Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিবাহ: দুটি জীবনের সেতুবন্ধন
    সাহিত্য

    বিবাহ: দুটি জীবনের সেতুবন্ধন

    এফ. আর. ইমরানএপ্রিল 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিবাহ- শুধু দুটি মানুষের বন্ধন নয়। পাশাপাশি এটি দুটি আত্মার, দুটি পরিবার, এমনকি দুটি ভবিষ্যতের মেলবন্ধন। সমাজের চোখে এটি একটি চুক্তি কিন্তু হৃদয়ের চোখে এটি এক অন্তরঙ্গ যাত্রার শুরু। এখানে প্রেম যেমন থাকে, তেমনি দায়িত্বও। এখানে স্বপ্ন যেমন আঁকা হয়, তেমনি বাস্তবতার রূঢ় রঙও মিশে যায়।

    প্রেম হয়তো হঠাৎ এসে হৃদয়ে ঢেউ তোলে কিন্তু বিবাহ সেই ঢেউয়ের স্থিরতা। একে অপরকে জানার, বোঝার, আর দিনের পর দিন সহযাত্রী হওয়ার এক অলিখিত প্রতিজ্ঞা। বিবাহ মানেই প্রতিদিন একে অপরকে নতুনভাবে আবিষ্কার করা। কখনো মুগ্ধতায়, কখনো বিরক্তিতে বা কখনো নিঃশব্দ ভালোবাসায়।

    বিবাহের আসল সৌন্দর্য তার অসম্পূর্ণতায়। সব কথা বলা হয় না, তবুও সব অনুভব টের পাওয়া যায়। কিছু ভুল বোঝাবুঝি হয়, কিছু অভিমান জমে- তবুও ভালোবাসার একটুখানি আলতো ছোঁয়ায় সব গলে যায়।

    যেখানে প্রেম উড়ন্ত, সেখানে বিবাহ মাটির কাছাকাছি- শিকড় গাড়া এক অনুভূতি। এখানে প্রতিদিন একে অপরের পাশে দাঁড়ানোটা সবচেয়ে বড় ভাষা। জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি সুখে–দুঃখে, “আমি আছি” এই আশ্বাসটাই বিবাহের সবচেয়ে বড় প্রতিদান।

    সব বিবাহ পারফেক্ট হয় না। কিন্তু ভালোবাসা আর সম্মানের ভারসাম্যে প্রতিটি imperfect সম্পর্কও হয়ে উঠতে পারে অমূল্য।


    • লেখক– এফ.আর. ইমরান; সাংবাদিক- ‘সিটিজেনস ভয়েস’


    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সাহিত্য

    বই কিনে কেউ দেউলিয়া হয় না: বহু ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর অজানা গল্প

    জুলাই 21, 2026
    বাংলাদেশ

    ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্মবার্ষিকী আজ

    জুলাই 10, 2026
    সাহিত্য

    কাফকা কি একশ বছর আগেই ডিজিটাল পৃথিবীর ভবিষ্যৎ লিখে গিয়েছিলেন?

    জুলাই 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.