Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিটকয়েন ওয়ালেট বন্ধ করে দেওয়ার পরিকল্পনায়- এল সালভাদর
    প্রযুক্তি

    বিটকয়েন ওয়ালেট বন্ধ করে দেওয়ার পরিকল্পনায়- এল সালভাদর

    এফ. আর. ইমরানজানুয়ারি 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্য আমেরিকার একটি দেশের নাম এল সালভাদর। ২০২১ সালে দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলে বিটকয়েন ব্যবহারে আইনি পদক্ষেপ নিয়েছিল। দেশটি তখন সরকারিভাবে ভার্চ্যুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট চিভো চালু করেছিল। এখন ওয়ালেটটি বেসরকারীকরণ বা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

    মধ্য আমেরিকার দেশটির সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ১৪০ কোটি মার্কিন ডলার ঋণচুক্তি করার পর এ ঘোষণা করা হয়েছে।

    দেশটির ন্যাশনাল বিটকয়েন অফিসের পরিচালক স্টেসি হারবার্ট এক্সে (সাবেক টুইটার) লিখেন যে, এল সালভাদরে বিটকয়েন চালু থাকছে, চিভো বিক্রি করা হবে বা বন্ধ করা হতে পারে।

    দেশটির সরকার ২০২১ সালের সেপ্টেম্বরে নাগরিকদের জন্য বিটকয়েনে অর্থ প্রদান করতে ওয়ালেট চালু করে। ওয়ালেট বন্ধ করলেও এল সালভাদর বিটকয়েন রিজার্ভের জন্য বিটকয়েন ক্রয় চালিয়ে যাবে। আইএমএফের সঙ্গে ঋণচুক্তির অধীনে প্রাইভেট সেক্টর বিটকয়েন স্বেচ্ছায় কেনাবেচা করতে পারবে। পাবলিক সেক্টরের জন্য বিটকয়েন-সম্পর্কিত অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিটকয়েনের মধ্যে লেনদেন ও কেনাকাটা সীমাবদ্ধ থাকবে এখন থেকে।

    ২০২১ সালে এল সালভাদর বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে আইনি স্বীকৃতি দেয়। রেমিট্যান্স-নির্ভর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিটকয়েনকে আইনি স্বীকৃতি দেওয়া হয়। সেন্ট্রাল আমেরিকান ইউনিভার্সিটির একটি সমীক্ষা অনুসারে, ২০২৩ সালে প্রায় ৮৮ শতাংশ সালভাডোরান বিটকয়েন ব্যবহার করেননি। দেশটির ন্যাশনাল বিটকয়েন অফিস অনুসারে, এল সালভাদর প্রায় ৫৮২ মিলিয়ন ডলার মূল্যের ৫ হাজার ৯৬৯টি বিটকয়েনের মালিক। সূত্র : টেকএক্সপ্লোর

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশেষ বিশ্লেষণ

    ভাঙা ব্যাংক জোড়া লাগাতে সম্মিলিত ইসলামী ব্যাংকের সংকট, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    সেপ্টেম্বর 3, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন চাপ প্রত্যাখ্যান, ইরান ইস্যুতে রাশিয়ার অবস্থান কেন গুরুত্বপূর্ণ?

    সেপ্টেম্বর 3, 2026
    আন্তর্জাতিক

    যে কারণে নভেম্বর পর্যন্ত ‘ইরান যুদ্ধের’ পক্ষে নয় ট্রাম্পের সহযোগীরা

    সেপ্টেম্বর 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.