Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এআই-এর জোয়ারে অদৃশ্য সম্পদে রেকর্ড বিনিয়োগ: জাতিসংঘ
    প্রযুক্তি

    এআই-এর জোয়ারে অদৃশ্য সম্পদে রেকর্ড বিনিয়োগ: জাতিসংঘ

    নিউজ ডেস্কজুলাই 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের প্রভাবে বিশ্বজুড়ে সফটওয়্যার, ডেটা, গবেষণা ও অন্যান্য অদৃশ্য সম্পদে বিনিয়োগ নতুন উচ্চতায় পৌঁছেছে। জাতিসংঘের পেটেন্ট ও উদ্ভাবনবিষয়ক সংস্থা (ডাব্লিউআইপিও) জানিয়েছে, ২০২৫ সালে এ ধরনের বিনিয়োগ ইতিহাসে প্রথমবারের মতো ১০ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে।

    ডাব্লিউআইপিওর প্রকাশিত তথ্য অনুযায়ী, গবেষণা ও উন্নয়ন, সফটওয়্যার, ডেটা, ব্র্যান্ড, নকশা (ডিজাইন) এবং সাংগঠনিক দক্ষতার মতো অদৃশ্য সম্পদ এখন বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে। বিশেষ করে এআইভিত্তিক প্রযুক্তির সম্প্রসারণ এই বিনিয়োগ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

    জেনেভাভিত্তিক সংস্থাটি জানায়, বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫৭ শতাংশ প্রতিনিধিত্বকারী ২৯টি অর্থনীতির ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালে অদৃশ্য সম্পদে মোট বিনিয়োগ ১০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। ডাব্লিউআইপিওর ভাষ্য অনুযায়ী, এটি এ খাতে এখন পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগের রেকর্ড।

    ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত ডাব্লিউআইপিও দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে উদ্ভাবক ও উদ্যোক্তাদের মেধাস্বত্ব সুরক্ষায় কাজ করে আসছে। সংস্থাটির মূল্যায়ন, প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশের সঙ্গে সঙ্গে অদৃশ্য সম্পদের গুরুত্ব আরও বাড়ছে এবং ভবিষ্যতেও এই খাতে বিনিয়োগের ধারা অব্যাহত থাকতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    এআই-এর সাফল্যের আড়ালে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের অবদান

    জুলাই 11, 2026
    প্রযুক্তি

    ডিজিটালের আগে ‘বিদ্যুৎগতিতে’ টাকা ও নথি পৌঁছে দিত যে প্রযুক্তি

    জুলাই 9, 2026
    প্রযুক্তি

    দিনে একবার ফোন চার্জে মাসে কত বিদ্যুৎ খরচ হয়?

    জুলাই 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.