Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এআই এজেন্ট সাহায্য করবে ভ্রমণ পরিকল্পনা ও রেস্তোরাঁর রিজার্ভেশনে
    প্রযুক্তি

    এআই এজেন্ট সাহায্য করবে ভ্রমণ পরিকল্পনা ও রেস্তোরাঁর রিজার্ভেশনে

    ইভান মাহমুদজানুয়ারি 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এআই এজেন্ট সাহায্য করবে ভ্রমণ পরিকল্পনা ও রেস্তোরাঁর রিজার্ভেশনে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভ্রমণ পরিকল্পনা, রেস্তোরাঁর রিজার্ভেশন, ফরম পূরণ এবং এমনকি বাজারসদাই অর্ডার দেওয়ার মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দেবে ওপেনএআই। এটি একটি কৃত্রিম বুদ্ধিমান প্রতিনিধি বা এআই এজেন্ট।

    গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, অপারেটর একটি ‘এজেন্ট’, যা ইন্টারনেটে গিয়ে ব্যবহারকারীদের জন্য কাজ সম্পাদন করতে পারে। অপারেটরটি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত বাটন, মেনু এবং টেক্সট ফিল্ডগুলোর সঙ্গে নিজেই পরিচালিত করতে পারে।

    অপারেটর ব্যবহারকারীদের ভ্রমণ, ডাইনিং, ইভেন্ট ইত্যাদি বিভাগে সাজেশন প্রম্পট দেবে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী অপারেটরকে বলতে পারেন নিউইয়র্ক থেকে মাউই যাওয়ার একটি ভালো ফ্লাইট খুঁজে দিতে, যেখানে অনেক রাতে প্লেন অবতরণ করবে না। এই নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করে দেবে। এটি শুধু কাজটি সম্পন্ন করে দেবে। তবে চূড়ান্ত লেনদেন বা চেকআউট ব্যবহারকারীকেই করতে হবে।

    অপারেটর আরও ব্যক্তিগতভাবে সাহায্য করার জন্য বিভিন্ন ফলোআপ প্রশ্নও করতে পারে, যেমন: লগইন তথ্য সংগ্রহ করতে পারে। তবে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় স্ক্রিনে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবেন।

    কোম্পানিটি আরও জানায়, বর্তমানে ‘অপারেটর’ শুধু যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি প্রো সাবস্ক্রাইবাররা এই লিংকে প্রবেশ করে প্রযুক্তিটি ব্যবহার করতে পারবে। এটি পরবর্তীতে প্লাস, টিম এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও উপলব্ধ হবে। অপারেটরকে চ্যাটজিপিটির এর সঙ্গে ইন্টিগ্রেট করাও তাদের পরিকল্পনায় রয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে যে, বর্তমানে তাদের কিছু কাজে সমস্যা হচ্ছে, যেমন: ক্যালেন্ডার পরিচালনা এবং স্লাইড শো তৈরি করা।

    অ্যানথ্রপিক জানিয়েছে, এটি কম্পিউটার স্ক্রিনে যা কিছু রয়েছে তা বুঝতে পারে, বাটন নির্বাচন করতে পারে, টেক্সট টাইপ করতে পারে, ওয়েবসাইট নেভিগেট করতে পারে এবং যেকোনো সফটওয়্যার ও রিয়েল-টাইম ইন্টারনেট ব্রাউজিং মাধ্যমে কাজ সম্পাদন করতে পারে। এ ছাড়া সম্প্রতি অ্যানথ্রপিককে ১ বিলিয়ন ডলারেও বেশি নতুন বিনিয়োগে সম্মত হয়েছে গুগল।

    অ্যানথ্রপিকের প্রধান বিজ্ঞানী জারেড কাপলান বলেন, টুলটি ‘প্রায় আমাদের মতোই কম্পিউটার ব্যবহার করতে পারে। তিনি আরও বলেন, এটি এমন কাজ করতে সক্ষম, যা ‘দশ বা এমনকি শতাধিক পদক্ষেপের মধ্যে হতে পারে।’

    ওপেনএআই, অ্যানথ্রপিক, গুগল, আমাজন, মাইক্রোসফট ও মেটাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে জেনেরেটিভ এআই বাজার। আগামী দশকের মধ্যে এই খাতের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

    এ ছাড়া, ব্যবহারকারীরা চাইলে কিছু ডেটা সংগ্রহ বন্ধ করতে পারবেন। চ্যাটজিপিটির ‘ইম্প্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান’ সেটিংসটি বন্ধ করার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডেটা সংগ্রহ থেকে বিরত থাকতে পারবেন এবং এক ক্লিকে সমস্ত ব্রাউজিং ডেটা মুছে ফেলতে পারবেন।

    ওপেনএআইয়ের এই প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী এআই কোম্পানি অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতা করবে। গত অক্টোবরে অ্যানথ্রপিক তাদের ‘কম্পিউটার ইউজ’ নামক একটি ফিচার চালু করে। এই এআই এজেন্টগুলোকে মানুষের মতো কম্পিউটার ব্যবহার করে জটিল কাজ করতে পারে। সূত্র: সিএনবিসি

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    কথা বললেই লেখা তৈরি, নতুন ট্রান্সক্রাইব মডেল আনল মেটা

    সেপ্টেম্বর 2, 2026
    প্রযুক্তি

    টাকা দিলেই মিলছে এনআইডি, কলের তথ্য ও মোবাইলের অবস্থান

    সেপ্টেম্বর 2, 2026
    অপরাধ

    টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডি—কিন্তু কীভাবে?

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.