Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাঁচ মাসে ৫% টাকাও খরচ করতে পারেনি ৮ মন্ত্রণালয়
    অর্থনীতি

    পাঁচ মাসে ৫% টাকাও খরচ করতে পারেনি ৮ মন্ত্রণালয়

    মনিরুজ্জামানডিসেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই–নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আটটি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দের ৫ শতাংশেরও কম খরচ করতে পেরেছে। এর মধ্যে সংসদবিষয়ক সচিবালয় একটাও টাকা খরচ করেনি।

    অন্য সাতটি হলো—আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, এবং জননিরাপত্তা বিভাগ।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সম্প্রতি জুলাই–নভেম্বর মাসের এডিপি বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। এতে দেখা গেছে, সংসদবিষয়ক সচিবালয়ের এক প্রকল্পে বরাদ্দ ২০ লাখ টাকা থাকলেও একটিও খরচ হয়নি।

    স্বাস্থ্যসেবা বিভাগের ১৫টি প্রকল্পে ৭ হাজার ৪৮৪ কোটি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও খরচ হয়েছে মাত্র ২৯৩ কোটি টাকা। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৪ হাজার ৮১০ কোটি টাকার বরাদ্দের বিপরীতে খরচ মাত্র ৮৬ কোটি টাকা।

    অন্য বিভাগের খরচের পরিমাণও নগণ্য—আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২.৩১ শতাংশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ২.১২ শতাংশ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ৩.৩০ শতাংশ, সুরক্ষা সেবা বিভাগ ২.৪৩ শতাংশ, জননিরাপত্তা বিভাগ ১.২৫ শতাংশ। গত জুলাই–নভেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হার মাত্র ১১.৭৫ শতাংশ, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।

    চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোট খরচ হয়েছে ২৮ হাজার ৪৩ কোটি টাকা। এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ হাজার কোটি টাকা কম। এডিপির মোট বরাদ্দ ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। বর্তমানে ১,১৯৮টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: যুক্তরাষ্ট্রের সৃষ্ট জঞ্জাল পরিষ্কারে কীভাবে এগিয়ে এলো উপসাগরীয় দেশগুলো?

    জুন 17, 2026
    অর্থনীতি

    জেন্ডার বাজেট: অগ্রগতি নাকি কেবল পরিসংখ্যানের খেলা?

    জুন 17, 2026
    অর্থনীতি

    ২৪ জুনে হাইকোর্টের রায়ে বদলাতে পারে পারিবারিক মামলার বিচার ধারা

    জুন 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.