Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘এআই’-এর কল্যানে মানুষের মত হয়ে উঠছে রোবটের ভূমিকা
    প্রযুক্তি

    ‘এআই’-এর কল্যানে মানুষের মত হয়ে উঠছে রোবটের ভূমিকা

    ইভান মাহমুদUpdated:ডিসেম্বর 31, 2024ডিসেম্বর 31, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    'এআই'-এর কল্যানে মানুষের মত হয়ে উঠছে রোবটের ভূমিকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আধুনিক প্রযুক্তি মানুষকে দিন দিন অনেক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করতে পারছে। রোবট তারই একটি প্রতিফলন। রোবট মানুষের তৈরি একটি যান্ত্রিক মানব। যন্ত্রের মতোই এর আচরণ হবে, সেটাই স্বাভাবিক। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সে ধারণা বদলে যাচ্ছে।

    রোবটের যান্ত্রিক জড়তা ও বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতা অনেকটাই কমেছে। এরই মধ্যে “আরও মানুষের মত” রোবট তৈরি করতে যাচ্ছে মাইক্রোপসি ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠান। শিল্পকারখানায় ব্যবহৃত এই রোবট তৈরিতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

    মাইক্রোপসি ইন্ডাস্ট্রিজ প্রথম যে যন্ত্রটি তৈরি করেছে, সেটির নাম “এমআইআরএআই”। রোবটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই যন্ত্রে এআই ও ক্যামেরা ব্যবহার করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে রোবটগুলো এমন কাজ করতে পারবে, যেগুলো সাধারণ সফটওয়্যারের মাধ্যমে আগে থেকে নিয়ন্ত্রণ করা রোবটের পক্ষে করা সম্ভব নয়।

    প্রকৌশলী রনি ভুইন নামক এক গবেষক মাইক্রোপসি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠা করেন। তিনি চলতি বছরের শুরুর দশকে বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। প্রকৌশলীদের কোনো নির্দেশনা ছাড়া রোবট কীভাবে নিজে নিজে কাজ করতে পারে, তা নিয়ে তখন গবেষণা করেছিলেন তাঁরা। তবে সে সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অতটা আলোচনা ছিল না।

    আধুনিক ডিজিটাল প্রযুক্তি খ্যাত প্রতিষ্ঠান গুগল ২০১৪ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান “ডিপমাইন্ড” কিনে নেয়। তখন রনির গবেষক দল বুঝতে পারেন, প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও প্রচলিত হয়ে উঠেছে। পুরোনো গবেষণা সামনে এগিয়ে নিতে অনুপ্রেরণা পান তাঁরা। সে বছরই মাইক্রোপসি ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন তিনি।

    মাইক্রোপসি ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয় বর্তমানে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে। সেখানে কোনো রোবটকে এক ঘণ্টার মধ্যে কাজ শেখাতে পারে এমআইআরএআই। তার পর থেকে এই প্রশিক্ষিত রোবটটি স্বয়ংক্রিয়ভাবে কাজটি নিজেই করতে পারবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.