Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » খরচ কমায় তিন মাসে ৩,৭৫৮ কোটি টাকা মুনাফা গ্রামীণফোনের
    পুঁজিবাজার

    খরচ কমায় তিন মাসে ৩,৭৫৮ কোটি টাকা মুনাফা গ্রামীণফোনের

    নিউজ ডেস্কএপ্রিল 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গ্রামীণফোনের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছরের প্রথম প্রান্তিকে আয় কিছুটা কমলেও মুনাফা বৃদ্ধি করেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেড। জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির ব্যবসা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় সামান্য কম।

    গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির আয় ছিল ৩ হাজার ৮৩৫ কোটি টাকা। ফলে এক বছরে আয় কমেছে প্রায় ৭৭ কোটি টাকা, অর্থাৎ প্রায় ২ শতাংশ। তবে আয় কমলেও কোম্পানিটির লাভ বেড়েছে। চলতি প্রান্তিকে কর–পরবর্তী মুনাফা হয়েছে প্রায় ৬৬২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৩৪ কোটি টাকা। ফলে মুনাফা বেড়েছে প্রায় ২৮ কোটি টাকা বা সাড়ে ৪ শতাংশের বেশি।

    বিশ্লেষণে দেখা যায়, খরচ কমার কারণে আয় কমলেও লাভ বেড়েছে। বিশেষ করে বৈদেশিক মুদ্রার বিনিময়জনিত ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় কোম্পানির ব্যয় হ্রাস পেয়েছে। পাশাপাশি অন্যান্য পরিচালন খরচও কমেছে। আগের বছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক মুদ্রার কারণে কোম্পানিটির বড় অঙ্কের ক্ষতি হলেও এবার তা অনেকটাই কমেছে। এতে সামগ্রিক ব্যয় ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়ে।

    শেয়ারবাজারেও এই ফলাফলের প্রভাব দেখা গেছে। মুনাফা বৃদ্ধির খবরে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় কোম্পানিটির শেয়ারের দাম সামান্য বেড়েছে। বিশ্লেষকদের মতে, টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা ও বাজার চাহিদার চাপ থাকলেও কার্যকর ব্যয় নিয়ন্ত্রণ ও মুদ্রা ব্যবস্থাপনার উন্নতি কোম্পানির লাভজনকতা ধরে রাখতে সহায়তা করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহ শেষে সূচক বাড়ায় ডিএসইতে মূলধন ১ হাজার ৯১৯ কোটি বৃদ্ধি

    এপ্রিল 25, 2026
    পুঁজিবাজার

    ১৭২ কোটি টাকা লেনদেন কমলেও স্থিতিশীল ডিএসই সূচক

    এপ্রিল 23, 2026
    পুঁজিবাজার

    প্রথম প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশের মুনাফায় ৬০% উল্লম্ফন

    এপ্রিল 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.