ঢাকা ব্যাংক পিএলসির ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজিএমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার সভাপতিত্ব করেন। সভায় প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক এ টি এম হায়াতুজ্জামান খান, পরিচালকদের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান এরশাদ ফয়েজ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। একই সঙ্গে ব্যাংকের আর্থিক কার্যক্রম, সুশাসন, ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শেয়ারহোল্ডারদের মতামত ও পর্যবেক্ষণ উপস্থাপন করা হয়।
এজিএমে বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওসমান এরশাদ ফয়েজ বলেন, দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠাই ঢাকা ব্যাংকের লক্ষ্য। তিনি জানান, গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী ব্যাংকিং এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে সব অংশীজনের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় কোম্পানি সচিব মো. শাহজাহান মিয়া, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সাহাবুব আলম খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

