Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইন্দোনেশিয়ার বিজ্ঞান অলিম্পিয়াডে ত্বসীন-জারিফের বিশ্বজয়
    প্রযুক্তি

    ইন্দোনেশিয়ার বিজ্ঞান অলিম্পিয়াডে ত্বসীন-জারিফের বিশ্বজয়

    ইভান মাহমুদডিসেম্বর 17, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইন্দোনেশিয়ার বিজ্ঞান অলিম্পিয়াডে ত্বসীন-জারিফের বিশ্বজয়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে উদ্ভাবনী বিজ্ঞান অলিম্পিয়াডে ত্বসীন-জারিফ বিশ্বজয় করেছেন। এই আন্তর্জাতিক উদ্ভাবনী বিজ্ঞান প্রতিযোগিতা ইন্দোনেশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও দেশটির সাইন্টিফিক সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে পুরস্কৃত হন বাংলাদেশের ত্বসীন ইলাহি ও জাবীর জারিফ আখতার।

    মহান বিজয় দিবসের সকালে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উড়িয়েছেন বাংলাদেশের এই দুই তরুণ। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী বিজ্ঞান প্রতিযোগিতা “ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স প্রোজেক্ট অলিম্পিয়াডে (উইসপো)” শীর্ষ ৪৫ দেশকে পেছনে ফেলে প্রকৌশল ও প্রযুক্তি ক্যাটাগরিতে জিতেছেন স্বর্ণপদক। আরেকটি ক্যাটাগরিতে বাংলাদেশি এই দুই তরুণ জিতে নিয়েছেন রৌপ্যপদক।

    পদকজয়ী দুই তরুণ হলেন—ত্বসীন ইলাহি ও জাবীর জারিফ আখতার। ত্বসীন-জারিফের দুটি প্রজেক্ট ছিল। “আইস্পার্ক” প্রজেক্ট দিয়ে নিরাপদ সড়কযাত্রা নিশ্চিতে প্রযুক্তি উদ্ভাবন করে তাক লাগিয়েছেন। এইজন্য তারা স্বর্ণপদক জয় করেন। আর হাইড্রো প্লাক্সমা এক্স প্রজেক্টে পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি দিয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে দ্বিতীয় সাফল্য এনে দিয়ে রৌপ্যপদক জয় করেছেন।

    ত্বসীন ইলাহি রাজশাহীর কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আর জাবীর জারিফ আখতার ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ছেন।

    জানা যায়, আন্তর্জাতিক উদ্ভাবনী বিজ্ঞান প্রতিযোগিতা “ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স প্রোজেক্ট অলিম্পিয়াডের (উইসপো)” এবারের আসর বসেছে ইন্দোনেশিয়ায়। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ অলিম্পয়াডে বিশ্বের ৩০টি দেশ থেকে এক হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। ইন্দোনেশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও দেশেটির সায়েন্টিফিক সোসাইটির যৌথ উদ্যোগে বেনডংয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.