Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলে সরকারি লোকদের নজরদারিতে ব্যবহার ‘পেগাসাস সফটওয়্যার’
    প্রযুক্তি

    ইসরায়েলে সরকারি লোকদের নজরদারিতে ব্যবহার ‘পেগাসাস সফটওয়্যার’

    এফ. আর. ইমরানডিসেম্বর 3, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনএসও আগে বলেছিল যে ইসরায়েলিদের ওপর নজরদারি করতে তাদের সফটওয়্যার ব্যবহার করা যাবে না
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পেগাসাস নামের সফটওয়্যারটি তৈরি করে ইসরায়েলেরই এনএসও গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান- যা দিয়ে মোবাইল ফোন হ্যাক করা যায়।

    এটি একবার কারো মোবাইল ফোনে ঢুকলে তা দিয়ে নজরদারি প্রতিষ্ঠান সেই ফোনের মেসেজ, ফটো বা ইমেইল হস্তগত করতে পারে, ফোনে কথাবার্তা রেকর্ড করতে পারে এবং গোপনে এর মাইক্রোফোন ও ক্যামেরা চালু করতে পারে।

    (পূর্বে : ২০২২ এ সফটওয়্যারটির অপঃব্যবহার নিয়ে কয়টি কথা)

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সহযোগীসহ সরকারি ব্যক্তিদের ওপর নজরদারি করতে সেদেশের পুলিশ কোন পূর্ব-অনুমোদন ছাড়াই ‘পেগাসাস’ নামের স্পাইওয়্যার ব্যবহার করেছে- এমন এক অভিযোগ ওঠার পর তা তদন্ত করতে এক কমিশন গঠনের কথা বলেছে ইসরায়েলি সরকার।

    এনএসও গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদের এই পেগাসাস সফটওয়্যার পৃথিবীর বিভিন্ন দেশে একনায়কতান্ত্রিক সরকারের কাছে বিক্রি করা হয়েছে- এবং তারা এটির অপব্যবহার করেছে। এখন ইসরায়েলের ভেতরেই এ সফটওয়্যার অবৈধভাবে ব্যবহারের অভিযোগ উঠলো।

    ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ওমর বারলেভ বলেছেন ইসরায়েলি সংবাদপত্র ক্যালকেলিস্টে প্রকাশিত এই অভিযোগ তদন্তে একটি রাষ্ট্রীয় কমিশন গঠন করা হবে। পত্রিকার খবরে বলা হয়, মন্ত্রী, মেয়র, কর্মকর্তা, সাংবাদিক, বিক্ষোভকারী এমনকি সাবেক প্রধানমন্ত্রীর এক ছেলের বিরুদ্ধেও গোয়েন্দা তথ্য জোগাড় করতে পুলিশ আদালতের কোন ওয়ারেন্ট ছাড়াই পেগাসাস ব্যবহার করেছে।

    তোপের মুখে পড়া ইসরায়েলি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এনএসও‘র ওয়েবসাইট খুঁটিয়ে দেখছেন এক নারী।

    তোপের মুখে পড়া ইসরায়েলি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এনএসও‘র ওয়েবসাইট খুঁটিয়ে দেখছেন এক নারী।

    মি নেতানিয়াহুর বিরুদ্ধে করা দুর্নীতির মামলার বিচারের একজন সাক্ষীর ওপরও নজর রাখা হচ্ছিল বলে অভিযোগে বলা হয়।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, প্রকাশিত রিপোর্ট সত্যি হলে এটি অত্যন্ত গুরুতর ব্যাপার।

    তিনি বলেন, “এসব সরঞ্জাম সন্ত্রাসবাদ ও গুরুতর অপরাধের বিরুদ্ধে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ- কিন্তু ইসরায়েলি জনগণ বা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে এগুলো তৈরি হয়নি। সেকারণেই ঠিক কী ঘটেছে তা আমাদের বুঝতে হবে।”

    ইসরায়েল সরকারের সাবেক কিছু কর্মকর্তা তাদের ফোন হ্যাক করার জন্য পুলিশের পেগাসাস সফটওয়্যার ব্যবহারের রিপোর্টটি রাষ্ট্রীয় পর্যায়ে তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন।

    আপনার ফোনে স্পাইওয়্যার লাগানো হয়েছে কিনা সেটা কি বোঝা সম্ভব?

    বিচার, অর্থ ও পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রধানরা ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে পাঠানো এক চিঠিতে বলেছেন, তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ায় তারা অপমানিত এবং ক্ষুব্ধ হয়েছেন।

    এই অভিযোগ খতিয়ে দেখতে ইসরায়েলের পুলিশ প্রধান তার ইউএই সফর সংক্ষিপ্ত করে ফিরে আসছেন। পুলিশ অভিযোগ অস্বীকার করছে।

    কীভাবে কাজ করে পেগাসাস

    ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও এই সফটওয়্যারটি তৈরি করেছে যা বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রি করা হয়েছে। এনএসও অবশ্য বলছে, সাধারণ মানুষের ফোনে আড়ি পাতার জন্য তাদের পেগাসাস কেউ ব্যবহার করেনি।

    পেগাসাস সফটওয়্যাারটি অনেক দেশের সরকারের কাছে বিক্রি করেছে এনএসও

    পেগাসাস সফটওয়্যাারটি অনেক দেশের সরকারের কাছে বিক্রি করেছে এনএসও

    এই সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন দেশের ৫০ হাজারের মতো মানুষের ফোনে আড়ি পাতা হয়েছে এবং ফোনের ব্যবহারকারীরা এবিষয়ে কিছু জানতেও পারেনি।

    সাধারণত ই-মেইল কিম্বা বার্তা পাঠিয়ে ফোন হ্যাক করার চেষ্টা করা হয়। কেউ যখন সেই ইমেইলের লিঙ্ক বা মেসেজে ক্লিক করেন তখনই ফোনে একটি সফটওয়্যার ইন্সটল হয়ে যায়, যার সাহায্যে ওই ফোনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়।

    কিন্তু পেগাসাসের ক্ষেত্রে ফোন ব্যবহারকারীর কোনো লিঙ্কে ক্লিক করার জন্য অপেক্ষা করতে হয়নি। এটি কোন ক্লিক ছাড়াই ফোনে ইন্সটল হয়ে যায়। পুরো প্রক্রিয়াটি ঘটে নিরবে এবং অবশ্যই ব্যবহারকারীর অজান্তে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.