জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি বাজারে আনছে নতুন বৈদ্যুতিক গাড়ি যার নাম ভিটারা। ই-ভিটারার ডিজাইন প্রিমিয়াম লুক প্রদান করে, যেখানে ইউনিক হেডলাইট ডিজাইন এবং এরোডাইনামিক অ্যালয় হুইল রয়েছে। অভ্যন্তরে মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং সানরুফের মতো আধুনিক ফিচার রয়েছে।
ই-ভিটারার প্রধান সুবিধা হলো এর দীর্ঘ রেঞ্জ, উন্নত ফিচার এবং মারুতি সুজুকির নির্ভরযোগ্যতা। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী সমাধান প্রদান করবে, যা বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করবে। মারুতি সুজুকি ই-ভিটারার আনুমানিক দাম ১৭ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে হতে পারে। তবে লঞ্চের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, মারুতি সুজুকি ভারতীয় বাজারে প্রথম যে ইলেকট্রিক গাড়ি আনবে সেটি হবে, একটি মিড সাইজ এসইউভি। সুজুকি এবং টয়োটা দুটি সংস্থা একযোগে এই প্রজেক্টে কাজ করছে। শোনা যাচ্ছে আগামী ২০২৩ সালের অটো এক্সপোতে প্রথম তাদের কনসেপ্ট কার রিলিজ করবে।মনে করা হচ্ছে গাড়িটি দুই রকম ব্যাটারীর ভেরিয়েন্ট যুক্ত করা হবে। একটি হবে ৪৮kwh এর,যার রেঞ্জ হবে ৪০০ কিমি অন্যটি হবে ৫৯ Kwh এর যার রেঞ্জ হবে ৫০০ কিলোমিটার।

