Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনের যে ফাইটার জেট উদ্বেগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারতের
    মতামত

    চীনের যে ফাইটার জেট উদ্বেগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারতের

    এফ. আর. ইমরানজুলাই 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনে একটি পুরোনো প্রবাদ আছে: ‘যে উচ্চতা দখল করে, সেই জয়ী হয়।’ আধুনিক যুদ্ধকৌশলে এই কথারই প্রতিফলন দেখা যাচ্ছে। চীনের দৃষ্টিতে, আধুনিক যুদ্ধের মূল শক্তি হলো আকাশ আধিপত্য। আর তার কেন্দ্রবিন্দুতে আছে তাদের নতুন স্টেলথ যুদ্ধবিমান জে-২০। এটিকে তারা বলছে ‘মাইটি ড্রাগন’।

    সম্প্রতি চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভিতে দেখানো হয়েছে, জে-২০ পূর্ব চীন সাগরের আকাশে চীনের এয়ার ডিফেন্স জোন বা আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কাছাকাছি আসা বিদেশি বিমান (সম্ভবত এফ-৩৫) প্রতিহত করেছে।

    এই ঘটনাটি পশ্চিমা সংবাদমাধ্যমে গুরুত্ব পায়নি। কিন্তু চীনের নিজস্ব প্ল্যাটফর্ম উইবো ও বাইদুতে খবরটি ব্যাপক আলোড়ন তোলে। সেখানে “জে-২০ পাইলট বলেছেন, আমরা পিছু হটতে পারি না” এই হ্যাশট্যাগে কয়েক কোটি বার ভিউ হতে দেখা গেছে।

    চীনের রাষ্ট্রীয় মিডিয়া বিষয়টিকে জে-২০-এর উন্নত প্রযুক্তি, দ্রুত প্রতিক্রিয়া এবং পাইলটদের সাহসিকতার নিদর্শন হিসেবে তুলে ধরেছে। এক পাইলট বলেন, ‘এটা যেন আকাশে বেয়নেট দিয়ে যুদ্ধ।’

    জে-২০ কেবল একটি যুদ্ধবিমান নয়- এটি চীনের প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীক। এখন এই বিমানে রাশিয়ান ইঞ্জিনের বদলে দেশীয় ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। চীন বলছে, তারা জে-২০ এত বেশি তৈরি করছে যে তা হয়তো একসময় যুক্তরাষ্ট্রের এফ-৩৫-এর সংখ্যাকেও ছাড়িয়ে যাবে।

    চীন বলছে, তারা এখন আর প্রতিরক্ষামূলক নয়- বরং আগ্রাসী শক্তি প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত।

    জে-২০-এর শক্তির সঙ্গে পূর্ব চীন সাগরে চীনের অবকাঠামো প্রকল্পগুলোকেও জড়িয়ে দেখা হচ্ছে। চীন মনে করছে, এতে তারা ‘উচ্চভূমি’ নিয়ন্ত্রণে রাখতে পারছে।

    অনেকেই বলছেন, জে-২০ এখন চীনের গর্ব; তাদের বিমান শিল্পের অন্যতম সাফল্য। যুদ্ধবিমানটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এতে আছে উন্নত ইঞ্জিন, আধুনিক সেন্সর, স্মার্ট ককপিট এবং উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ পাইলট। চীনের অনলাইন ব্যবহারকারীরা বলছেন, ‘আমরা এখন ভবিষ্যতের যুদ্ধে নেতৃত্ব দিতে প্রস্তুত।’

    জে-২০ কেবল একটি যুদ্ধবিমান নয়- এটি চীনের প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীক। এখন এই বিমানে রাশিয়ান ইঞ্জিনের বদলে দেশীয় ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। চীন বলছে, তারা জে-২০ এত বেশি তৈরি করছে যে তা হয়তো একসময় যুক্তরাষ্ট্রের এফ-৩৫-এর সংখ্যাকেও ছাড়িয়ে যাবে।

    চীন এমনকি দুই আসনবিশিষ্ট জে-২০-এরও পরীক্ষা করছে, যাতে ভবিষ্যতে মানুষ ও ড্রোন একসঙ্গে যুদ্ধ করতে পারে।

    জে-২০-এর অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি শত্রু বিমান থেকে ৮০ কিলোমিটারের বেশি দূরত্ব পর্যন্ত রাডারে ধরা না পড়ে উড়তে পারে। এটি খুব দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে- মাত্র ৮ মিনিটে। এছাড়া ‘সাপের মতো থেকে বেঁকে উড়ান দেওয়া’, বোমার দরজা খোলা রেখে শত্রুকে মানসিকভাবে চাপে ফেলার মতো কৌশল এবং ইলেকট্রনিক যুদ্ধবিমান জে-১৬ডি -এর সহায়তা- সব মিলে এটি চীনের আকাশে আধিপত্যের বড় হাতিয়ার।

    চীনের মিডিয়া তরুণ পাইলটদেরও তুলে ধরছে। সেখানে পাইলটদের গড় বয়স মাত্র ২৮ বছর। তারা প্রযুক্তিতে দক্ষ, আদর্শে দৃঢ় এবং জাতীয়তাবাদে বিশ্বাসী।

    বিশ্লেষক ওয়াং শিয়াংশুই বলছেন, চীন এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নয়, বরং কৌশলে ‘অসামঞ্জস্যপূর্ণ আধিপত্য’ গড়তে চায়। অর্থাৎ, কম খরচে বেশি লাভ- স্টেলথ, ইলেকট্রনিক যুদ্ধ আর কৌশলী নড়াচড়া দিয়েই প্রতিপক্ষকে ঠেকানো।

    এই কৌশলে আরেকটি বড় অংশ হলো চীনের উচ্চক্ষমতা সম্পন্ন ড্রোন- বিশেষ করে উঝেন-৭ এবং উঝেন-৮। তারা ২০ থেকে ৫০ হাজার মিটার উচ্চতায় ম্যাচ ৭ গতি নিয়ে উড়তে পারে- যা জাপানের যুদ্ধবিমানগুলোর ধরাছোঁয়ার বাইরে।

    উঝেন-৮ ড্রোনকে বলা হচ্ছে ‘আংশিক ষষ্ঠ প্রজন্মের’ যুদ্ধপ্ল্যাটফর্ম, যার স্টেলথ প্রযুক্তি ও এআই সিস্টেম দুর্দান্ত। সব মিলিয়ে চীনের বার্তাটা একেবারে পরিষ্কার: তারা সংঘর্ষের জন্য প্রস্তুত এবং সেই প্রস্তুতি নিচ্ছে শক্ত অবস্থান থেকে।

    জে-২০ ও তাদের আকাশযানগুলো শুধু অস্ত্র নয়- এগুলো চীনের ‘জাতীয় পুনরুত্থান’ ও ‘প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব’-এর গল্পের অংশ।

    আসলে জে-২০ এখন শুধু যুদ্ধবিমান নয়- এটি একটি বার্তা। যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, তাইওয়ান- সবাইকে উদ্দেশ করে চীন জানিয়ে দিচ্ছে, এই আকাশ তাদের এবং তারা সেই আধিপত্য প্রতিষ্ঠা করবেই।

    • সানা হাশমি তাইওয়ান-এশিয়া এক্সচেঞ্জ ফাউন্ডেশনের ফেলো সূত্র: দ্য প্রিন্ট

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তিতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে

    মে 13, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ শেষ করতে চীনের প্রয়োজন নেই, কড়া অবস্থানে ট্রাম্প

    মে 13, 2026
    আন্তর্জাতিক

    উপসাগরীয় বিনিয়োগ এবং অর্থনৈতিক স্বার্থে ট্রাম্পের যুদ্ধ থামাতে চীনের কৌশল

    মে 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.