এদিকে, শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৩ টাকা ৬ পয়সা থেকে ২ টাকা ৮ পয়সায়। অর্থাৎ, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ইপিএস কমেছে প্রায় ৩২ শতাংশ। কোম্পানির পক্ষ থেকে এর কারণ হিসেবে আর্থিক ব্যয় বেড়ে যাওয়া এবং অনিয়মিত খাতের আয় কমে যাওয়ার কথা জানানো হয়েছে।
আয়ের তুলনায় মুনাফা কমে যাওয়ার বিপরীতে কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থ প্রবাহ বেড়েছে। প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ১৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১ পয়সা। কোম্পানির ভাষ্য, কার্যকরভাবে চলতি মূলধন ব্যবস্থাপনার কারণে নগদ প্রবাহ বেড়েছে। ৩০ সেপ্টেম্বর শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ৯৭ পয়সা।
এর আগে ২০২৫-২৬ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে এমজেএল বাংলাদেশের পরিচালনা পর্ষদ। ওই হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১১ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৩৬ পয়সা। ২২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড তারিখ ১৭ নভেম্বর।

