Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্র্যান্ডের নিজস্ব সত্তা যখন সংকটে: পরিচয় হারালে একটি ব্র্যান্ড কোথায় যায়?
    মতামত

    ব্র্যান্ডের নিজস্ব সত্তা যখন সংকটে: পরিচয় হারালে একটি ব্র্যান্ড কোথায় যায়?

    নিউজ ডেস্কঅক্টোবর 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সৈয়দ আরিফুল হাসান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একটি ব্র্যান্ডের সবচেয়ে বড় সংকট কি বিক্রি কমে যাওয়া, প্রতিযোগী বেড়ে যাওয়া? নাকি বাজারে নতুন প্রযুক্তির আগমন?

    আমার কাছে এর চেয়েও বড় সংকট হলো – একটি ব্র্যান্ড যখন ধীরে ধীরে তার নিজের পরিচয় হারাতে শুরু করে।

    কারণ বিক্রি কমে গেলে একটি প্রতিষ্ঠান নতুন কৌশল নিতে পারে। প্রতিযোগী বেড়ে গেলে নতুন Positioning তৈরি করা যায়। প্রযুক্তি বদলে গেলে ব্যবসার মডেলও পরিবর্তন করা সম্ভব। কিন্তু একটি ব্র্যান্ড যদি মানুষের মনে তার নিজস্ব পরিচয়, বিশ্বাসযোগ্যতা এবং স্বতন্ত্র অবস্থান হারিয়ে ফেলে, তখন সমস্যাটি শুধু Marketing-এর থাকে না; সেটি হয়ে ওঠে Brand Identity-এর সংকট।

    একজন মানুষের যেমন নিজস্ব ব্যক্তিসত্তা থাকে, তেমনি একটি ব্র্যান্ডেরও একটি নিজস্ব সত্তা থাকা দরকার। একজন মানুষকে আমরা শুধু তার পোশাক দিয়ে বিচার করি না। তার আচরণ, চিন্তাভাবনা, মূল্যবোধ, কথা বলার ধরন এবং অন্যদের সঙ্গে তার সম্পর্ক – সব মিলিয়ে তার পরিচয় তৈরি হয়।

    একটি ব্র্যান্ডের ক্ষেত্রেও বিষয়টি একই।

    একটি ব্র্যান্ড শুধু তার Logo নয়। শুধু তার Packaging নয়। শুধু তার Advertisement নয়। বরং এসবের সমন্বয়ে মানুষের মনে যে একটি নির্দিষ্ট ধারণা তৈরি হয়, সেটিই তার প্রকৃত Brand Identity।

    সমস্যা শুরু হয় তখনই, যখন সেই পরিচয়টি আর নিজের থাকে না।

    ব্র্যান্ড কি নিজের সিদ্ধান্তে বাঁচে?

    একটি ব্র্যান্ডকে যদি প্রতিটি মুহূর্তে অন্যের পছন্দ অনুযায়ী পরিচালনা করা হয়, তাহলে একসময় একটি মৌলিক প্রশ্ন সামনে আসে – ব্র্যান্ডটি আসলে কী হতে চায়?

    লোগো ছোট করতে হবে। প্রোডাক্ট বড় করতে হবে। ডানদিকে নিতে হবে। আরও কালারফুল করতে হবে। আরও কিছু Element দিতে হবে।

    এগুলো খুব পরিচিত Creative Feedback। কিন্তু এগুলোর কোনোটিই নিজে থেকে Branding Strategy নয়। কারণ….
    একটি প্রোডাক্টকে বড় করা এবং একটি ব্র্যান্ডকে বড় করা এক বিষয় নয়।
    একটি Logo-কে দৃশ্যমান করা এবং একটি Brand-কে মানুষের মনে দৃশ্যমান করা এক বিষয় নয়।
    একটি বিজ্ঞাপনকে সুন্দর করা এবং একটি Brand Positioning তৈরি করা এক বিষয় নয়।

    এই পার্থক্যটিই বর্তমান Branding-এর আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় Visual Change-কে Brand Change হিসেবে ধরে নিই। অথচ একটি ব্র্যান্ডের প্রকৃত পরিবর্তন ঘটে মানুষের মনে তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে।

    Brand Positioning আসলে কী?

    সহজ ভাষায়, Brand Positioning হলো মানুষের মনে একটি ব্র্যান্ডের জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করা।

    একটি বাজারে অনেকগুলো ব্র্যান্ড থাকতে পারে। কিন্তু Consumer-এর মনে প্রত্যেকটির জন্য আলাদা একটি ধারণা তৈরি হয়।

    Volvo নিরাপত্তার সঙ্গে একটি শক্তিশালী Brand Association তৈরি করেছে। Apple শুধু প্রযুক্তি বিক্রি করে না; Innovation, Design এবং একটি নির্দিষ্ট Lifestyle-এর সঙ্গে নিজের পরিচয় তৈরি করেছে। Nike শুধু জুতা বিক্রি করে না; Performance, Aspiration এবং “Just Do It” ধরনের একটি মানসিক অবস্থান তৈরি করেছে।

    এগুলো শুধু Advertising-এর ফল নয়।

    বহু বছর ধরে Product, Communication, Experience, Design এবং Brand Behaviour-এর ধারাবাহিকতার ফল।

    সেখানেই Branding-এর আসল শক্তি।

    পরিচয় হারানোর শুরু কোথায়?

    একটি ব্র্যান্ড সাধারণত একদিনে তার পরিচয় হারায় না। এটি ধীরে ধীরে ঘটে।

    একটি Campaign-এ Brand Tone পরিবর্তিত হয়। অন্য একটি Campaign-এ Visual Language বদলে যায়। Packaging-এ নতুন সিদ্ধান্ত আসে। তারপর Positioning-এ পরিবর্তন হয়। আবার কোনো সময় প্রতিযোগীকে অনুসরণ করতে গিয়ে নিজের আলাদা বৈশিষ্ট্যটিই বাদ পড়ে যায়।

    প্রতিটি পরিবর্তন আলাদাভাবে হয়তো খুব বড় কিছু মনে হয় না। কিন্তু কয়েক বছর পর দেখা যায়, মানুষ আর ব্র্যান্ডটিকে আগের মতো চিনতে পারছে না।

    এটাই Brand Dilution।

    একটি ব্র্যান্ড যখন সবার মতো হতে শুরু করে, তখন তার নিজের আলাদা পরিচয় দুর্বল হতে থাকে।

    Kodak-এর গল্পটি এখানে গুরুত্বপূর্ণ

    Kodak-এর উদাহরণ Branding এবং Business Strategy – দুই ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    Kodak একসময় Photography-এর সঙ্গে প্রায় সমার্থক একটি নাম ছিল। মানুষের ছবি তোলার স্মৃতির সঙ্গে Kodak-এর গভীর সম্পর্ক ছিল।

    কিন্তু প্রযুক্তি বদলাল। Digital Photography এলো। Consumer Behaviour বদলে গেল।

    সমস্যা শুধু প্রযুক্তি পরিবর্তন ছিল না। বড় প্রশ্ন ছিল—একটি প্রতিষ্ঠান তার পুরনো Brand Identity এবং Business Model-এর বাইরে নতুন বাস্তবতাকে কতটা দ্রুত গ্রহণ করতে পারছে?

    আজ Kodak-এর উদাহরণ আমাদের মনে করিয়ে দেয়—একটি শক্তিশালী অতীত ভবিষ্যতের নিশ্চয়তা নয়।

    একটি ব্র্যান্ডকে তার পরিচয় রক্ষা করতে হবে, কিন্তু সেই পরিচয়কে সময়ের সঙ্গে প্রাসঙ্গিকও রাখতে হবে।

    অর্থাৎ Brand Consistency মানে স্থবিরতা নয়।

    Nokia-ও আমাদের আরেকটি শিক্ষা দেয়

    Nokia একসময় Mobile Phone-এর বাজারে অত্যন্ত শক্তিশালী Brand ছিল। মানুষের দৈনন্দিন জীবনে Nokia ছিল নির্ভরতার একটি নাম।

    কিন্তু Mobile Phone যখন শুধু ফোন না থেকে একটি Software Ecosystem-এ পরিণত হলো, তখন বাজারের সংজ্ঞাই বদলে গেল।

    এখানে শিক্ষা হলো – একটি ব্র্যান্ডকে শুধু নিজের বর্তমান শক্তি নয়, Consumer-এর পরিবর্তিত প্রত্যাশাও বুঝতে হবে।

    ব্র্যান্ডকে নিজের পরিচয় ধরে রাখতে হবে, কিন্তু বাজার বদলে গেলে তার অর্থ কীভাবে নতুন করে প্রকাশ করা যায় – সেটিও বুঝতে হবে।

    তাহলে কি ব্র্যান্ডকে কখনো পরিবর্তন করা যাবে না?

    অবশ্যই যাবে।

    বরং একটি জীবন্ত ব্র্যান্ডের পরিবর্তন হওয়াই স্বাভাবিক। কিন্তু পরিবর্তন এবং পরিচয় বিসর্জন এক জিনিস নয়।

    Apple-এর Branding বহু বছর ধরে পরিবর্তিত হয়েছে। Nike-এর Communication বদলেছে। McDonald’s-এর Visual Identity বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। Pepsi-ও বহুবার Identity Refresh করেছে। কিন্তু এসব পরিবর্তনের উদ্দেশ্য ছিল Brand-এর মূল পরিচয়কে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক রাখা। এখানেই Brand Evolution এবং Brand Dilution-এর পার্থক্য।
    Evolution হলো – নিজের পরিচয়কে সময়ের সঙ্গে আরও শক্তিশালী করা।
    Dilution হলো – নিজের পরিচয়কে হারিয়ে অন্যের মতো হয়ে যাওয়া।

    Creative Feedback কেন এত গুরুত্বপূর্ণ?

    একজন Brand Professional-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো সঠিক প্রশ্ন করা।

    “Logo ছোট করব?”
    এর আগে প্রশ্ন হওয়া উচিত – কেন?

    “Product বড় করব?”
    কেন?

    “Color পরিবর্তন করব?”
    কেন?

    এই “কেন”-এর উত্তর না থাকলে Creative Decision অনেক সময় শুধু ব্যক্তিগত পছন্দে পরিণত হয়।

    একটি ভালো Creative Feedback-এ Consumer Psychology থাকতে হবে। Market Understanding থাকতে হবে। Competitive Analysis থাকতে হবে। Brand Strategy থাকতে হবে।

    একজন Client বলতে পারেন, “আমার মনে হচ্ছে এই ডিজাইনটা ভালো।”
    এটি গুরুত্বপূর্ণ মতামত।

    কিন্তু একজন Brand Professional-এর প্রশ্ন হওয়া উচিত “এটা কি Brand-এর জন্য ভালো?”
    দুটো প্রশ্ন এক নয়।

    ক্লায়েন্টকে খুশি করা আর ব্র্যান্ডকে রক্ষা করা কি একই বিষয়?

    সব সময় নয়।

    একজন পেশাদার যদি শুধু Client Satisfaction-এর জন্য কাজ করেন, তাহলে তিনি হয়তো একটি ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। কিন্তু একজন Brand Professional-এর দায়িত্ব আরও বড়।

    তার কাজ হলো প্রয়োজনে সত্য বলা।
    ভুল সিদ্ধান্তকে ভুল বলা।
    অযৌক্তিক পরিবর্তনের বিরুদ্ধে যুক্তি দেওয়া এবং প্রয়োজনে একটি ভালো বিকল্প দেখানো।

    কারণ Truth is truth. সত্যের কোনো বিকল্প নেই।

    সাময়িকভাবে কাউকে খুশি করার জন্য ভুল সিদ্ধান্তকে সঠিক বলা সম্ভব। কিন্তু দীর্ঘমেয়াদে একটি ব্র্যান্ডের ক্ষতি হলে সেই সিদ্ধান্তের মূল্য অনেক বেশি।

    বাজার না বুঝে ব্র্যান্ড বোঝা সম্ভব?

    আমার বিশ্বাস, সম্ভব নয়।

    একটি ব্র্যান্ডকে বুঝতে হলে শুধু Brand Guideline পড়লেই হবে না-

    মার্কেটে যেতে হবে।
    Consumer-এর সঙ্গে কথা বলতে হবে।
    Retail Environment দেখতে হবে।
    Competitor কীভাবে কথা বলছে সেটা দেখতে হবে।
    মানুষ আসলে কী কিনছে, কেন কিনছে, কোথায় দ্বিধা করছে – এসব বুঝতে হবে। Data অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু Data আমাদের অনেক সময় বলে কী ঘটছে। Market Observation আমাদের সাহায্য করে বুঝতে – কেন ঘটছে।

    একজন Brand Professional-এর কাজ তাই শুধু Presentation Room-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।

    Brand Equity কেন Sales-এর চেয়েও বড় সম্পদ হতে পারে?

    Sales ব্যবসাকে বাঁচিয়ে রাখে। কিন্তু Brand Equity ব্যবসাকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।

    একজন Consumer যদি শুধু Discount-এর কারণে আপনার পণ্য কেনেন, তাহলে সেটি Sales।

    কিন্তু তিনি যদি আপনার ব্র্যান্ডকে বিশ্বাস করেন, আপনার পণ্যকে অন্যদের চেয়ে আলাদা মনে করেন এবং ভবিষ্যতে নিজে থেকে আপনার ব্র্যান্ডটি খোঁজেন – তাহলে সেখানে Brand Equity কাজ করছে।

    এ কারণেই একটি কোম্পানির সাফল্য শুধু Sales Volume দিয়ে বিচার করা যথেষ্ট নয়।

    Brand Perception কী?
    Consumer Trust কতটা?
    Top-of-Mind Awareness কেমন?ৎ
    Repeat Purchase কতটা?
    Consumer কি Brand-এর সঙ্গে Emotional Connection অনুভব করছে?

    এসব প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ।

    যখন একটি ব্র্যান্ড প্রায় বিলুপ্ত হয়ে যায়, তখন কী করা উচিত?

    প্রথম কাজ হলো সমস্যাটিকে সঠিকভাবে চিহ্নিত করা।

    বিক্রি কমেছে – এটাই কি সমস্যা?
    নাকি Brand-এর Relevance কমেছে?
    নাকি Consumer-এর প্রত্যাশা বদলে গেছে?
    নাকি Competitor আরও শক্তিশালী Position তৈরি করেছে?
    নাকি Brand Communication দুর্বল?
    নাকি ব্র্যান্ডের নিজের পরিচয়ই অস্পষ্ট হয়ে গেছে?

    এই Diagnosis ছাড়া Rebranding করা বিপজ্জনক।

    কারণ শুধু Logo পরিবর্তন করে Brand Revival সম্ভব নয়।

    প্রথমে জানতে হবে – কী হারিয়েছে?
    তারপর জানতে হবে – কী ফিরিয়ে আনতে হবে? এবং সবশেষে সিদ্ধান্ত নিতে হবে – কী নতুন করে তৈরি করতে হবে?

    একটি দুর্বল ব্র্যান্ডকে পুনরুজ্জীবিত করার পথ

    একটি Brand Revival-এর ক্ষেত্রে প্রথমে Brand Audit দরকার।

    তারপর Consumer Research।
    এরপর Competitive Mapping।
    তারপর Positioning পুনর্নির্ধারণ।

    এর সঙ্গে Brand Promise, Visual Identity, Communication Tone এবং Customer Experience সবকিছুকে একই Strategic Direction-এর মধ্যে আনতে হবে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো – পুরনো Brand Equity-এর মূল্য বুঝতে হবে।

    Rebranding মানেই অতীতকে মুছে ফেলা নয়।

    অনেক সময় পুরনো পরিচয়ের মধ্যেই এমন কিছু সম্পদ থাকে, যা নতুন প্রজন্মের জন্য নতুনভাবে উপস্থাপন করা যায়।

    তাই একটি ব্র্যান্ডকে পুনরুজ্জীবিত করার অর্থ সবকিছু ভেঙে নতুন করে তৈরি করা নয়।

    বরং যা মূল্যবান, তা রক্ষা করা; যা অপ্রাসঙ্গিক, তা পরিবর্তন করা; এবং ভবিষ্যতের জন্য নতুন অর্থ তৈরি করা।

    শেষ পর্যন্ত Branding মানুষের মনে

    একটি ব্র্যান্ডের চূড়ান্ত যুদ্ধ কোনো Billboard-এ নয়।

    কোনো Facebook Feed-এ নয়।
    কোনো TVC-তেও নয়।

    শেষ পর্যন্ত যুদ্ধটা মানুষের মনে।

    মানুষ আপনাকে কীভাবে দেখে?
    কীভাবে মনে রাখে?
    আপনার নাম শুনলে প্রথমে কী মনে পড়ে?
    আপনার প্রতিশ্রুতিতে সে বিশ্বাস করে কি না?
    প্রতিযোগীদের সামনে আপনার আলাদা জায়গাটা কোথায়?

    এই প্রশ্নগুলোর উত্তরই একটি ব্র্যান্ডের প্রকৃত শক্তি নির্ধারণ করে।

    একটি Logo মানুষকে কয়েক সেকেন্ডের জন্য থামাতে পারে।
    একটি সুন্দর বিজ্ঞাপন মানুষকে কয়েক মুহূর্ত আকর্ষণ করতে পারে। কিন্তু একটি শক্তিশালী Brand Identity মানুষকে দীর্ঘদিন ধরে মনে রাখতে পারে।

    সুতরাং ব্র্যান্ডকে শুধু দৃশ্যমান করার সময় শেষ।

    এখন সময় ব্র্যান্ডকে বোঝার।
    তার নিজের সত্তাকে চিহ্নিত করার।
    তার Positioning-কে স্পষ্ট করার।
    Consumer-এর সঙ্গে সত্যিকারের সম্পর্ক তৈরি করার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ – তার নিজস্ব পরিচয়কে রক্ষা করার।

    কারণ একটি ব্র্যান্ডের সবচেয়ে বড় সম্পদ তার Budget নয়, তার Campaign নয়, এমনকি তার Logo-ও নয়।

    তার সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের মনে তার নিজস্ব একটি জায়গা।

    সেই জায়গাটি একবার তৈরি করতে অনেক বছর লাগে। কিন্তু ভুল সিদ্ধান্তে সেটি হারিয়ে যেতে পারে খুব দ্রুত। তাই প্রতিটি Brand Decision-এর আগে একটি প্রশ্ন করা দরকার

    “এই পরিবর্তনটি কি আমাদের আরও আলাদা করছে, নাকি আমরা ধীরে ধীরে অন্য সবার মতো হয়ে যাচ্ছি?”

    কারণ দিন শেষে মানুষ অনেক ব্র্যান্ড দেখবে, অনেক বিজ্ঞাপন দেখবে এবং অনেক পণ্য ব্যবহার করবে। কিন্তু মনে রাখবে কেবল তাদেরই, যাদের একটি নিজস্ব পরিচয় আছে।

    যে ব্র্যান্ডের নিজস্ব কোনো পরিচয় নেই, মানুষ হয়তো তাকে দেখবে – কিন্তু মনে রাখবে কি?

    • সৈয়দ আরিফুল হাসান
      ম্যানেজিং ডিরেক্টর, ম্যাকাও কমিউনিকেশন
      ডিরেক্টর, কিউবিক্স টেকনোলজি
      ডিরেক্টর, আরা ইন্টেরিয়র কনসেপ্ট
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    রবিন হত্যার ৩০ বছর পর ইসরায়েল আবারও রাজনৈতিক সহিংসতার দিকে ঝুঁকছে

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.