Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আজ ইবাদতের শ্রেষ্ঠ রজনী ‘পবিত্র লাইলাতুল কদর’
    সাহিত্য

    আজ ইবাদতের শ্রেষ্ঠ রজনী ‘পবিত্র লাইলাতুল কদর’

    এফ. আর. ইমরানমার্চ 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ বৃহস্পতিবার রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই মহিমান্বিত রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে সারা দেশে মুসল্লিরা রাতভর নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দোয়া মাহফিলে মশগুল থাকবেন।

    শবেকদরের মাহাত্ম্য ও গুরুত্ব-

    পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, লাইলাতুল কদর এমন এক রাত, যখন আল্লাহতায়ালার বিশেষ রহমত ও বরকত বর্ষিত হয়। এই রাত সম্পর্কে হাদিসে বলা হয়েছে, “যে ব্যক্তি ঈমান ও আল্লাহর সন্তুষ্টির আশায় কদরের রাতে ইবাদত করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।” (সহিহ বোখারি)।

    রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশ দিন ইবাদতে আরও বেশি মগ্ন থাকতেন। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন, নবী করিম (সা.) শেষ দশকে ইবাদত বাড়িয়ে দিতেন এবং পরিবারের সদস্যদেরও বেশি বেশি ইবাদতের জন্য উৎসাহিত করতেন।

    শবেকদর চেনার লক্ষণ-

    হাদিসের বর্ণনা অনুযায়ী, শবেকদর রাতের কিছু বিশেষ আলামত রয়েছে। এই রাতে আকাশ থাকবে নির্মল, চাঁদ হবে উজ্জ্বল, বাতাস থাকবে স্নিগ্ধ এবং পরিবেশ হবে শান্তিপূর্ণ।

    রাসুলুল্লাহ (সা.) বলেন, শবেকদরের আলামত হলো, স্বচ্ছ রাত, যাতে চাঁদ হবে উজ্জ্বল এবং আবহাওয়া থাকবে প্রশান্তিময়- গরমও নয়, ঠান্ডাও নয়। সকালবেলা সূর্য নিস্তেজ আভাযুক্ত হয়ে উঠবে। (মুসনাদ আহমদ: ২২৭৬৫)।

    করণীয় ইবাদত-

    ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই রাতে বেশি বেশি আমল করার নির্দেশনা রয়েছে। এর মধ্যে রয়েছে তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, তওবার নামাজ, সালাতুল হাজত, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, দান-সদকা, দোয়া এবং আত্মীয়-স্বজনের কবর জিয়ারত।

    হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আয়েশা (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করেছিলেন, “হে আল্লাহর রাসুল, যদি আমি শবেকদরের সন্ধান পাই- তাহলে কী দোয়া করব?”

    উত্তরে তিনি বলেছিলেন, “আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি।” অর্থাৎ “হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করো।” (জামে তিরমিজি)।

    সারাদেশে বিশেষ আয়োজন-

    পবিত্র শবেকদর উপলক্ষে দেশের মসজিদগুলোতে বিশেষ ইবাদতের আয়োজন করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন স্থানে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন থাকছে। ধর্মপ্রাণ মুসল্লিরা রাতভর ইবাদতে অংশ নিয়ে আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করবেন।

    • লেখক: এফ.আর. ইমরান
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সাহিত্য

    বই কিনে কেউ দেউলিয়া হয় না: বহু ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর অজানা গল্প

    জুলাই 21, 2026
    বাংলাদেশ

    ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্মবার্ষিকী আজ

    জুলাই 10, 2026
    সাহিত্য

    কাফকা কি একশ বছর আগেই ডিজিটাল পৃথিবীর ভবিষ্যৎ লিখে গিয়েছিলেন?

    জুলাই 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.