Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে করণীয়
    প্রযুক্তি

    ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে করণীয়

    এফ. আর. ইমরানজানুয়ারি 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফেসবুকে পরিচিতদের সাথে যোগাযোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করা হয়ে থাকে। তাই ব্যবহারকারীদের তথ্য চুরি করতে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে নিয়মিত সাইবার হামলা চালায় হ্যাকাররা। বেশ কিছু কৌশল অবলম্বন করে ফেসবুক অ্যাকাউন্ট সাইবার অপরাধীদের কাছ থেকে নিরাপদে রাখা যায়।

    অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ফেসবুকের প্রাইভেসি সেটিংসে অবশ্যই অনলি ফ্রেন্ডস অপশন ব্যবহার করতে হবে। এর ফলে আপনার বিনিময় করা বার্তা, ছবি বা ভিডিও শুধু বন্ধুরা দেখতে পারবেন। অন্যকেউ সব তথ্য দেখে সুবিধা নিতে পারবে না।

    প্রযুক্তি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমন এর বিপরীত দিকও আছে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এখন খুব সাধারণ ঘটনা, পাশাপাশি ঝুঁকিও বেশি। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয় কী অথবা কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন?

    ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে জানতে পারার পর পর আপনি Facebook.com/hacked লিংক্টি ভিজিট করুন ও আপনার প্রোয়জনীয় তথ্য দিয়ে ফেসবুককে হ্যাকিংয়ের বিষয়টি জানান। তিন থেকে সাত দিনের মধ‍্যেই ফেসবুক আপনার সাথে ইমেইলে প্রয়োজনীয় তথ‍্য চাইবে এবং সব কিছু ঠিক থাকলে আপনি আপনার অ্যাকাউন্টটি ফিরে পাবেন।

    টু-ফ্যাক্টর অথেনটিকেশন কী ও কেন এটা ফেসবুকের জন্য জরুরি-

    ফেসবুক, মেইল, ব্যাংক, ই-কমার্স সাইটসহ নানা ধরনের অ্যাকাউন্ট ব্যবহার এখন আমাদের নিত্যদিনের কাজেরই অংশ এবং আমরা অনলাইনের ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ছি। ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনলাইন নিরাপত্তাও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ বিষয়।

    সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন অ্যাকাউন্টগুলোকে নিরাপদ রাখতে শুধুমাত্র পাসওয়ার্ডের ওপর নির্ভরশীলতা এখন পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, থেকে যায় হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকি। অনলাইনের এসব অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য প্রয়োজন টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা সংক্ষেপে টুএফএ সিস্টেম।

    আপনার অনলাইন অ্যাকাউন্টে টুএফএ চালু থাকলে শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে সেখানে লগইন করা সম্ভব হবে না। এর সঙ্গে প্রয়োজন হবে টুএফএ কোডের। অর্থাৎ, কেউ যদি কোনোভাবে আপনার অ্যাকাউন্টের ইউজার আইডি ও পাসওয়ার্ড জেনেও যায়, তারপরও তিনি আপনার ওই অ্যাকাউন্টে লগইন করতে পারবেন না। লগইন করার চেষ্টা করলে আপনার মোবাইল ফোন বা ইমেইলে আসা টুএফএ কোডটিও তাকে জানতে হবে। ফলে, আপনার অ্যাকাউন্ট থাকবে আরও সুরক্ষিত।

    টুএফএ সম্পর্কে কিছু জেনে নিন- স্বাভাবিক নিয়মে ফেসবুক, ইমেইল বা অনলাইনে কোনো অ্যাকাউন্টে লগইন করতে শুধুমাত্র ইউজারনেম ও পাসওয়ার্ড প্রয়োজন। কিন্তু পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর যদি দ্বিতীয় স্তরে নিরাপত্তা যাচাই করে তাহলে তাকে বলা হয় টুএফএ। অনলাইনে নিরাপত্তা বাড়াতে টুএফএ বা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) ব্যবহার করা হচ্ছে। এখন বেশিরভাগ অনলাইন প্লাটফর্মেই এই বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ রয়েছে।

    টুএফএ কাজ করার প্রক্রিয়া-

    কোনো অনলাইন অ্যাকাউন্টে লগইন করার জন্য প্রথমে ইউজারনেম ও পাসওয়ার্ড দিতে হবে। এরপর দ্বিতীয় ধাপে আরেকটি কোড চাওয়া হয় ব্যবহারকারীর কাছ থেকে, যেটি তার ফোনে আগে থেকে ইনস্টল করা টুএফএ অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে পাওয়া যায়। কিংবা কল, মেসেজ, ইমেইল বা মোবাইলে আসা নোটিফিকেশনের মাধ্যমেও তাৎক্ষনিকভাবে কর্তৃপক্ষ ব্যবহারকারীর টুএফএ সম্পন্ন করতে পারে।

    দ্বিতীয় নিরাপত্তা স্তর সম্পন্ন করতে পালেই কেবল ওই অ্যাকাউন্টে লগইন করা সম্ভব হয়। প্রতিবার লগইন করার সময় টুএফএ পদ্ধতিতে নতুন নতুন কোড আসবে, যা কিছু সেকেন্ডের জন্যই কার্যকর থাকে। একবার ব্যবহার করার পর এই কোড আর ব্যবহার করা যায় না। প্রত্যেকবার পরিবর্তনশীল এই পাসওয়ার্ডকে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি বলা হয়।

    টুএফএ অ্যাপ্লিকেশন-

    বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দুটি টুএফএ অ্যাপ্লিকেশন হলো গুগল অথেনটিকেটর ও মাইক্রোসফট অথেনটিকেটর। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর ফ্রিতেই পেতে পারেন এই সফটওয়্যারগুলো।

    এ ছাড়া, ‘সিকিউরিটি কি’র মাধ্যমেও টুএফএ সিস্টেমটি ব্যবহার করা যায়। টুএফএ ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে অনলাইন অ্যাকাউন্টগুলোর সেটিংস থেকে এই অপশনটি চালু করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারের পাশাপাশি মোবাইল ফোন নম্বর বা ইমেইল ঠিকানা যুক্ত করবেন আপনার অ্যাকাউন্টগুলোতে। কোনো কারণে এসব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে সমস্যা দেখা দিলে মোবাইল ফোন বা ইমেইলের মাধ্যমে ওটিপি পাবেন এবং অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।

    হ‍্যাকিং প্রতিরোধে পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত?-

    ভেবে দেখুন, একজন হ্যাকার যদি ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠানের কড়া নিরাপত্তা বিশিষ্ট সিস্টেম হ্যাক করে ফেলতে পারে, সেখানে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা কি খুব বেশি কঠিন হবে?

    সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, প্রতি ৯০ দিন বা তিন মাস পরপর অবশ্যই পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। মোবাইলের পাশাপাশি অনলাইনের সব অ্যাকাউন্টের পাসওয়ার্ডও যত বেশি পরিবর্তন করবেন, তত নিরাপদ থাকবেন। কিছু দিন পরপর পাসওয়ার্ড পরিবর্তন করলে কেউ আপনার পাসওয়ার্ড অনুমান করতে পারবে না। দীর্ঘদিন একই পাসওয়ার্ড রাখলে, তা হ্যাক হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

    প্রতিবার পাসওয়ার্ড পরিবর্তনের সময় অবশ্য এটা মনে রাখতে হবে, পাসওয়ার্ড যেন শক্তিশালী হয়। পাসওয়ার্ড দেওয়ার সময় নিজের জন্ম তারিখ, নাম, রোল নম্বর, বিশেষ তারিখ, মোবাইল নম্বর ব্যবহার করা থেকে বিরত থাকুন। যদি এমন কিছু আপনার পাসওয়ার্ড হয়ে থাকে, তাহলে তা দ্রুত পরিবর্তন করে নেওয়া উচিত।

    বিধায়, বন্ধু নির্বাচনে সতর্কতা। অপরিচিত কোনো ব্যক্তিকে ফেসবুকের বন্ধু তালিকায় না রাখাই ভালো। এর ফলে অ্যাকাউন্টের নিরাপত্তা সমস্যা হওয়ার পাশাপাশি আপনার বিভিন্ন তথ্য অপরিচিতদের কাছে চলে যায়। তাই সতর্কতা মেনে চলুন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    “এফআইআর” প্রক্রিয়ায় আস্থা হারাচ্ছে মানুষ

    এপ্রিল 27, 2026
    অর্থনীতি

    জাতীয় রাজস্ব ঘাটতি ৫৯ হাজার কোটি টাকা

    এপ্রিল 27, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ যেভাবে আঞ্চলিক বাণিজ্য পথগুলোকে নতুন করে লিখছে

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.