Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির
    পুঁজিবাজার

    ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির। মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসইর ১১২৭তম পরিচালনা পর্ষদ সভায় তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। একই সভায় ব্যাংকার ও আর্থিক খাতের অভিজ্ঞ নির্বাহী সেলিম বরকতও স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।

    ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৫ নভেম্বর হুমায়ুন কবিরের নিয়োগে অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তিনি বিদায়ী স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

    ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। প্রায় তিন দশকের সামরিক কর্মজীবনে তিনি বিভিন্ন কমান্ড ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। সেনাসদর দপ্তরে পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার।

    শিক্ষাজীবনে তিনি রংপুর ক্যাডেট কলেজ থেকে ১৯৯২ সালের এসএসসি ও ১৯৯৪ সালের এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থান অর্জন করেন। পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর এবং ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন।

    এ ছাড়া বাংলাদেশ, যুক্তরাজ্য ও ভারতের বিভিন্ন সামরিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন তিনি। জাতিসংঘের অধীনে দুটি শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন। সামরিক কর্মজীবনে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিভিন্ন সম্মাননা পেয়েছেন এই কর্মকর্তা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    যুক্তরাষ্ট্রে সুদ বাড়ার শঙ্কা, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

    নভেম্বর 11, 2026
    পুঁজিবাজার

    লেনদেনের চাকায় মৃদু গতি আর সূচকের উত্থান: যেমন কাটল আজকের পুঁজিবাজার

    নভেম্বর 11, 2026
    পুঁজিবাজার

    শেয়ারবাজারে আরও ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে এনআরবিসি ব্যাংক

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.