Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কারসাজি সন্দেহে তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি
    পুঁজিবাজার

    কারসাজি সন্দেহে তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি

    নিউজ ডেস্কজুন 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে তিনটি তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেনের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রাষ্ট্রায়ত্ত শ্যামপুর সুগার মিলস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড—এই তিন প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে তদন্ত হবে।

    বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) পৃথক চিঠির মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে। তদন্তে অস্বাভাবিক দর পরিবর্তন, সমন্বিত বা কৃত্রিম লেনদেন, ইনসাইডার ট্রেডিংসহ সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

    নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে এসব কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা বাজার আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে সম্ভাব্য কারসাজির সন্দেহে বিস্তারিত তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তদন্তের আওতায় সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস, স্টক ডিলার এবং তাদের অনুমোদিত প্রতিনিধিদের ভূমিকা বিশেষভাবে যাচাই করা হবে। একই সঙ্গে তারা কোনোভাবে অনিয়ম বা সমন্বিত লেনদেনে জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

    শ্যামপুর সুগার মিলসের ক্ষেত্রে বারাকা সিকিউরিটিজ এবং স্মার্ট শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজের ভূমিকা আলাদাভাবে যাচাই করা হবে বলে জানানো হয়েছে।

    অন্যদিকে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের দর এক মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ হওয়ার ঘটনা তদন্তের কেন্দ্রবিন্দুতে এসেছে। কোম্পানিটি লোকসানে থাকলেও শেয়ারের দ্রুত মূল্যবৃদ্ধি বাজারে প্রশ্ন তৈরি করেছে।

    তদন্ত প্রতিবেদনে ইনসাইডার তথ্য ব্যবহার, মার্জিন ঋণের অপব্যবহার এবং অন্যান্য বিধিনিষেধ লঙ্ঘনের বিষয়গুলোও গুরুত্বসহকারে দেখা হবে। নিয়ন্ত্রক সংস্থা বলছে, বাজারে স্বচ্ছতা ও আস্থা বজায় রাখতে এ ধরনের অস্বাভাবিক লেনদেন কঠোরভাবে পর্যালোচনা করা জরুরি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ভালো কোম্পানি তালিকাভুক্তিতে বাধা দূর করার আহ্বান বিএপিএলসির

    জুন 18, 2026
    পুঁজিবাজার

    ভালো শেয়ারের শক্তিতে সূচক ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

    জুন 18, 2026
    পুঁজিবাজার

    শেয়ারবাজারে ৬২ কোম্পানিতে ডিএসইর ‘রেড এলার্ট’

    জুন 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.