Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শ্রমিক আন্দোলন: সরকারের যে ভুলের রাজনৈতিক মাশুল হতে পারে চড়া
    মতামত

    শ্রমিক আন্দোলন: সরকারের যে ভুলের রাজনৈতিক মাশুল হতে পারে চড়া

    নিউজ ডেস্কনভেম্বর 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে চার বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি চলছে। বেশির ভাগ মানুষের প্রকৃত আয়, কেনার সামর্থ্য কমে গেছে। বিশ্বব্যাংক, আইএমএফ ও জাতিসংঘের প্রতিবেদন বলছে, চার বছরে দারিদ্র্য বেড়েছে ৮০ লাখের বেশি। ১ কোটি ৮৭ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মাঝে আছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, দেশে ৬ কোটি ১০ লাখ মানুষ এতটাই খাদের কিনারে দাঁড়িয়ে যে পরিবারের কারও অসুখবিসুখ থেকে শুরু করে যেকোনো ধাক্কা তাঁদের গরিবের কাতারে নামিয়ে দিতে পারে।

    এ রকম অর্থনৈতিক বাস্তবতায় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নেওয়া সরকারের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অনেক বেশি ব্যয়বহুল হয়ে যেতে পারে। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের দিকে তাকালেই সেটা আরও স্পষ্ট হয়।

    মানুষকে বছরের পর বছর ধরে এটা-সেটা কাটছাঁট করে, ধারকর্জ করে, কায়দা করে টিকে থাকতে হয়, সেই ধরনের অর্থনৈতিক বাস্তবতা যেকোনো সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ উসকে দেওয়ার জন্য যথেষ্ট। ফ্রান্স থেকে শুরু করে ইউরোপজুড়ে জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে আন্দোলন চলছে। এ সব আন্দোলন রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটও তৈরি করে দিচ্ছে।

    বাংলাদেশে পোশাকশিল্পের শ্রমিকেরা এক মাসের বেশি সময় ধরে মজুরি বৃদ্ধির আন্দোলনে নেমেছেন। প্রতিদিন তাঁরা রাস্তায় নামছেন। কারখানা বন্ধ রাখতে হচ্ছে। শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘাত হচ্ছে। গাজীপুর ও সাভারে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। মালিকেরা বলেছেন, শ্রমিকেরা কাজ না করলে তাঁরা মজুরি ছাড়া কারখানা বন্ধ করে দেবেন।

    সম্প্রতি বিবিসি বাংলা গাজীপুরের একটি শ্রমিকদের বসতিতে গিয়ে সরেজমিনে যে প্রতিবেদন করেছে, তাতে দেখা যাচ্ছে, মাসের ১৫ দিন পার হতে না হতেই শ্রমিক পরিবারগুলোর টাকা ফুরিয়ে আসছে। শুধু ভাত, ডাল, আলুভর্তা দিয়েই কোনো রকমে খেয়ে দিনের পর দিন পার করতে হচ্ছে। এক নারী শ্রমিক বলছেন, ‘দুই মাস মাছ খাই না, গন্ধ ভুইলা গেছি।’

    ঢাকা, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ মিলিয়ে প্রায় ২৩ লাখ পোশাকশ্রমিক কাজ করেন। জিনিসপত্র ও রান্নার গ্যাসের দাম, সংসার চালাতে না পারার অসন্তোষের সঙ্গে ‘রাজনৈতিক ইন্ধন’ যুক্ত হলে সেটা যেকোনো বিচারেই অগ্নিগর্ভ ও নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি করতে পারে। অসন্তোষ জিইয়ে থাকলে সরকারের রাজনৈতিক ব্যয় অনেক বেড়ে যেতে পারে।

    পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়েছে বিদ্যুৎ ও দফায় দফায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির ঘটনায়। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। নভেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের বিইআরসি নির্ধারিত দাম হলো ২ হাজার ৬০ টাকা।

    বাস্তবতা হলো, সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০-৩৪০ টাকা বেশি দামে রান্নার গ্যাস কিনতে হচ্ছে। শুধু রান্নার গ্যাস আর বিদ্যুতের পেছনে শ্রমিকদের মাসে ব্যয় বেড়েছে দেড় হাজার টাকা।

    সরকারের দিক থেকে বারবার বলা হচ্ছে, শ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন ইন্ধন দিচ্ছে। তবে এটা সবার আগে মনে রাখা দরকার যে অসন্তোষের বাস্তব কারণ আছে বলেই শ্রমিকেরা রাস্তায় নামছেন। আর এ রকম আন্দোলনে ইন্ধন দেওয়া বা রাজনৈতিক পক্ষ, তৃতীয় পক্ষের ঢুকে পড়া নতুন কোনো ঘটনা নয়। প্রশ্নটা হচ্ছে, এই অসন্তোষের পরিবেশ কাটাতে সরকার ও মালিকপক্ষ কতটা আন্তরিক?

    পোশাকশ্রমিকদের বর্তমান মজুরি ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হলেও সেটা জীবনযাপনের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তিন বছর ধরেই শ্রমিকেরা মজুরি বৃদ্ধির আন্দোলন অব্যাহত রেখেছেন। সেবার শ্রমিকেরা ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা চেয়েছিলেন; কিন্তু তাঁদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছেন।

    এবারে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পেছনে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি প্রভাবকের ভূমিকা রেখেছে। শুধু তৈরি পোশাকশিল্প নয়, বেসরকারি সব খাতেই বেতন-ভাতা, মজুরি যৌক্তিকভাবে বাড়ানোর চাহিদা ও প্রত্যাশা তৈরি হয়েছে। তৈরি পোশাকশিল্প শ্রমঘন হওয়ায় শ্রমিকেরা একই এলাকায় বসবাস করায় তাঁদের মধ্যে সংগঠিত হওয়ার প্রবণতা অনেক বেশি।

    সরকারি চাকরিজীবীদের বেতন ১০০-১৪০ শতাংশ বাড়ানোর পর চাপে থাকা বেসরকারি খাতকে আরও বেশি চাপে ফেলে দিয়েছে। পোশাক শ্রমিকেরা রাস্তায় নেমেছেন। বাকিরা  রাস্তায় না নামলেও চাপা অসন্তোষ সবার মাঝেই রয়েছে।  এটা রিপল ইফেক্ট বা ধারাবাহিক অভিঘাতের পরিস্থিতি তৈরি করছে।

    যেখানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন স্তরে অফিস সহকারী, মালি, পরিচ্ছন্নতাকর্মীদের মতো পদ রয়েছে। নতুন বেতনকাঠামো অনুযায়ী, এই স্তরেই সর্বনিম্ন বেতন হবে প্রায় ৩৩ হাজার টাকা। গার্মেন্টস হোক আর অন্য কোনো বেসরকারি খাত হোক কয়টা প্রতিষ্ঠানের পক্ষে সমান যোগ্যতার তাদের একেবারে শুরুর কর্মীটির জন্য কাছাকাছি অঙ্কের বেতন-ভাতা নিশ্চিত করা সম্ভব?

    উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানোর ক্ষেত্রে কারও ভিন্নমত থাকার কোনো কারণ নেই। কিন্তু বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন সিদ্ধান্ত যে দূরদর্শী হয়নি, শ্রমিক আন্দোলনই তার বড় প্রমাণ। ১৫ লাখ সরকারি চাকরিজীবীর ভালো-মন্দ দেখাটাই সরকারের একমাত্র দায়িত্ব নয়। বাকি সাড়ে ১৭ কোটি মানুষের ভালো-মন্দের দেখভালের দায়িত্ব কে নেবে?

    সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানোর পর নানা মহল থেকেই পোশাক শিল্পসহ সব খাতে ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণসহ যৌক্তিকভাবে বেতন-ভাতা ও মজুরি বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সরকারের দিক থেকে সময়মত উদ্যোগ নেওয়া হয়নি। সময়মতো উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে যেত না।

    বাস্তবতা হলো, শ্রমিকেরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করলে তারপর সরকার মজুরি বোর্ড গঠন করেছে। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরিকাঠামো ঘোষণা করা হবে জানানো হয়েছে। প্রশ্ন উঠেছে, এরপরও কেন আন্দোলন থামছে না? এর উত্তর খুঁজতে হবে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বৈশিষ্ট্য ও আগের মজুরি আন্দোলনের ইতিহাসের মধ্যে।

    তৈরি পোশাকশিল্প কাগজে-কলমে আনুষ্ঠানিক খাত হলেও বাস্তবে ট্রেড ইউনিয়নসহ শ্রমিকদের তেমন কোনো অধিকার নেই বললেই চলে। ফলে মালিকপক্ষ বা সরকারের সঙ্গে দর-কষাকষির কোনো আইনি প্রতিনিধি নেই। ফলে নিপীড়ন হোক, বকেয়া পাওনা হোক আর মজুরি বাড়ানোর দাবিদাওয়া হোক শ্রমিকেরা রাস্তায় নেমেই দাবিদাওয়া জানান।

    এ রকম আইনি অধিকারহীন বাস্তবতা শ্রমিকদের মধ্যে এমন ধারণা তৈরি করে দিয়েছে যে মজুরি বাড়ানোর আন্দোলনে তাঁরা শেষ পর্যন্ত রাস্তায় না থাকলে তাঁদের মজুরি বাড়ানো হবে না, কিংবা তাঁরা ঠকে যাবেন। ফলে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে মালিকপক্ষ ও সরকারের ব্যাপারে সব সময়ই একটা আস্থার সংকট থাকে। এবারের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ তাদের দিক থেকে মজুরির প্রস্তাব উত্থাপন করেছে।

    মালিকপক্ষ থেকে সোমবার তাদের প্রস্তাব উত্থাপনের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে সেটা স্থগিত করা হয়েছে। পূর্ব অভিজ্ঞতা বলে, মালিকপক্ষের এ ধরনের অবস্থান অসন্তোষ আরও বেশি উসকে দেয়।

    ঢাকা, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ মিলিয়ে প্রায় ২৩ লাখ পোশাকশ্রমিক কাজ করেন। জিনিসপত্র ও রান্নার গ্যাসের দাম, সংসার চালাতে না পারার অসন্তোষের সঙ্গে ‘রাজনৈতিক ইন্ধন’ যুক্ত হলে সেটা যেকোনো বিচারেই অগ্নিগর্ভ ও নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি করতে পারে। অসন্তোষ জিইয়ে থাকলে সরকারের রাজনৈতিক ব্যয় অনেক বেড়ে যেতে পারে।

    সরকার কি সেই বিপদের আঁচটা বুঝতে পারছে? মাঠের বাস্তবতা এখন পর্যন্ত যা, তাতে ‘না’ এর পাল্টাই ভারী বলে মনে হয়। শ্রমিকদের জন্য বাজার বাস্তবতা অনুযায়ী মজুরি বাড়ানোর বিকল্প সমাধান নেই।

    লেখক-মনোজ দে, প্রথম আলোর সম্পাদকীয় সহকারী.

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    রবিন হত্যার ৩০ বছর পর ইসরায়েল আবারও রাজনৈতিক সহিংসতার দিকে ঝুঁকছে

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    যেভাবে আফ্রিকায় ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক প্রযুক্তির কেন্দ্র হয়ে উঠছে মরক্কো

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.