Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মসজিদের পাশে কবর দিলে কি আজাব কমে, নাকি সওয়াব হয়? ইসলাম কী বলে
    ধর্ম

    মসজিদের পাশে কবর দিলে কি আজাব কমে, নাকি সওয়াব হয়? ইসলাম কী বলে

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মসজিদের পাশে কবর। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মৃত্যু প্রতিটি প্রাণীর জন্য অবধারিত। পৃথিবীতে মানুষের আগমন যেমন স্বাভাবিক, তেমনি নির্ধারিত সময় শেষে মৃত্যুবরণও জীবনের চিরন্তন বাস্তবতা। কেউই মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না। নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগেও নয়, পরেও নয়-প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

    পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)

    মৃত্যু থেকে পালিয়ে বাঁচারও কোনো সুযোগ নেই। মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক কিংবা যত নিরাপদ আশ্রয়েই অবস্থান করুক, নির্ধারিত সময়ে তাকে মৃত্যুর মুখোমুখি হতেই হবে।

    পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই, চাই তোমরা সুরক্ষিত কোনো দুর্গেই অবস্থান করো না কেন।’ (সুরা নিসা, আয়াত: ৭৮)

    ইসলামি বিধান অনুযায়ী, কোনো মুসলমানের মৃত্যু হলে তাকে দাফন করতে হয়। আমাদের সমাজে মসজিদের পাশে কিংবা মসজিদের আঙিনায় কবর দেওয়ার প্রচলনও দেখা যায়। অনেকের ধারণা, মসজিদের আজান, নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরের বরকতে সেখানে দাফন করা মৃত ব্যক্তি বিশেষভাবে উপকৃত হন। কেউ কেউ আবার মনে করেন, মৃত ব্যক্তি মসজিদের আজান ও কোরআন তেলাওয়াত শুনতে পান।

    মসজিদের পাশে কবরের আলাদা ফজিলত আছে কি?

    ইসলামি শরিয়তে মসজিদের পাশে বা আঙিনায় কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলতের কথা উল্লেখ নেই। সেখানে দাফন করলে মৃত ব্যক্তির কবরের আজাব কমে যাবে কিংবা বেশি সওয়াব পাওয়া যাবে—এমন কোনো প্রমাণ কোরআন-হাদিসে পাওয়া যায় না।

    বরং একজন ব্যক্তি জীবদ্দশায় যদি সদকায়ে জারিয়া কিংবা এমন কোনো কল্যাণকর কাজ করে যান, তাহলে তিনি যেখানেই দাফন হন না কেন, সেই কাজের সওয়াব পেতে থাকবেন।

    মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যখন মানুষ মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমলের সওয়াব অব্যাহত থাকে—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৬৩১)

    অর্থাৎ মৃত ব্যক্তির উপকারের ক্ষেত্রে কবরের অবস্থানের চেয়ে জীবদ্দশার নেক আমল, উপকারী জ্ঞান, সদকায়ে জারিয়া ও সন্তানের দোয়ার গুরুত্বই বেশি।

    কবরকে বিশেষ মর্যাদা দেওয়া নিয়ে সতর্কতা

    কোনো ব্যক্তি বা স্থানের কারণে কবরকে অতিরিক্ত বিশেষ মর্যাদা দেওয়ার প্রবণতা থেকে ধর্মীয়ভাবে গুরুতর সমস্যার আশঙ্কা তৈরি হতে পারে।

    এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, ‘সাবধান! তোমাদের আগে যারা ছিল, তারা তাদের নবী ও নেককার ব্যক্তিদের কবরকে মসজিদে পরিণত করেছিল। তোমরা কবরকে মসজিদে পরিণত করো না। আমি তোমাদের এ থেকে কঠোরভাবে নিষেধ করছি।’ (সহিহ মুসলিম, হাদিস: ৫৩২)

    আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এ বিষয়ে বলেন, মসজিদের পাশে বা আঙিনায় কবর দিলে কবরের আজাব কমে কিংবা বেশি সওয়াব পাওয়া যায়- এমন কোনো বক্তব্য কোরআন-হাদিসে নেই।

    তাঁর মতে, সেখানে দাফন করলে বিশেষ সওয়াব হবে বা কবরের আজাব মাফ হয়ে যাবে—এমন ধারণারও কোনো ভিত্তি নেই।

    তবে মসজিদের আশপাশে সাধারণ কবরস্থান থাকা ভালো হতে পারে বলে তিনি মনে করেন। এতে মুসল্লিরা নিয়মিত কবর জিয়ারত করতে পারেন এবং কবরবাসীদের জন্য দোয়া করার সুযোগ পান।

    কিন্তু মসজিদের পাশে বা আঙিনায় আলাদাভাবে একটি-দুটি কবর তৈরি করাকে তিনি সুন্নাহসম্মত মনে করেন না। তাঁর মতে, সাধারণ কবরস্থানে দাফন করাই সুন্নত।

    পারিবারিক কবরস্থান নিয়ে কী মত

    পারিবারিক কবরস্থান তৈরির প্রবণতা নিয়েও সতর্ক করেছেন শায়খ আহমাদুল্লাহ।

    তিনি বলেন, অনেক ক্ষেত্রে অহংকার বা সামাজিক মর্যাদা প্রদর্শনের উদ্দেশ্যে আলাদা পারিবারিক কবরস্থান তৈরি করা হয়। এমন উদ্দেশ্য ইসলামি দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

    তবে অহংকার কিংবা মর্যাদা প্রদর্শনের উদ্দেশ্য না থাকলে পারিবারিক কবরস্থান তৈরিতে বাধা নেই বলেও জানান তিনি।

    ইসলামের ইতিহাসে বহু সাহাবি ও বিশিষ্ট ইমামকে সাধারণ কবরস্থানেই দাফন করা হয়েছে। আর কোনো ব্যক্তি কবরস্থানে গিয়ে সালাম দিলে সেই সালামের সঙ্গে সেখানে দাফন করা সব কবরবাসীই সম্পৃক্ত হন।

    তাই ইসলামি দৃষ্টিতে মৃত ব্যক্তির জন্য কবর কোথায় হলো, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তাঁর জীবদ্দশার নেক আমল এবং মৃত্যুর পর স্বজনদের দোয়া ও সৎকর্মের ধারাবাহিকতা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ধর্ম

    আল্লাহ অণু পরিমাণ অহংকার ও অহংকারীকে পছন্দ করেন না

    নভেম্বর 20, 2026
    ধর্ম

    ইসলাম যখন উত্তম চরিত্রের শিক্ষা দেয়, তখন আমাদের আচরণে এত বিদ্বেষ ও অসহিষ্ণুতা কেন?

    নভেম্বর 20, 2026
    ধর্ম

    ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: গবেষণা

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.