Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউরোপে চালু হয়েছে বিজ্ঞাপন মুক্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম
    প্রযুক্তি

    ইউরোপে চালু হয়েছে বিজ্ঞাপন মুক্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম

    এফ. আর. ইমরানUpdated:মার্চ 19, 2025ডিসেম্বর 1, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যারা অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করবেন, তাদের বিজ্ঞাপন দেখতে হবে না।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউরোপের বেশিরভাগ দেশে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন বা গ্রাহক সেবা চালু করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এর ফলে ব্যবহারকারীরা বিজ্ঞাপন ছাড়া বা ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি না দিয়ে এই দুই সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারছে পুরোদমে।

    মেটার এই প্লাটফর্মগুলো ব্যবহার করতে চাইলে প্রতিমাসে ৯.৯৯ ইউরো (৮.৭২ পাউন্ড) দিতে হবে ব্যবহারকারীদের। যদিও যুক্তরাজ্যে সেই পরিষেবা এখনই পাওয়া যাবে না।

    ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞাপন সম্পর্কিত আইন ভাঙ্গার অভিযোগে মেটাকে ৩৯০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল এ বছরের জানুয়ারি মাসে।

    মেটা যে কোনভাবেই তাদের প্লাটফর্ম ব্যবহারকারীদের কাছ থেকে ‘জোর করে সম্মতি’ আদায় করতে পারে না, সে বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছিল সেই সময়।

    অভিযোগ ছিল, মেটা এই শর্তে ব্যবহারকারীদের সম্মতি আদায় করে থাকে, যে ইউজারদের ব্যক্তিগত তথ্য (মানে তাঁদের অনলাইনে সার্চ বা ক্রয় করা সামগ্রী এবং পছন্দের পরিষেবা সংক্রান্ত ডেটা) তারা (মেটা) কী ভাবে ব্যবহার করবে সে সংক্রান্ত নিয়মাবলী মেনে নিতে হবে কিংবা তাঁরা (ইউজাররা) প্লাটফর্ম ব্যবহার বন্ধ করতে পারে।

    সেই প্রেক্ষাপটেই নতুন এই সেবা চালু করলো মেটা। এর ফলে যারা অর্থের বিনিময়ে এসব সামাজিক মাধ্যম ব্যবহার করবেন, তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারবে না মেটা বা সেসব তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপনও দেখাতে পারবে না।

    অর্থের বিনিময়ে এই গ্রাহক সেবাগুলো শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নে (ইইউ), ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া (ইইএ) বা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলে এবং সুইজারল্যান্ডে আগামী নভেম্বর মাস থেকে পাওয়া যাবে।

    আপাতত ১৮ বছরের ওপরের ব্যবহারকারীরা এই গ্রাহক সেবা নিতে পারবেন। সেই সঙ্গে আইনকানুনের ভেতরে থেকে কীভাবে তরুণদের বিজ্ঞাপনযুক্ত সেবা দেয়া যায়, সেটিও যাচাই করে দেখবে মেটা।

    মেটা জানিয়েছে, অর্থের বিনিময়ে গ্রাহক সেবার এই ব্যবস্থা ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগের কারণে করা হয়েছে, অর্থ উপার্জন তাদের উদ্দেশ্য নয়।

    মেটা তাদের একটি ব্লগে জানিয়েছে, “আমরা একটি বিজ্ঞাপন-সমর্থিত ইন্টারনেটে বিশ্বাস করি, যা মানুষকে তাদের অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে নিজেদের পছন্দের পণ্য সামগ্রী এবং পরিষেবা সম্পর্কে তথ্য জানার বা ব্যবহারের সুযোগ দেয়।”

    “বিজ্ঞাপনমুক্ত সেবা চালুর কেনার সুবিধা থাকার কারণে একদিকে যেমন ইউরোপীয় ইউনিয়নের নিয়ম রক্ষা করা হচ্ছে, তেমনি গ্রাহকরাও কোন সেবা নেবেন, সেই সিদ্ধান্ত নিতে পারবেন। পাশাপাশি মেটাকেও ইইউ, ইইএ ও সুইজারল্যান্ডের সব গ্রাহককে অব্যাহত সেবা দেয়ার সুযোগ করে দেবে,’’ বলেছে মেটা।

    “ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা নির্ধারিত নিয়মাবলীর প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং সেসব বিধি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

    সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর ছবি

    টিকটকও বিজ্ঞাপন-মুক্ত পরিষেবার কথা ভাবছে, যা এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে

    নতুন এই ব্যবস্থার ফলে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী বিকল্প থাকবে। তাঁরা বিনামূল্যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার চালিয়ে পারেন, সে ক্ষেত্রে মেটা তাঁদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারবে। অথবা অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে পারে। তখন ব্যবহারকারীর পছন্দের ভিত্তিতে যে সকল বিজ্ঞাপন থাকে, তা সম্পূর্ণ ভাবে সরিয়ে দেওয়া হবে। তবে, প্রাথমিক পর্যায়ে মাসিক ভিত্তিতে নির্ধারিত গ্রাহক মূল্যের চাইতে তাঁদের বেশি অর্থ ব্যয় করতে হতে পারে।

    ইনস্টাগ্রাম বা ফেসবুক মারফত ওই মূল্য দিলে কোনও বাড়তি খরচ হবে না। তবে আইওএস বা অ্যান্ড্রয়েড অ্যাপ-এর মাধ্যমে ওই নতুন পরিষেবাটির জন্য টাকা দিতে গেলে মেটা নির্ধারিত অর্থের চাইতে অ্যাকাউন্ট ব্যবহারকারীকে প্রতি মাসে অতিরিক্ত ৩ ইউরো খরচ করতে হবে।

    অন্যদিকে, আগামী বছরের মার্চ মাস থেকে, যাঁদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক কারণে ব্যবহৃত একাধিক অ্যাকাউন্ট রয়েছে, তাদের প্রতিটি বাড়তি অ্যাকাউন্টের জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে।

    ফেসবুক ও টুইটারের এই ঘোষণা এলো ইলন মাস্ক-এর ‘এক্স’ (যার নাম আগে টুইটার ছিল)-প্লাটফর্মে সম্প্রতি বিজ্ঞাপন মুক্ত প্রিমিয়াম প্লাস পরিষেবা চালুর ঘোষণার পর। এক্স এর গ্রাহকদের এজন্য ১৬ পাউন্ড দিতে হবে প্রতি মাসে।

    তাদের গ্রাহক সেবার বেশ কয়েকটি সংস্করণ রয়েছে। এক্স-এ তুলনামূলক ভাবে সস্তার একটি পরিষেবা রয়েছে যাতে বিজ্ঞাপন দেখা গেলেও ব্যবহারকারীরা তাঁদের পোস্টগুলি সম্পাদনা করতে পারবেন।

    এর পাশাপাশি অন্য একটি সংস্করণও (স্ট্যান্ডার্ড প্রিমিয়াম টায়ার) রয়েছে যা অন্যান্য সুবিধার মধ্যে ব্যবহারকারীর অ্যাকাউন্টে একটি ‘ব্লু চেকমার্ক’ দিয়ে থাকে।

    এছাড়াও টিকটকও বিজ্ঞাপন-মুক্ত পরিষেবার কথা ভাবছে, যা এখনও পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে। এর জন্য প্রতি মাসে ৪.৯৯ ডলার দিতে হবে। তবে এটি পুরো পৃথিবী জুড়ে চালু করা হবে কিনা তা এখনো জানা যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.