Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের বাজারে এসেছে ‘ইয়োগা সেভেন আই টু ইন ওয়ান’ ল্যাপটপ
    প্রযুক্তি

    দেশের বাজারে এসেছে ‘ইয়োগা সেভেন আই টু ইন ওয়ান’ ল্যাপটপ

    সিভি ডেস্কজানুয়ারি 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ল্যাপটপ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের বাজারে লেনেভোর তৈরি ‘ইয়োগা সেভেন আই টু ইন ওয়ান’ মডেলের ল্যাপটপ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। এই ল্যাপটপটি ইন্টেল কোর আলট্রা সেভেন ১৫৫এইচ প্রসেসরে চালিত। যা ব্যবহারকারীদের দ্রুত এবং কার্যকরভাবে একাধিক কাজ সম্পাদনের সুযোগ দেয়। ১৬ গিগাবাইট র‍্যাম সমৃদ্ধ ল্যাপটপটি একযোগে বহু কাজ করার জন্য উপযুক্ত। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা।

    গ্লোবাল ব্র্যান্ড পিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি ওএলইডি স্পর্শনির্ভর পর্দা, যা ব্যবহারকারীদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। এটি সহজেই ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যায়। ডিজিটাল কলমের সহায়তায় ল্যাপটপে ছবি আঁকা কিংবা বিভিন্ন নকশার কাজ দ্রুত এবং নিখুঁতভাবে সম্পন্ন করা সম্ভব।

    এছাড়াও ডলবি অ্যাটমোস প্রযুক্তির সমন্বয়ে তৈরি স্পিকার ব্যবহারকারীদের জন্য সেরা মানের অডিও অভিজ্ঞতা নিশ্চিত করে। ১০৮০পি ক্যামেরা থাকায় অনলাইন বৈঠক বা ভিডিও কলে স্বচ্ছ এবং পরিষ্কার যোগাযোগ সম্ভব। গান শোনা কিংবা বিনোদনের অন্যান্য মাধ্যমেও এটি কার্যকরী।

    ল্যাপটপটি উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে পরিচালিত এবং এর ব্যাটারির ক্ষমতা দীর্ঘস্থায়ী। যা একটানা দীর্ঘ সময় ধরে ল্যাপটপ ব্যবহারের নিশ্চয়তা দেয়। প্রযুক্তিপ্রেমী এবং পেশাদারদের জন্য এটি হতে পারে একটি উপযুক্ত ডিভাইস।

    প্রযুক্তির জগতে নতুন এই সংযোজন বাংলাদেশের ক্রেতাদের কাছে ইতিবাচক সাড়া পাবে বলে আশা করছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    কথা বললেই লেখা তৈরি, নতুন ট্রান্সক্রাইব মডেল আনল মেটা

    সেপ্টেম্বর 2, 2026
    প্রযুক্তি

    টাকা দিলেই মিলছে এনআইডি, কলের তথ্য ও মোবাইলের অবস্থান

    সেপ্টেম্বর 2, 2026
    অপরাধ

    টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডি—কিন্তু কীভাবে?

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.