Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ওয়ানপ্লাস ওয়াচ টু সম্পূর্ণ হেলথ ট্র্যাকিং ফিচার
    প্রযুক্তি

    ওয়ানপ্লাস ওয়াচ টু সম্পূর্ণ হেলথ ট্র্যাকিং ফিচার

    এফ. আর. ইমরানজানুয়ারি 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস বাংলাদেশের বাজারে তাদের ইকোসিস্টেম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এই ইকোসিস্টেমের অংশ হিসেবে তিনটি অত্যাধুনিক ডিভাইস- ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস ওয়াচ ২ ও ওয়ানপ্লাস বাডস প্রো ৩ উন্মোচন করা হয়েছে। ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস ওয়াচ ২ বাজারে পাওয়া গেলেও কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে ওয়ানপ্লাস বাডস প্রো ৩। এটি বাংলাদেশে চালু হওয়া কোনো স্মার্টফোন প্রতিষ্ঠানের সমন্বিত আইওটি ইকোসিস্টেমগুলোর একটি, যা ব্যবহারকারীদের উদ্ভাবন ও সংযোগের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে। এই ডিভাইসগুলো নিরবচ্ছিন্ন সংযোগ, হাই পারফর্মেন্স, অত্যাধুনিক ডিজাইন ও উন্নত ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও উন্নত করবে।

    ওয়ানপ্লাস ওয়াচ টু নিয়ে আলোচনা:

    বর্তমান সময়ের গতিময় জীবনের সাথে তাল মেলাতে শারীরিক যত্নের কোন বিকল্প নেই। সম্প্রতি বাংলাদেশের বাজারে আসা ওয়ানপ্লাস ওয়াচ টু এমন একটি ডিভাইস যেটি ব্যবহারকারীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে বিশেষভাবে তৈরি করা হয়েছে। স্মার্টওয়াচটিতে হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিং ও নির্ভুল ডুয়াল-ফ্রিকোয়েন্সি জিপিএস-এর মত উন্নত সব ফিচার রয়েছে। এটি ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ হেলথ-ট্র্যাকিং অভিজ্ঞতা লাভ করা যায়।

    হার্ট রেট মনিটরিং

    ওয়ানপ্লাস ওয়াচ টু-তে একটি উন্নত অপটিক্যাল হার্ট রেট সেন্সর রয়েছে। এই ফিচার ব্যবহারকারীদের তাদের বিশ্রামের সময়ও হার্ট বিট সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি অনিয়মিত হার্ট বিট শনাক্ত করতে ও সঠিক হার্ট বিট বজায় রেখে ওয়ার্কআউটের তীব্রতা বাড়াতে বা কমাতে সহায়তা করে। বেশ কিছু নির্ভরযোগ্য টেক রিভিউ অনুযায়ী, স্মার্টওয়াচটির হার্ট বিট পরিমাপ সঠিক। এছাড়াও ইনটেন্স ওয়ার্কআউটের সময় হার্টবিট পরিমাপ করা অন্য ডিভাইসের সাথেও এই ডিভাইসটির রিডিং-এর সামঞ্জস্য পাওয়া যায়।

    স্লিপ ট্র্যাকিং

    ঘুমের ধরণ বোঝা সামগ্রিক স্বাস্থ্যের অবস্থা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ানপ্লাস ওয়াচ টু এই ক্ষেত্রে দারুণ কার্যকরী। এটি লাইট, ডিপ ও আরইএম (র‍্যাপিড আই মুভমেন্ট) স্লিপসহ বিভিন্ন স্লিপ স্টেজ ট্র্যাক করে ঘুমের মান সম্পর্কে সঠিক ধারণা দেয়। ডিভাইসটি শ্বাস-প্রশ্বাস ও সম্ভাব্য নাক ডাকার ঝুঁকি পর্যবেক্ষণ করার পাশাপাশি ব্যবহারকারীদের তাদের ঘুমের অভ্যাস উন্নত করতে সহায়ক পূর্ণাঙ্গ দৈনিক রিপোর্ট সরবরাহ করে।

    নির্ভুল ডুয়াল-ফ্রিকোয়েন্সি জিপিএস

    যারা আউটডোর অ্যাক্টিভিটি পছন্দ করেন তাদের জন্য ওয়ানপ্লাস ওয়াচ টু -তে ডুয়াল-ফ্রিকোয়েন্সি জিপিএস রয়েছে। ফিচারটি দৌড়ানো, সাইক্লিং বা হাইকিং-এর মত এক্টিভিটির সময় নির্ভুল অবস্থান প্রদান করে। এই প্রযুক্তি সিগন্যালের হস্তক্ষেপ কমিয়ে চ্যালেঞ্জিং পরিবেশেও সঠিক ট্র্যাকিং প্রদান করে। টেক-রাডারের রিভিউ অনুযায়ী, ওয়াচ টু-এর ডুয়াল-ফ্রিকোয়েন্সি জিপিএস নির্ভরযোগ্যভাবে কাজ করেছে যা অন্যান্য স্মার্টওয়াচের ডেটার সাথেও মিলে যায়।

    আরও যত হেলথ ফিচার

    হার্ট রেট ও স্লিপ মনিটরিংয়ের পাশাপাশি ওয়ানপ্লাস ওয়াচ টু-এর আরও স্বাস্থ্য-ট্র্যাকিং ফিচার রয়েছে। এতে আছে রক্তের অক্সিজেন লেভেল পরিমাপের জন্য এসপিওটু মনিটরিং, প্রতিদিনের স্ট্রেস ম্যানেজ করতে স্ট্রেস ট্র্যাকিং ও ফিটনেস এক্টিভিটির জন্য ১০০টিরও বেশি ওয়ার্কআউট মোড। ঘড়িটি ই-হেলথ অ্যাপের সাহায্যে ব্যবহারকারীদের সকল স্বাস্থ্য সূচকের সার্বিক অবস্থা দেখিয়ে ফিটনেস জার্নিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে।

    ডিজাইন এবং ব্যবহারযোগ্যতা

    ওয়ানপ্লাস ওয়াচ টু একটি স্লিক ও টেকসই ডিজাইনের স্মার্টওয়াচ। এর ১.৪৩-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে উজ্জ্বল সূর্যালোকেও স্পষ্ট ভিজ্যুয়াল দেয়। স্ন্যাপড্রাগন ডাব্লিউ ৫ জেন ১ প্রসেসর চালিত এই স্মার্টওয়াচটিতে আছে ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস বিভিন্ন হেলথ মেট্রিক্স ও সেটিংসের সহজ নেভিগেশন নিশ্চিত করে। ঘড়িটি পানি-প্রতিরোধী তাই সাঁতার ও অন্যান্য পানি সম্পর্কিত এক্টিভিটিতে এটি সচল থাকে। স্মার্ট ওয়াচটির শক্তিশালী ব্যাটারি লাইফ ১০০ ঘণ্টা পর্যন্ত ব্যাক আপ দেয় ফলে ব্যবহারকারীরা ঘন ঘন চার্জিংয়ের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন। এক ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হওয়া ডিভাইসটি মাত্র ১০ মিনিট চার্জ দিলেই সারা দিন ব্যবহার করা যায়।

    ওয়ানপ্লাস ওয়াচ টু একটি সম্পূর্ণ হেলথ-ট্র্যাকিং ডিভাইস, যা সঠিক হার্ট রেট মনিটরিং, স্লিপ অ্যানালাইসিস ও নির্ভুল ডুয়াল-ফ্রিকোয়েন্সি জিপিএস সক্ষমতার নিশ্চয়তা দেয়। বাড়তি হেলথ ফিচার, ইউজার ফ্রেন্ডলি ডিজাইন ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এটিকে হেলথ ও ফিটনেস জার্নিকে উন্নত করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য একটি দারুণ সঙ্গীতে পরিণত করেছে। হেলথ এন্ড অ্যাক্টিভিটি লাভার ও যারা নতুন বছরে ফিটনেস জার্নি শুরু করেছেন তাদের জন্য ২৯,৯৯৯ টাকা দামের এই স্মার্টওয়াচটি একটি ভ্যালু ফর মানি ডিভাইস হতে যাচ্ছে। (তথ্য- সংগৃহীত)

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.