Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সাড়ে তিন মাসের সর্বোচ্চ লেনদেনে ডিএসই
    পুঁজিবাজার

    সাড়ে তিন মাসের সর্বোচ্চ লেনদেনে ডিএসই

    নিউজ ডেস্কনভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেন আবারও ১ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২২০ কোটি টাকা, যা গত প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

    ডিএসইর তথ্য অনুযায়ী, এর আগে সর্বশেষ গত ২ আগস্ট লেনদেন হয়েছিল ১ হাজার ২৫৮ কোটি টাকা। গত বৃহস্পতিবার লেনদেন ছিল ৭৪৭ কোটি টাকা। সেই হিসাবে আগের কার্যদিবসের চেয়ে রোববার লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি টাকা বা প্রায় ৬১ শতাংশ।

    লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক দিনে ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গত দুই মাসের ব্যবধানে এটি ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সূচকটি ৫ হাজার ৫৭৮ পয়েন্টে ছিল।

    বাজার-সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে শতাধিক বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এ ছাড়া ট্রেজারি বিল-বন্ডের সুদের হার কমে যাওয়ার প্রভাবও শেয়ারবাজারে পড়েছে। শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের তথ্য অনুযায়ী, সূচক ও লেনদেনের ঊর্ধ্বগতির পেছনে ব্যাংকসহ ভালো মৌলভিত্তির শেয়ারের বড় ভূমিকা ছিল।

    সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রাখা ১০ কোম্পানির মধ্যে ৯টিই ব্যাংক। এগুলো হলো পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া ও এনসিসি ব্যাংক। বাকি একটি কোম্পানি রেনাটা। এই ১০ কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধিতে ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্টের বেশি বেড়েছে। এর মধ্যে শুধু পূবালী ব্যাংকের শেয়ারের ৪ টাকা ৩০ পয়সা মূল্যবৃদ্ধিতে সূচক সর্বোচ্চ ১৮ পয়েন্ট বেড়েছে।

    এদিকে গত কয়েক দিনে শেয়ারবাজারে গতি ফিরে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে। বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে এসব গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত শনিবার এক বার্তায় সংস্থাটি বিনিয়োগকারীদের সতর্ক করে জানিয়েছে, বাজারে বড় ধরনের দরপতন হতে পারে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের গুজবের কোনো সত্যতা নেই। একটি গোষ্ঠী বিনিয়োগকারীদের আতঙ্কিত ও বিভ্রান্ত করতে এমন তথ্য ছড়াচ্ছে বলেও সংস্থাটি উল্লেখ করেছে।

    ডিএসইতে রোববার লেনদেন হওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২১২টির দাম বেড়েছে, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ৫৬টির দাম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    দিনশেষে দুই পুঁজিবাজারে মিশ্র চিত্র, সিএসইতে অধিকাংশ শেয়ারের দর বেড়েছে

    নভেম্বর 23, 2026
    পুঁজিবাজার

    সূচকের উত্থানে দ্বিতীয় দিনের শুরু, ডিএসইতে লেনদেনের গতি বেশি

    নভেম্বর 23, 2026
    পুঁজিবাজার

    দুই শেয়ারবাজারেই ক্রেতাদের আধিপত্য, ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১,২০০ কোটি টাকা

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.