Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বন্ধ ২১ কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীর দেড় হাজার কোটি টাকা ঝুঁকিতে: দায়ী কে , নিয়ন্ত্রক না পরিচালক?
    পুঁজিবাজার

    বন্ধ ২১ কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীর দেড় হাজার কোটি টাকা ঝুঁকিতে: দায়ী কে , নিয়ন্ত্রক না পরিচালক?

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একের পর এক দুর্বল কোম্পানির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। অথচ এসব কোম্পানির শেয়ার এখনো বাজারে কেনাবেচা হচ্ছে। ফলে কোম্পানিগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বড় ঝুঁকিতে পড়ছেন সাধারণ বিনিয়োগকারীরা। চলতি বছরেও বন্ধ কোম্পানির তালিকায় নতুন করে পাঁচটি নাম যুক্ত হয়েছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের হিসাবে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকা তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭টিতে।

    তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে শেয়ারবাজারে ১৩০টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছিল। এর মধ্যে ৪৯টি এখন দুর্বল শ্রেণি বা ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। এই ৪৯ কোম্পানির ২১টির উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম পুরোপুরি বন্ধ। এসব কোম্পানিতে বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীর প্রায় দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে, যার বড় অংশই এখন ঝুঁকির মুখে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

    বন্ধ হওয়া ২১ কোম্পানির মধ্যে ১১টিই বস্ত্র খাতের। এগুলো হলো ফ্যামিলিটেক্স (বিডি), জেনারেশন নেক্সট ফ্যাশনস, হামিদ ফেব্রিকস, নিউ লাইন ক্লথিংস, সিঅ্যান্ডএ টেক্সটাইল, নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার, প্যাসিফিক ডেনিমস, রিজেন্ট টেক্সটাইল মিলস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং এবং জাহিন স্পিনিং। বস্ত্র খাতের বাইরে রয়েছে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস, এএফসি অ্যাগ্রো বায়োটেক, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, বারাকা পাওয়ার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, জিবিবি পাওয়ার, খুলনা পাওয়ার কোম্পানি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, রতনপুর স্টিল রি-রোলিং মিলস এবং ইয়াকিন পলিমার।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রকাশিত তালিকায় কার্যক্রম বন্ধের তারিখও উল্লেখ আছে। সেই তথ্যমতে, এই ২১ কোম্পানির উৎপাদন বা ব্যবসা ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে বন্ধ হয়েছে। তবে সমস্যার শুরু উৎপাদন বন্ধের দিন থেকে নয়। অনেক ক্ষেত্রেই আগে থেকে আর্থিক সংকট, লোকসান, ঋণজটিলতা, ব্যবস্থাপনার দুর্বলতা এবং উদ্যোক্তা-পরিচালকদের মধ্যে বিরোধ চলছিল।

    তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২১টির মধ্যে মাত্র দুটি ছাড়া বাকি সব কোম্পানি তালিকাভুক্ত হয়েছিল বিএসইসির তৎকালীন চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের নেতৃত্বাধীন কমিশনের সময়ে। ব্যতিক্রম অ্যাকটিভ ফাইন কেমিক্যালস ও খুলনা পাওয়ার কোম্পানি। প্রথমটি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে এবং দ্বিতীয়টি ডাইরেক্ট লিস্টিং পদ্ধতিতে তালিকাভুক্ত হয়েছিল তাঁর আগের চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের সময়ে।

    কোম্পানিগুলোর এমন পরিণতির পেছনে তালিকাভুক্তির উদ্দেশ্য ও উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পুঁজিবাজারসংশ্লিষ্টরা। বিশ্লেষক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, অধিকাংশ কোম্পানি মূলত শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই বাজারে আসে। অনেক পরিচালক দীর্ঘ মেয়াদে ব্যবসা চালানো এবং বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি না দিয়ে নিজেদের হাতের শেয়ার বিক্রি করে দেন। তাঁর মতে, দুর্বল কোম্পানিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়ার কারণেই বাজারে বর্তমান অস্থিরতা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাও দায়িত্বে অবহেলা করেছে, আর এর পরিণতি ভোগ করতে হচ্ছে বিনিয়োগকারীদের।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলামও তৎকালীন নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর ভাষ্য, দুর্বল ও অসুস্থ কোম্পানিকে তালিকাভুক্ত করা এবং আইপিও অনুমোদন দেওয়ার বিষয়ে ডিএসইর অনীহা ছিল। কিন্তু তৎকালীন কমিশন ডিএসইর প্রস্তাব উপেক্ষা করেই অনেক দুর্বল কোম্পানিকে তালিকাভুক্ত হওয়ার সুযোগ দেয়।

    বন্ধ কোম্পানিগুলোতে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানার অংশ উল্লেখযোগ্য। দু-একটি বাদে সবগুলোতে উদ্যোক্তা-পরিচালকদের বাইরের শেয়ারহোল্ডারদের মালিকানা সর্বনিম্ন ৬০ শতাংশ থেকে সর্বোচ্চ ৯৬ শতাংশ পর্যন্ত। ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের ৯৫ দশমিক ৯৮ শতাংশ শেয়ারই রয়েছে এই শ্রেণির হাতে। জেনারেশন নেক্সট ফ্যাশনসের ক্ষেত্রে এ হার প্রায় ৮৪ শতাংশ। ফলে কোম্পানি বন্ধের নেতিবাচক প্রভাব মূলত সাধারণ বিনিয়োগকারীদের ওপরই বেশি পড়ছে।

    গত মঙ্গলবার (১৭ নভেম্বর) শেয়ারদর অনুযায়ী, এই ২১ কোম্পানিতে উদ্যোক্তা-পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের বিনিয়োগের বাজারমূল্য ১ হাজার ৪৬৬ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে মাত্র পাঁচ কোম্পানিতেই রয়েছে ৬৩৩ কোটি ৫৮ লাখ টাকা, যা মোট বিনিয়োগের প্রায় ৪৪ শতাংশ। বারাকা পাওয়ারে বিনিয়োগ ১৯৮ কোটি ৫৫ লাখ, খুলনা পাওয়ারে ১২৬ কোটি ৪২ লাখ, এমারেল্ড অয়েলে ১১০ কোটি ৫ লাখ, ইয়াকিন পলিমারে ১০৪ কোটি ৬ লাখ এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যালসে ৯৪ কোটি ৯৭ লাখ টাকা। এই অঙ্কগুলো শেয়ারের বর্তমান বাজারমূল্য। এটি বিনিয়োগকারীদের মূল ক্রয়মূল্য কিংবা কোম্পানিগুলোর আইপিওতে তোলা অর্থের সমান নয়।

    তালিকাভুক্তির সময় কোম্পানিগুলো শেয়ারবাজার থেকে যে অর্থ তুলেছিল, তার পরিমাণও কম নয়। ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে ২০টি কোম্পানি আইপিওর মাধ্যমে মোট ১ হাজার ১৭২ কোটি টাকা সংগ্রহ করে। এর বাইরে ২০১০ সালে ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে খুলনা পাওয়ার তোলে প্রায় ৫২ কোটি ১৫ লাখ টাকা। সব মিলিয়ে ২১ কোম্পানি বাজার থেকে নিয়েছিল ১ হাজার ২২৪ কোটি ১৫ লাখ টাকা।

    আইপিওতে সবচেয়ে বেশি অর্থ তোলা পাঁচ কোম্পানি হলো অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স (২২০ কোটি), রিজেন্ট টেক্সটাইল মিলস (১২৫ কোটি), হামিদ ফেব্রিকস (১০৫ কোটি), বারাকা পাওয়ার (১১৪ কোটি) ও রতনপুর স্টিল রি-রোলিং মিলস (১০০ কোটি)। এই পাঁচ কোম্পানি মিলে তুলেছিল ৬৬৪ কোটি টাকা, যা ২০ কোম্পানির আইপিওর মোট অর্থের অর্ধেকেরও বেশি।

    বন্ধ হয়ে যাওয়ার ঘটনাগুলো সব ক্ষেত্রে এক রকম নয়। কোনো কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ, কোথাও উৎপাদন বন্ধের পাশাপাশি সম্পদও বিক্রি হয়ে গেছে, আবার কেউ গ্যাসসংকট ও আর্থিক দুরবস্থায় উৎপাদন চালাতে পারেনি। ফ্যামিলিটেক্সের কারখানা ও প্রধান কার্যালয় বন্ধ থাকার পাশাপাশি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের জমি, ভবন ও সম্পদ বিক্রির বিষয়টিও সামনে এসেছে। গত মে মাসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তদন্তে কারখানা ও কার্যালয় বন্ধের তথ্য মেলে। বেপজা বকেয়া ও দায়দেনা আদায়ে প্রতিষ্ঠানটির ইজারা বাতিল করে সম্পদ বিক্রির উদ্যোগ নেয়। এতে শেয়ারের বিপরীতে বাস্তব সম্পদ থাকার বিষয়টিই বড় প্রশ্নের মুখে পড়েছে।

    হামিদ ফেব্রিকসের ক্ষেত্রে উৎপাদন বন্ধের কারণ হিসেবে উঠে এসেছে গ্যাসসংকট। স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, পর্যাপ্ত গ্যাসচাপ না থাকায় প্রতিষ্ঠানটি উৎপাদন বন্ধ করে। এর আগে প্রায় দুই বছর ধরে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছিল। অন্যদিকে অ্যাপোলো ইস্পাতের কারখানা ২০২০ সালের অক্টোবর থেকে বন্ধ। সাবেক পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের পর কোম্পানিটি সংকটে পড়ে।

    সংশ্লিষ্টরা এই পরিণতির জন্য উদ্যোক্তা ও পরিচালকদের দায়বদ্ধতার অভাবকেও দায়ী করছেন। তাঁদের মতে, তালিকাভুক্তির পর ব্যবসা পরিচালনা, আর্থিক অবস্থার উন্নতি এবং বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার দায়িত্ব মূলত পরিচালনা পর্ষদের। কিন্তু উৎপাদন বন্ধ কিংবা আর্থিক অবস্থা মারাত্মক দুর্বল হওয়ার পরও দায়বদ্ধতা নিশ্চিত না হলে বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষিত থাকে না।

    ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম বলেন, টেকসই পুঁজিবাজারের জন্য শক্তিশালী করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও কার্যকর নিয়ন্ত্রক তদারকি জরুরি। তাঁর ভাষ্য, বর্তমান কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুশাসন জোরদার এবং বিদ্যমান দুর্বলতা দূর করতে কাজ করছে। এসব উদ্যোগ কার্যকর হলে বিনিয়োগকারীর আস্থা ফিরবে এবং বাজার টেকসই প্রবৃদ্ধির পথে এগোবে।

    ডিএসইর চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, সংস্কারের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আশা করেন, অতীতের মতো বর্তমান কমিশন দুর্বল কোম্পানিকে তালিকাভুক্তির সুযোগ দেবে না। ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে উৎসাহিত করতে কমিশন কাজ করছে এবং এ জন্য তালিকাভুক্তির প্রক্রিয়া সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে। তাঁর মতে, সংস্কার শেষ হলে ভালো কোম্পানি বাজারে আসবে এবং বিনিয়োগকারীদের আস্থাও ফিরবে।

    সব মিলিয়ে বন্ধ কোম্পানির শেয়ার কেনাবেচা চলতে থাকায় সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকি আরও বাড়ছে। নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকি এবং পরিচালকদের জবাবদিহি নিশ্চিত না হলে এই সংকট থেকে বাজারের বেরিয়ে আসা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সূচক বাড়লেও ডিএসইতে ১৭১ শেয়ারের দরপতন, সিএসইতে লেনদেন বাড়ল প্রায় তিন গুণ

    নভেম্বর 19, 2026
    পুঁজিবাজার

    লেনদেনের শুরুতে দুই বাজারে ভিন্ন প্রবণতা, ইতিবাচক ধারায় সিএসই

    নভেম্বর 19, 2026
    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.