Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, সেপ্টে. 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিজস্ব প্রসেসর তৈরি করার সিদ্ধান্ত শাওমির
    প্রযুক্তি

    নিজস্ব প্রসেসর তৈরি করার সিদ্ধান্ত শাওমির

    ইভান মাহমুদUpdated:নভেম্বর 29, 2024নভেম্বর 29, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বর্তমানে যতগুলি ফোন বিক্রি হয় তার মধ্যে ৯৯ শতাংশ ডিভাইসে এই দুই সংস্থার তৈরি প্রসেসর ব্যবহার করা হয়। প্রসেসর বানানোর ক্ষেত্রে বিশ্বব্যাপি দুই নামকরা সংস্থা মিডিয়াটেক (তাইওয়ান) এবং কোয়ালকম (আমেরিকা)। ফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপল ও স্যামসাং ইতিমধ্যে নিজস্ব প্রসেসর তৈরি করা শুরু করেছে। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছে চিনের শাওমির (Xiaomi)। ২০২৫ সালে এই প্রসেসর বাজারে আসতে পারে।

    বর্তমানে, সবথেকে বেশি প্রতিযোগিতা লক্ষ্য করা গিয়েছে এই প্রসেসর বা সেমি-কন্ডাক্টর চিপ নিয়ে। কারণ যেকোনও ইলেক্ট্রনিক ডিভাইসের হৃদপিন্ড বলতে পারেন এই বস্তুটি। যে সংস্থা উন্নত প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্য চিপ বানাতে পারবে তারই জয়জয়কার। আর এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় শাওমি। এই মুহূর্তে, স্মার্টফোন, ট্যাব, ডেস্কটপ এমনকী গাড়ি পর্যন্ত বানাতে শুরু করেছে শাওমি। সেখানে কাজে আসতে পারে সংস্থার ইন-হাউস চিপ।

    সূত্রের খবর, প্রসেসরের জন্য শাওমি সর্বদা থার্ড পার্টি সংস্থাগুলির উপর নির্ভর করে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে শাওমির জন্য। ২০২১ সালে প্রথম এআই চিপ সার্জ S1 আনে সংস্থা, যা Mi স্মার্টফোনে ইন্সটল করা হয়। যদিও এই সার্জ S1 খুব একটা গেম চেঞ্জর ছিল না।

    তাই বিগত কয়েক রিসার্চ ও ডেভেলপমেন্ট বিভাগে ব্যাপক বিনিয়োগ করছে চিনের সংস্থাটি। ইতিমধ্যে সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারদের একটি আলাদা টিম গঠন করেছে শাওমি। আশা করা হচ্ছে, স্মার্টফোন, ট্যাবলেট এবং হোম অ্যাপ্লায়েন্সের জন্য শীঘ্রই নিজস্ব প্রসেসর বাজারে ছাড়তে পারে শাওমি।

    এটি সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। প্রযুক্তির দৌড়ে কেউ কাউকে এক চুল জমি ছাড়তে চাইছে না। তার উপর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় শাওমি ও রেডমির স্মার্টফোন। সেই সব মডেলে যদি সংস্থা নিজস্ব প্রসেসর ব্যবহার করা হয়, তাহলে একদিকে খরচও কমবে, আর একদিকে সংস্থার জনপ্রিয়তাও বাড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, একটি কার্ডেই মিলবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

    সেপ্টেম্বর 3, 2026
    প্রযুক্তি

    কথা বললেই লেখা তৈরি, নতুন ট্রান্সক্রাইব মডেল আনল মেটা

    সেপ্টেম্বর 2, 2026
    প্রযুক্তি

    টাকা দিলেই মিলছে এনআইডি, কলের তথ্য ও মোবাইলের অবস্থান

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.