে যে কখন অর্থ ছাড় হবে এবং কাকে দেওয়া হবে, সে বিষয়ে শেষ অনুমোদন ছিল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হাতে। প্রতিটি লেনদেনে স্টেট ডিপার্টমেন্ট ও ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের অনুমোদন প্রয়োজন হতো।

    পূর্ণাঙ্গ নিরীক্ষা নয় কেপিএমজির প্রতিবেদন

    কেপিএমজি নিজেকে এই ব্যবস্থার নিরীক্ষক বা অডিটর হিসেবে উল্লেখ করেনি। তারা জানিয়েছে, অ্যাকাউন্ট পরিচালনায় স্টেট ডিপার্টমেন্টকে সহায়তা করা, লেনদেন অনুসরণ করা এবং আর্থিক সততা ও স্বচ্ছতার বিভিন্ন প্রক্রিয়া বাস্তবায়নে সহায়তা করাই ছিল তাদের ভূমিকা।

    ফলে চলতি বছরের শুরুতে স্টেট ডিপার্টমেন্ট যে নিয়মিত আনুষ্ঠানিক নিরীক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, এই প্রতিবেদন সেই ঘাটতি পূরণ করছে না।

    অর্থ অপব্যবহার ঠেকাতে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে, মার্কিন কর্মকর্তা ও কেপিএমজি কর্মীরা কীভাবে অর্থের গন্তব্য যাচাই করেছেন কিংবা ভেনেজুয়েলার তেল ও অন্যান্য সম্পদ ন্যায্য বাজারমূল্যে বিক্রি হয়েছে কি না—এসব বিষয়ে প্রতিবেদনে সীমিত তথ্য রয়েছে।

    ১১.৭ বিলিয়ন ডলার বলিভার স্থিতিশীল রাখতে

    কাস্টডি অ্যাকাউন্ট থেকে ভেনেজুয়েলায় ফেরত পাঠানো অর্থের বড় অংশ—প্রায় ১১ দশমিক ৭ বিলিয়ন ডলার—দেশটির মুদ্রা বলিভারের মান স্থিতিশীল রাখতে বৈদেশিক মুদ্রা নিলামে ব্যবহার করা হয়েছে।

    ভেনেজুয়েলার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসব নিলাম পরিচালিত হয়। ভেনেজুয়েলাভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান সিন্টেসিস ফিনানসিয়েরার হিসাবে, ২০২৬ সালের প্রথম নয় মাসে দেশটির সরকার বৈদেশিক মুদ্রা নিলামে প্রায় ১২ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

    এ ছাড়া ভেনেজুয়েলা সরকারের বিদেশি বিল ও ঋণ পরিশোধে অ্যাকাউন্টটি থেকে প্রায় ১৩ কোটি ডলার ছাড় করেছেন মার্কিন কর্মকর্তারা। এর বড় অংশ গেছে অন্যান্য সরকার ও আন্তর্জাতিক সংস্থার কাছে থাকা দায় পরিশোধে।

    তবে বৈদেশিক মুদ্রা নিলামে শেষ পর্যন্ত কারা এসব ডলার পেয়েছে, কেপিএমজির প্রতিবেদনে তা চিহ্নিত করা হয়নি।

    নিউইয়র্ক টাইমসের আগের প্রতিবেদনে বলা হয়েছিল, এসব ডলারের একটি বড় অংশ ভেনেজুয়েলার অল্প কিছু কৃষিপণ্য ও ভোক্তা পণ্যবিষয়ক বড় করপোরেশনের হাতে যায়। বিপরীতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা পেতে অনেক ছোট প্রতিষ্ঠানকে সমস্যায় পড়তে হয়।

    তেল থেকে এসেছে সবচেয়ে বেশি অর্থ

    কেপিএমজির প্রতিবেদনে দেখা গেছে, অ্যাকাউন্টে জমা হওয়া অর্থের অধিকাংশই এসেছে অপরিশোধিত তেল বিক্রি থেকে। খনিজ ও সার বিক্রি থেকেও তুলনামূলক কম অর্থ এসেছে।

    এর মধ্যে বৈশ্বিক পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ট্রাফিগুরা ভেনেজুয়েলার সোনা কেনার জন্য প্রায় ১০ কোটি ডলার জমা দিয়েছে।

    অ্যাকাউন্টে জমা অর্থের বড় অংশ এসেছে ট্রাফিগুরা ও ভিটোলের মাধ্যমে। মার্কিন সামরিক হস্তক্ষেপের পর এই দুই বৈশ্বিক পণ্য বিপণন প্রতিষ্ঠান ভেনেজুয়েলার তেল বিক্রিতে গুরুত্বপূর্ণ অধিকার পায়। সেপ্টেম্বরের শেষ নাগাদ অ্যাকাউন্টে জমা মোট অর্থের ৬১ শতাংশই এসেছে এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমে।

    যদিও পরবর্তী সময়ে তেল ক্রেতার সংখ্যা বেড়েছে, ট্রাফিগুরা ও ভিটোল ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বাণিজ্যে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে।

    সব রপ্তানি আয় এই হিসাবে নেই

    কেপিএমজির প্রতিবেদন ভেনেজুয়েলার মোট রপ্তানি আয়ের পূর্ণ চিত্র তুলে ধরে না।

    দেশটির দুই বড় তেল রপ্তানিকারক—মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন এবং স্থানীয় উৎপাদক এনএবিইপি—তাদের উৎপাদিত তেলের অন্তত একটি অংশ বিক্রির জন্য আলাদা আর্থিক ব্যবস্থা ব্যবহার করে।

    এ ছাড়া ভেনেজুয়েলার উল্লেখযোগ্য পরিমাণ সোনা এখনো অনানুষ্ঠানিক আর্থিক চ্যানেলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

    গত মাসে এনএবিইপি এমন একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে তেল পাঠানো শুরু করেছে, যেখানে প্রতিষ্ঠানটি মার্কিন সরকারকে নিজেদের ৩৫ শতাংশ শেয়ার এবং বাজারমূল্যের চেয়ে কম দামে উৎপাদনের ২০ শতাংশ দেওয়ার কথা রয়েছে।

    মাদুরোকে তুলে নেয়ার আগে এআইয়ের পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প
    মাদুরোকে তুলে নেয়ার সময় ও ট্রাম্প । ছবি : সংগৃহীত

    নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের, সম্পদ ভেনেজুয়েলার

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বারবার দাবি করেছেন, মাদুরো ক্ষমতায় থাকার সময় ভেনেজুয়েলার তেল আয়ের বড় অংশ দুর্নীতি ও বিদেশি মধ্যস্বত্বভোগীদের কারণে হারিয়ে যেত। নিউইয়র্ক টাইমসের নিজস্ব অনুসন্ধানেও এই অভিযোগের কিছু দিকের সমর্থন পাওয়া গেছে।

    তবে কেপিএমজির প্রতিবেদন একই সঙ্গে দেখাচ্ছে, ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ বিক্রি থেকে পাওয়া অর্থ কখন ছাড় করা হবে এবং কে তা পাবে, সে বিষয়ে মার্কিন কর্মকর্তাদের হাতে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ছিল।

    প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ‘মার্কিন সরকার ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের রাজস্ব জমার ওপর অভিভাবকত্বমূলক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।’

    এখানেই প্রশ্ন উঠছে জবাবদিহিতা নিয়ে। কারণ ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী দেশটির প্রাকৃতিক সম্পদ ভেনেজুয়েলার জনগণের।

    মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর কয়েকজন আইনপ্রণেতার উপদেষ্টা জানিয়েছেন, ভেনেজুয়েলার অর্থনৈতিক ব্যবস্থায় মার্কিন নিয়ন্ত্রণ এবং দুর্নীতি প্রতিরোধে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে আরও জবাবদিহিতা দাবি করা হবে।

    এদিকে মার্কিন নিয়ন্ত্রিত হিসাব থেকে বিপুল বৈদেশিক মুদ্রা ভেনেজুয়েলার অর্থনীতিতে প্রবেশ করলেও দেশটির অধিকাংশ মানুষ এখনো দারিদ্র্যের মধ্যে রয়েছে। সিন্টেসিস ফিনানসিয়েরার পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ভেনেজুয়েলায় পণ্যের দাম প্রায় ৩০০ শতাংশ বাড়তে পারে এবং ২০২৮ সালের আগে বার্ষিক মূল্যস্ফীতি দুই অঙ্কে নেমে আসার সম্ভাবনা কম।

    ফলে ১২ দশমিক ২৬ বিলিয়ন ডলার কোথা থেকে এসেছে, তার একটি তুলনামূলক পরিষ্কার চিত্র পাওয়া গেলেও শেষ পর্যন্ত এই অর্থের সুফল কতটা সাধারণ ভেনেজুয়েলাবাসীর কাছে পৌঁছেছে—সেই প্রশ্ন এখনো পুরোপুরি উত্তরহীন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ডিগ্রি আছে, মেধা আছে, কিন্তু চাকরি নেই: তরুণদের স্বপ্নভঙ্গের দায় নেবে কে?

    নভেম্বর 11, 2026
    আন্তর্জাতিক

    পরকীয়ার কথা স্বীকার করে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান

    নভেম্বর 11, 2026
    আন্তর্জাতিক

    নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে এনভিডিয়ার চিপ পেল চীনা সামরিক বিশ্ববিদ্যালয়

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.