Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাণিজ্য সংগঠনের বিধিমালা একদিনেই সংশোধন করা সম্ভব
    মতামত

    বাণিজ্য সংগঠনের বিধিমালা একদিনেই সংশোধন করা সম্ভব

    মনিরুজ্জামাননভেম্বর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত দেড় দশকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বড় বাণিজ্য সংগঠনগুলোর শীর্ষ পদে মনোনয়ন দেওয়া হতো। এর ফলে নির্বাচন হতো না। শুধু পরিচালক পদে মাঝে মাঝে নির্বাচন হতো। ফলশ্রুতিতে বাণিজ্য সংগঠনগুলো ব্যবসায়ীদের প্রকৃত স্বার্থে কাজ করতে পারেনি। কারণ প্রধান ব্যক্তি সরকারের মনোনীত হওয়ার কারণে ব্যবসায়ীদের পক্ষে শক্ত অবস্থান নেওয়া সম্ভব হয়নি।

    রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার এফবিসিসিআইসহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয়। যদিও আইন অনুযায়ী মন্ত্রণালয় এটি করতে পারে, তবু কিছু অসুবিধা দেখা দেয়। মূল সমস্যা হলো, বাণিজ্য সংগঠনের নতুন বিধিমালা তৈরি করা হয়েছে ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলাপ–আলোচনা না করে। এই বিধি কোম্পানি আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় নির্বাচন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

    দুর্ভাগ্যজনকভাবে সরকারের সঙ্গে বেসরকারি খাতের যোগাযোগ অন্তর্বর্তী সরকারের সময়ে খুবই কমে গেছে। এটি অর্থনীতির গতি হ্রাস করেছে। বিশেষত বাণিজ্য সংগঠনে প্রকৃত ব্যবসায়ীদের নেতৃত্ব না থাকার কারণেই যোগাযোগের ঘাটতি দেখা দিয়েছে।

    যদি বাণিজ্য সংগঠন কার্যকর হতো এবং প্রকৃত ব্যবসায়ীরা নেতৃত্বে আসতো, তাহলে সরকারের জন্য তা সহায়ক হতো। বিধিমালা সংশোধনের কাজ অতিরিক্ত সময় নেওয়ার প্রয়োজন নেই। বাণিজ্য মন্ত্রণালয় নিজেই একদিনের মধ্যে সংশোধন করতে পারে। এটি হলে বাণিজ্য সংগঠনের নির্বাচন সহজতর হবে এবং ব্যবসায়িক নেতৃত্ব পুনরায় প্রতিষ্ঠিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের ফাঁদে কেন পা দিল ইরানিদের একাংশ?

    মার্চ 3, 2026
    বাণিজ্য

    যুদ্ধের বাজারে আবারও ‘নিরাপদ আশ্রয়’ ডলার

    মার্চ 3, 2026
    অর্থনীতি

    মধ্যপ্রাচ্যনির্ভর শ্রমবাজারে নতুন সংকট

    মার্চ 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.