Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কিছু প্রজাতির পাখি কেন উড়তে পারে না!
    সাহিত্য

    কিছু প্রজাতির পাখি কেন উড়তে পারে না!

    হাসিব উজ জামানজুন 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কিছু প্রজাতির পাখি কেন উড়তে পারে না!
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিধাতার এই সৃষ্টি জগতের রহস্য বুঝা খুব ভার। এখানে রয়েছে হরেক রকমের অসংখ্য পশু পাখি। আর পাখি বললেই আমাদের কল্পনায় সুন্দর ডানার উড়ন্ত প্রাণীর কথা মনে হয়।

    কিন্তু পৃথিবীতে এমন অনেক প্রজাতির পাখি রয়েছে, যারা উড়তে পারে না। অনেক পাখি আবার বিবর্তনের ধারায় ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এসব পাখি স্থল বা জলজ পরিবেশে বিশেষভাবে অভিযোজিত হয়েছে। বর্তমানে ৬০টির বেশি প্রজাতির ডানাবিহীন পাখি পৃথিবীতে টিকে আছে যার মধ্যে উটপাখি, এমু, কিউই, পেঙ্গুইন অন্যতম।

    পাখির ওড়ার ক্ষমতা না থাকার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে এসব পাখি এমন এলাকা বা দ্বীপে বসবাস করত, যেখানে কোনো স্থলজ শিকারি ছিল না। উড়ে উড়ে শিকারির হাত থেকে পালানোর প্রয়োজন কম ছিল বলে ওড়ার আগ্রহ হারিয়ে ফেলে তারা।

    আরেকটি বিষয় হচ্ছে, ওড়ার জন্য পাখির প্রচুর শক্তি খরচ হয়। এই জন্য ডানার পেশি ও হাড়ের বিশেষ গঠন প্রয়োজন হয়। ওড়ার প্রয়োজন ছিল না বলে এসব পাখির ডানা ও হাড়ের পরিবর্তন কম হয়েছে।

    ওড়ার বদলে এসব পাখি সেই শক্তি দ্রুত দৌড়ানো বা সাঁতার কাটার জন্য ব্যয় করেছে। ধীরে ধীরে এসব পাখির ডানা ছোট হয়ে যায়। ওড়ার ক্ষমতা লোপ পায়।

    আবার কিছু পাখি জলজ জীবনযাত্রায় অভ্যস্ত হওয়ার কারণে ওড়ার ক্ষমতা হারিয়েছে। পেঙ্গুইনরা তাদের ডানা ব্যবহার করে আকাশে ওড়ার পরিবর্তে জলের নিচে সাঁতার কাটার জন্য বিশেষভাবে ক্ষমতা তৈরি করেছে। এদের ডানা ফ্লিপার হিসেবে কাজ করে। স্টিমার ডাক প্রজাতির কিছু পাখি উড়তে পারে না। এরা ডানা পানির ওপর দিয়ে দ্রুত দৌড়ানোর জন্য অভিযোজিত হয়েছে।

    যেহেতু এসব পাখি উড়তে পারে না, তাই স্থলভাগে দ্রুত চলাচলের জন্য তাদের পা হয় খুব শক্তিশালী। উটপাখি ঘণ্টায় ৭০ কিলোমিটারের বেশি গতিতে দৌড়াতে পারে। এছাড়া উড়ন্ত পাখিদের বুকের হাড়ে ‘কিল’ নামের বিশেষ একটি হাড় থাকে। এই অংশে ওড়ার জন্য প্রয়োজনীয় শক্তিশালী পেশি সংযুক্ত থাকে, ডানাবিহীন পাখিদের এই অঙ্গ থাকে না।

    উটপাখি আফ্রিকার উন্মুক্ত সাভানা ও মরুভূমিতে দেখা যায়। এরা বিশ্বের বৃহত্তম ও দ্রুততম দৌড়বিদ পাখি হিসেবে আলোচিত। অস্ট্রেলিয়াতে এসব পাখি দেখা গেলেও ১৮শ শতকের আগে দেখা যায়নি। এমু অস্ট্রেলিয়ার বিভিন্ন পরিবেশে দেখা যায়। উটপাখির পর এমু দ্বিতীয় বৃহত্তম পাখি।

    কাসোয়ারি নামের আরেকটি বড় পাখি পাপুয়া নিউগিনি, উত্তর অস্ট্রেলিয়া ও আশপাশের দ্বীপপুঞ্জের গ্রীষ্মমণ্ডলীয় বনে দেখা যায়। এদের ছুরির মতো দেখতে নখ থাকে। এর শক্তিশালী পায়ের জন্য পরিচিত।

    আরেকটি আলোচিত পাখি কিউই। এটি নিউজিল্যান্ডের স্থানীয় পাখি। ছোট, নিশাচর ও লম্বা ঠোঁটের ডগায় নাসারন্ধ্র থাকে এদের। আর বিখ্যাত কোটপরা পাখি পেঙ্গুইন। ১৮ প্রজাতির পেঙ্গুইন রয়েছে। এরা সবাই ডানাবিহীন। এদের বেশির ভাগই অ্যান্টার্কটিকা ও দক্ষিণ গোলার্ধের ঠান্ডা অঞ্চলে বাস করে। গ্যালাপাগোস পেঙ্গুইনের মতো কিছু প্রজাতি বিষুবরেখার কাছাকাছি দেখা যায়। এরা সাঁতারে অত্যন্ত দক্ষ।

    অতীতে মানুষের কারণে ও শিকারি প্রাণীর কারণে ডানাবিহীন অনেক পাখির প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। ডোডো ও মোয়া পাখি এদের মধ্যে অন্যতম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ফিচার

    সংস্কৃতি: কেবল শিল্প নয়, দৈনন্দিন জীবন ও ক্ষমতার খেলা

    ফেব্রুয়ারি 18, 2026
    সাহিত্য

    শুভ জন্মদিন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

    নভেম্বর 13, 2025
    সাহিত্য

    ডাকটিকিটে ফুটে উঠেছে হারানো যুগের গল্প

    অক্টোবর 10, 2025
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.