Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফুটবল টিমের জার্সি পরে নামাজ পড়া কি জায়েজ, কী বলে ইসলাম?
    ধর্ম

    ফুটবল টিমের জার্সি পরে নামাজ পড়া কি জায়েজ, কী বলে ইসলাম?

    নিউজ ডেস্কজুন 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফুটবল টিমের জার্সি পরে নামাজ পড়া কি জায়েজ, কী বলে ইসলাম? ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফুটবল বিশ্বকাপের মৌসুমে অনেকেই ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশের জার্সি পরিধান করে এবং অনেক সময় এসব জার্সি পরেই নামাজ আদায় করে। প্রশ্ন হলো, বিভিন্ন দেশের ফুটবল টিমের জার্সি পরে নামাজ আদায় করলে কি নামাজ শুদ্ধ হবে?

    ব্রাজিল-আর্জেন্টিনাসহ কোনো দেশের ফুটবল বা ক্রিকেট টিমের জার্সির সঙ্গে মিল রেখে বানানো গেঞ্জি পরে নামাজ আদায় করা জায়েজ যদি তাতে কোনো প্রাণীর ছবি না থাকে।

    এসব গেঞ্জিতে অনেক সময় বাঘ, সিংহ, ঈগল বা অন্য প্রাণীর ছবি থাকে, মানুষের ছবিও থাকে। পোশাকে কোনো প্রাণীর স্পষ্ট ছবি দৃশ্যমান থাকা অবস্থায় নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। কোনো প্রাণীর স্পষ্ট দৃশ্যমান ছবিযুক্ত পোশাক নামাজের বাইরেও পরিধান করা নাজায়েজ। হজরত আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) যখন তাবুক যুদ্ধের সফরে ছিলেন, আমি আমার ঘরে পাতলা কাপড়ের একটি পর্দা লাগিয়েছিলাম; তাতে প্রাণীর অনেকগুলো ছবি ছিলো। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফিরে এসে যখন এটা দেখলেন, তখন তা ছিঁড়ে ফেললেন এবং বললেন, কেয়ামতের দিন সে সব মানুষের সবচেয়ে কঠিন শাস্তি হবে, যারা আল্লাহর সৃষ্টির (প্রাণীর) অনুরূপ তৈরি করবে। (সহিহ বুখারি)

    আরেকটি হাদিসে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করেন না যাতে কোনো কুকুর রয়েছে এবং এমন ঘরেও না, যাতে কোনো (প্রাণীর) ছবি রয়েছে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

    তবে মাকরুহ হওয়ার পরও ছবিযুক্ত গেঞ্জি পরে নামাজ পড়ে ফেললে নামাজ শুদ্ধ হবে, ওই নামাজ আবার পড়তে হবে না।

    নামাজে আমরা মহান আল্লাহর সামনে দাঁড়াই। তাই সাধ্যানুযায়ী মার্জিত পোশাক পরে নামাজ আদায় করা উচিত। নামাজের পোশাক এমন হওয়া উচিত যে পোশাক পরে আমরা সম্মানিত ব্যক্তিদের সাথে সাক্ষাত করতে বা গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে লজ্জাবোধ করি না। যে অবস্থায় আমরা সম্মানিত মানুষদের সাথে সাক্ষাত করতে যাই না, ওই অবস্থায় নামাজে দাঁড়ানো তথা আল্লাহর সামনে দাঁড়ানোও উচিত নয়।

    পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান! প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। (সুরা আরাফ: ৩১)

    তাই একান্ত অপারগ না হলে কোনো দেশের ফুটবল বা ক্রিকেট টিমের জার্সি পরে নামাজ আদায় করা উচিত নয়, যথাসাধ্য উত্তম, মার্জিত ও সুন্দর পোশাক পরে নামাজ আদায় করা উচিত। সূত্র: জাগো নিউজ২৪

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ধর্ম

    ধ্বংসস্তূপের মাঝেই ঈদে মিলাদুন্নবী আয়োজন, শান্তির প্রার্থনায় গাজাবাসী

    আগস্ট 26, 2026
    ধর্ম

    চট্টগ্রামে জশনে জুলুসে লাখো ভক্তের ঢল, উৎসবমুখর নগরী

    আগস্ট 26, 2026
    ধর্ম

    ঈদে মিলাদুন্নবী: জন্মস্মরণ, ইতিহাসের বিতর্ক এবং নবীর আদর্শে ফিরে যাওয়ার প্রশ্ন

    আগস্ট 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.