Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলা গানে দেশপ্রেমের অগ্রদূত অতুলপ্রসাদ সেন
    সাহিত্য

    বাংলা গানে দেশপ্রেমের অগ্রদূত অতুলপ্রসাদ সেন

    এফ. আর. ইমরানআগস্ট 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলা গানের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় ও কাজী নজরুল ইসলামের পাশাপাশি অনন্য স্থান দখল করে আছেন অতুলপ্রসাদ সেন (১৮৭১–১৯৩৪)। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার ও গায়ক। তার গানগুলোতে দেশপ্রেম, ভক্তি আর প্রেমের আবেগ মিলেমিশে এক অমর সুরধারা সৃষ্টি করেছিল। ব্যক্তিগত জীবনের দুঃখকষ্ট তার গানে এনে দিয়েছিল গভীর আবেগ ও করুণ সুর।

    ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকার মাতুয়াইলে জন্ম নেন অতুলপ্রসাদ সেন। তাদের আদি নিবাস ছিল শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মগর গ্রামে। অল্প বয়সে পিতৃহারা হয়ে তিনি বড় হন মাতামহ কালীনারায়ণ গুপ্তের কাছে, যিনি নিজেও ছিলেন ভক্তিমূলক গানের রচয়িতা ও গায়ক। এখান থেকেই শুরু হয় তার সংগীত সাধনা।

    ১৮৯০ সালে তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে এবং পরে লন্ডনের মিডল টেম্পলে আইন পড়তে যান। বিলেতে পড়াকালীন সময়েই তিনি গান লেখার অনুপ্রেরণা পান। বিদেশি সুর থেকে অনুপ্রাণিত হয়ে তিনি রচনা করেন তার অন্যতম দেশাত্মবোধক গান, ‘উঠ গো ভারতলক্ষ্মী’। বিলেতেই তার পরিচয় হয় চিত্তরঞ্জন দাশ, অরবিন্দ ঘোষ ও সরোজিনী নাইডুর মতো বিশিষ্টদের সঙ্গে।

    ১৮৯৪ সালে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি দেশে ফিরে আসেন এবং পরে লখনউতে আইনজীবী হিসেবে সুনাম অর্জন করেন। তিনি অউধ বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। তবে আইনজীবী হয়েও তার হৃদয়ের আসল টান ছিল সংগীতে। প্রায় প্রতিদিন তার লখনউর বাড়িতে বসত সংগীতের আসর, যেখানে ওস্তাদ শিল্পীরা যোগ দিতেন।

    বাংলা সংগীতে ঠুমরি ধারার প্রবর্তক ছিলেন অতুলপ্রসাদ। প্রথম বাংলায় গজল লেখার কৃতিত্বও তার। তার গান তিনটি প্রধান ধারায় বিভক্ত— দেশাত্মবোধক, ভক্তিমূলক ও প্রেমের গান। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের প্রভাব তার সুরে বিশেষভাবে ফুটে উঠেছিল। দাদরা, ঠুমরি, খেয়াল ইত্যাদি ধারা তিনি বাংলায় সুনিপুণভাবে প্রয়োগ করেন।

    লন্ডনে পড়ার সময় মামাতো বোন হেমকুসুমকে বিয়ে করলেও সংসার টেকেনি। মা ও স্ত্রীর দ্বন্দ্বে ভেঙে যায় দাম্পত্য। এই ব্যক্তিগত আঘাত তার গানে করুণ আবেগ যোগ করেছিল। ১৯৩১ সালে প্রকাশিত হয় তার গানের সংকলন ‘গীতিপুঞ্জ’। জীবদ্দশা ও মৃত্যুর পর মোট প্রায় ২০৬টি গান প্রকাশিত হয়, যার মধ্যে ৫০–৬০টি বিশেষ জনপ্রিয়।

    বাংলা গানে রাগপ্রধান ধারা, ঠুমরি ও গজলের সমন্বয় ঘটানোর কৃতিত্ব অতুলপ্রসাদ সেনের। কাজী নজরুল ইসলামসহ পরবর্তী প্রজন্মের গীতিকাররা তার গান থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তার গান ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ স্বাধীনতার সংগ্রামে প্রেরণা যুগিয়েছিল।

    ১৯৩৪ সালের ২৬ আগস্ট লখনউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে গাজীপুরের কাওরাইদ ব্রহ্ম মন্দির প্রাঙ্গণে তার অস্থি সমাধি হয়। বাংলা গানের ইতিহাসে আজও তিনি অগ্রদূত ও পথিকৃৎ হিসেবে অমর হয়ে আছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সাহিত্য

    বই কিনে কেউ দেউলিয়া হয় না: বহু ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর অজানা গল্প

    জুলাই 21, 2026
    বাংলাদেশ

    ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্মবার্ষিকী আজ

    জুলাই 10, 2026
    সাহিত্য

    কাফকা কি একশ বছর আগেই ডিজিটাল পৃথিবীর ভবিষ্যৎ লিখে গিয়েছিলেন?

    জুলাই 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.