Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মানব ও সমাজ জীবনের দর্পণ হল ‘সাহিত্য’
    সাহিত্য

    মানব ও সমাজ জীবনের দর্পণ হল ‘সাহিত্য’

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাহিত্য (Literature) কে বলা হয় মানব ও সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি। মানবজীবনের বিভিন্ন দিক নিয়ে সাহিত্যের বিকাশ ঘটে। সাহিত্যে মানব মনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং মানবজীবনের শাশ্বত ও চিরন্তন অনুভূতি প্রতিফলিত হয়।

    ইংরেজি Literature শব্দটির প্রতিশব্দ হিসেবে আমরা ‘সাহিত্য’ শব্দটি ব্যবহার করে থাকি। তবে Literature বলতে ব্যাপক অর্থে যাবতীয় লিখিত ও মুদ্রিত গ্রন্থ বা রচনাকে বোঝানো হয়, যার মধ্যে রেলগাইড, রান্নার বই, পঞ্জিকা, আইনগ্রন্থ কিংবা ওষুধের নির্দেশিকাও অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু ‘সাহিত্য’ প্রকৃত অর্থে এসবের মতো নয়।

    ‘সাহিত্য’ বলতে আমরা সেইসব রচনাকেই স্বীকৃতি দেই, যা জীবন প্রবাহের বিচিত্র ও জটিল অভিজ্ঞতাসমূহকে মন্থন করে একটি ‘বিশেষ সৃজন’ রূপে প্রকাশ করে। সর্বব্যাপী Literature শব্দ থেকে সৃজনী-সাহিত্যকে আলাদা করতে T.S. Eliot- Autoletic শব্দটি ব্যবহার করেন, যা বোঝায় সাহিত্যের একটি নির্মাণ বৃত্তান্ত—যেখানে সাহিত্য ভাব, ভাষা ও রূপের সংমিশ্রণে নিজস্ব অস্তিত্ব লাভ করে।

    মার্কিন কবি আর্চিবল্ড ম্যাকলিশ বলেছেন—A poem should not mean but be. প্রকৃত সাহিত্যের জন্ম তখনই, যখন ভাষার সৌন্দর্য ও আবেগের ক্রিয়াশীলতা শব্দের আশ্রয়ে রূপ লাভ করে। ‘সাহিত্য’ শব্দটি বাংলা ‘সহিত’ শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ সংযুক্তি, সমন্বয়, মিলন বা যোগ। আভিধানিকভাবে ‘সাহিত্য’ শব্দের অর্থ—জ্ঞানগর্ভ বা শিক্ষামূলক গ্রন্থ, আবার কাব্য-উপন্যাসাদি রসাত্মক রচনা, যেখানে এক হৃদয়ের সঙ্গে অন্য হৃদয়ের মিলন ঘটে। লেখক ভাষার মায়াজাল বিস্তারের মাধ্যমে পাঠকের সঙ্গে সাহিত্যিক চরিত্রের সুখ-দুঃখময় জীবনের সংযোগ ঘটান, যার ফলে সাহিত্যের এমন নামকরণ হয়েছে।

    প্রাচ্যের সাহিত্য সমালোচক শ্রীশচন্দ্র দাস তাঁর ‘সাহিত্য সন্দর্শন’ গ্রন্থে বলেছেন—নিজের কথা- পরের কথা বা বাহ্য-জগতের কথা সাহিত্যিকের মনোবীণায় যে সুরে ঝংকৃত হয়, তাহার শিল্পসংগত প্রকাশই সাহিত্য।

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন— অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্বমানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই সাহিত্যের কাজ।

    সাহিত্যের পরিধি ব্যাপক। মানুষের কল্যাণের জন্য উচ্চারিত প্রতিটি বাণীই সাহিত্য হিসেবে বিবেচিত হতে পারে। তাই ডা. লুৎফর রহমান বলেছেন— জীবনের কল্যাণের জন্য, মানুষের সুখের জন্য এ জগতে যিনি যত কথা বলিয়া থাকেন, তাহাই সাহিত্য।

    সাহিত্যের আদি শব্দশিল্প হলো কবিতা। মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের ধারায় কবিতার পর নাটক, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণসাহিত্য ও রম্যরচনার মতো বিভিন্ন সাহিত্য-আঙ্গিক সৃষ্টি হয়েছে। সাহিত্য সৃষ্টির এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে প্রকৃত ও জীবন-অভিজ্ঞতালব্ধ সুসাহিত্যের বিকাশ কাম্য, যাতে অপসাহিত্য বা বাণিজ্যিক সাহিত্য থেকে সাহিত্যকে রক্ষা করা যায় এবং সাহিত্যপ্রেমীদের চিত্তের পরিতৃপ্তি সম্ভব হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন বরিশালের কৃতি সন্তান আলী আহমদ

    ফেব্রুয়ারি 27, 2026
    ফিচার

    সংস্কৃতি: কেবল শিল্প নয়, দৈনন্দিন জীবন ও ক্ষমতার খেলা

    ফেব্রুয়ারি 18, 2026
    সাহিত্য

    শুভ জন্মদিন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

    নভেম্বর 13, 2025
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.