Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনভিডিয়া সংকটে কাঁপছে এআই খাত, এশিয়ার শেয়ারবাজারে বড় পতন
    পুঁজিবাজার

    এনভিডিয়া সংকটে কাঁপছে এআই খাত, এশিয়ার শেয়ারবাজারে বড় পতন

    নিউজ ডেস্কনভেম্বর 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের কোম্পানিগুলোর দরপতন থামছে না। মার্কিন প্রযুক্তি জায়ান্টদের শেয়ারদর কমার প্রভাব গতকাল ছড়িয়ে পড়েছে এশিয়ার বাজারেও। অঞ্চলটির অধিকাংশ শেয়ারবাজারে সূচক নেমে গেছে। এই অস্থির পরিস্থিতিতে বিনিয়োগকারীদের নজর এখন মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার আর্থিক প্রতিবেদনের দিকে। সংবাদ সংস্থা এপির বরাতে এ তথ্য জানিয়েছে বণিক বার্তা।

    কোম্পানিটির সর্বশেষ প্রান্তিকের আয় এবং আগামী দিনের ব্যবসায়িক পূর্বাভাস থেকেই বিনিয়োগকারীরা বুঝতে চাইছেন, এআই খাতের প্রবৃদ্ধি আদৌ আগের গতিতে এগোচ্ছে কি না। এনভিডিয়াকে এআই খাতের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রতিষ্ঠানটির প্রতিবেদন পুরো বাজারের মনোভাব বদলে দিতে পারে বলে মনে করছেন অনেকে।

    এশিয়ার বাজারগুলোর মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির কসপি সূচক গতকাল ২ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ পয়েন্টে নেমেছে। গত ছয় মাসের মধ্যে এটি সূচকটির সর্বনিম্ন অবস্থান। গত ফেব্রুয়ারির পর এই প্রথম কসপি ৫ হাজার পয়েন্টের নিচে নামল। দেশটির দুই বড় চিপ নির্মাতার মধ্যে স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারদর কমেছে ৩ দশমিক ১ শতাংশ এবং এসকে হাইনিক্সের কমেছে ১ দশমিক ৮ শতাংশ।

    জাপানের শেয়ারবাজারেও একই চিত্র দেখা গেছে। নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৮৬০ দশমিক ৪৩ পয়েন্টে। দেশটির প্রযুক্তি খাতের শেয়ারে বিক্রির চাপ ছিল চোখে পড়ার মতো। এআই প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিনিয়োগকারী সফটব্যাংক গ্রুপের শেয়ারদর কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। গত এক মাসে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৩৩ শতাংশের বেশি। চিপ পরীক্ষার সরঞ্জাম নির্মাতা অ্যাডভানটেস্টের শেয়ারদরও কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

    এ ছাড়া হংকংয়ের হ্যাং সেং সূচক ১ শতাংশ কমে ২৩ হাজার ৫০৮ দশমিক ১৭ পয়েন্টে নেমেছে। সাংহাই কম্পোজিট সূচক কমেছে দশমিক ৫ শতাংশ। অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক কমেছে ১ দশমিক ৮ শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স সূচক কমেছে ২ দশমিক ৩ শতাংশ। তবে এই পতনের মধ্যে ব্যতিক্রম ভারত। দেশটির সেনসেক্স সূচক দশমিক ৬ শতাংশ বেড়েছে।

    এশিয়ার আগে যুক্তরাষ্ট্রের বাজারেও একই ধারা দেখা গিয়েছিল। সোমবার ওয়াল স্ট্রিটে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৯ শতাংশ কমেছে। প্রযুক্তি কোম্পানির আধিক্য থাকা নাসডাক কম্পোজিট সূচকের পতন হয়েছে ২ দশমিক ৫ শতাংশ। ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ কমেছে ১ দশমিক ৪ শতাংশ। প্রযুক্তি-নির্ভর সূচকে পতনের হার বেশি হওয়া ইঙ্গিত দেয়, চাপটা মূলত এআই ও প্রযুক্তি খাতকে ঘিরেই।

    এদিন এনভিডিয়ার শেয়ারদর কমেছে ৪ দশমিক ১ শতাংশ। কোম্পানিটির নেতৃত্ব-সংক্রান্ত সংকটের পাশাপাশি এআই খাতের ভবিষ্যৎ নিয়েও বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত তথ্য এবং এক চীনা নারীর সঙ্গে তাঁর যোগাযোগের ঘটনার পর কোম্পানিটির বাজারমূল্য থেকে ৭৩ হাজার ৫০০ কোটি ডলার উধাও হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার পর হুয়াংয়ের পদত্যাগের প্রসঙ্গও সামনে এসেছে।

    তবে সংকট শুধু একটি কোম্পানিতে সীমাবদ্ধ নয়। পুরো এআই শিল্প নিয়েই বিনিয়োগকারীদের মধ্যে একাধিক উদ্বেগ কাজ করছে। অনেকের আশঙ্কা, এআই খাতের শেয়ারবাজারে একটি বুদ্বুদ তৈরি হয়েছে, অর্থাৎ শেয়ারের দাম প্রকৃত ব্যবসায়িক সক্ষমতার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। এমন বুদ্বুদ ফেটে গেলে বাজারে বড় ধরনের ধাক্কা লাগতে পারে।

    পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন, এনভিডিয়ার সাম্প্রতিক ঘটনার আগে থেকেই বাজারে ঝুঁকি নিয়ে উদ্বেগ ছিল। এখন পরিস্থিতির কারণে সেই ঝুঁকি আরও গুরুতর হয়ে উঠেছে।

    সব মিলিয়ে এনভিডিয়ার আসন্ন আর্থিক প্রতিবেদন এখন এআই খাতের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে আয় ও ভবিষ্যৎ পূর্বাভাস ইতিবাচক হলে বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে। অন্যথায় বিক্রির চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    তিন মাস পর ডিএসইতে লেনদেন ৯০০ কোটি টাকা

    নভেম্বর 18, 2026
    পুঁজিবাজার

    দুই পুঁজিবাজারেই ক্রেতাদের আধিপত্য, বাড়ছে অধিকাংশ শেয়ারের দর

    নভেম্বর 18, 2026
    পুঁজিবাজার

    প্রথম প্রান্তিকে শেয়ারবাজারে হতাশার ছবি: লোকসানে ৫০ কোম্পানি, মুনাফা কমেছে ৩৫টির

    নভেম্বর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.