Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রযুক্তির উৎকর্ষে উন্নত মানুষের জীবন
    প্রযুক্তি

    প্রযুক্তির উৎকর্ষে উন্নত মানুষের জীবন

    এফ. আর. ইমরানজানুয়ারি 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রযুক্তির উৎকর্ষে দিন দিন উন্নত হচ্ছে মানুষের জীবন। আবার এই প্রযুক্তি নিয়েই মানুষের রয়েছে বিভিন্ন ধরণের দৃষ্টিভঙ্গি।

    কুইটবিট লাইটার বোস্টনের গোফরানি এবং উজি নাগানো তৈরি করেছেন ‘কুইটবিট’ নামক স্মার্ট লাইটার। এই লাইটার সিগারেট খাওয়া কমাতে সাহায্য করবে। যেহেতু এটি কেটি স্মার্ট পণ্য, তাই এর কাজকারবারও স্মার্ট। লাইটারটি সিগারেট জ্বালানোর পাশাপাশি ব্যবহারকারী প্রতিদিন কতবার ধুমপান করেছেন সেই হিসাব লাইটারের ডিসপ্লেতে প্রদর্শন করবে। ফলে ধুমপান করার পরিমান কমেছে না বেড়েছে সেটি এই লাইটারটির মাধ্যমে জানা যাবে। এছাড়া ব্যবহারকারী সর্বশেষ কখন সিগারেট জ্বালিয়েছেন, কতবার বন্ধুর সঙ্গে সিগারেট শেয়ার করেছেন সেটিও জানাবে। লাইটারটিতে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। ফলে অ্যাপ ব্যবহারের মাধ্যমে স্মার্টফোনেও ধুমপানের যাবতীয় হিসাব পাওয়া যাবে। এমনকি সিগারেটের পেছনে কতটাকা খরচ হচ্ছে বা কমানোর ফলে কতটাকা সঞ্চয় হচ্ছে সে তথ্যও স্মার্টফোনে পাওয়া যাবে। তথ্য ফেসবুক এবং টুইটারে শেয়ারও করা যাবে। খুব শিগগিরি বিশ্বব্যাপী এই লাইটারটি বাজারজাত করা হবে বলে জানা গেছে।

    পি-সেল প্রযুক্তি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৪জি ইন্টারনেট সেবা চালু রয়েছে। কিন্তু এমন একটি প্রযুক্তি আসছে, যা দিয়ে স্মার্টফোনের সাহায্যে ফোর-জির চেয়ে এক হাজার গুণ বেশি দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। নতুন এই প্রযুক্তির নাম পি-সেল প্রযুক্তি। ২০২০ সালে মধ্যেই সারাবিশ্বের মানুষের এ সুবিধাটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ থেকে ব্যাপকভাবে ভিজ্যুয়াল মার্কেটিং শুরু হবে।

    কম্পিউটিং সেবা কম্পিউটিং সেবা আগামী বছরগুলোয় আরো বেশি প্রসার হবে। মোবাইল ডিভাইস থেকে শুরু করে পরিধেয় প্রযুক্তি পণ্যগুলোর মাধ্যমেও এখন এই সেবার ব্যবহার বাড়ছে। আর ক্রমবর্ধমান মোবাইল ডিভাইস বাজারসংশ্লিষ্ট সেবাকে আরো প্রয়োজনীয় অনুষঙ্গে পরিণত করবে বলে মনে করা হচ্ছে।

    ইন্টারনেট সংশ্লিষ্ট সেবা ইন্টারনেট অব থিংকস নামে অধিক পরিচিত ইন্টারনেট সংশ্লিষ্ট সেবা পণ্যগুলোর ব্যবহার আগামী বছরগুলোয় বৃদ্ধি পাবে। বর্তমানে বিশ্বব্যাপী এ ধরনের পণ্যের ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়ছে। এরই মধ্যে এ খাত নিয়ে বিভিন্ন কোম্পানি গবেষণা শুরু করেছে।তথ্য সংরক্ষণ ব্যবস্থা তথ্য সংরক্ষণে এরই মধ্যে উদ্ভাবন হয়েছে বেশকিছু নতুন প্রযুক্তি। বিশ্বব্যাপী ইন্টারনেট প্রসারের কারণে সাধারণ গ্রাহক এখন ইন্টারনেটে তাদের নিজেদের তথ্য সংরক্ষণের সুযোগ পাচ্ছেন। কিন্তু এসব তথ্যের নিরাপত্তা দেয়া এখন বড় চ্যালেঞ্জ। ধারণা করা হচ্ছে, আগামী বছরগুলোয় নিরাপদ তথ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ও ব্যবহার বাড়বে উল্লেখযোগ্য হারে।

    স্মার্ট হেডফোন প্রযুক্তি প্রতিষ্ঠান কিকস্টার্টার নিয়ে আসছে ‘স্ট্রিমজেড’ নামক স্মার্ট হেডফোন। এটি একই সঙ্গে হেডফোন এবং মিউজিক ডিভাইস হিসেবে কাজ করবে। এজন্য এতে বিল্ট-ইন ওয়াই-ফাই অ্যানড্রয়েড মিউজিক প্লেয়ার থাকবে। ফলে সরাসরি হেডফোন থেকেই গান বাজানো যাবে। স্মার্ট হেডফোনটি ব্যবহার করে ওয়াই-ফাইয়ের মাধ্যমে সরাসরি ক্লাউড স্টোরেজ থেকে গান শোনা যাবে। এ ছাড়াও প্যানডোরা ও স্পটিফাইয়ের মিউজিক স্টোর থেকেও গান শোনা যাবে। অতি দ্রæত এটি বাজারে আনা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

    সতর্ক করা সিটবেল্ট স্পেন ও যুক্তরাজ্যের একদল গবেষক তৈরি করেছে সিটবেল্ট। ‘হারকেন’ নামক এই সিটবেল্ট গাড়িচালকের ঘুম ঘুম ভাব হলেই তাকে সতর্ক সংকেত দেবে। সিটবেল্টটি চালকের হৃৎপিন্ডের গতিবিধি পর্যবেক্ষণ করবে এবং তার ঘুম আসছে কি না তা শনাক্ত করতে পারবে। গাড়ি চালানো অবস্থায় চালক ঘুমিয়ে পড়লে সিটবেল্টটি জরুরি সংকেতেরমাধ্যমে চালককে জাগিয়ে তুলবে এবং তাৎক্ষণিকভাবে গাড়ি থামানোর পরামর্শ দেবে। সিটবেল্টের পাশাপাশি চালকের শারীরিক অবস্থার ওপর নজর রাখতে সক্ষম এমন ধরনের স্মার্ট সিট কভার তৈরিতেও গবেষকরা কাজ করছেন বলে জানা গেছে।

    ভিটেল বোতল বোতলজাত পানি প্রস্তুতকারক ফ্রান্সের একটি প্রতিষ্ঠান বাজারে নিয়ে আসতে যাচ্ছে ‘ভিটেল’ নামক স্মার্ট বোতল। ব্যবহারকারীকে এই বোতলটি প্রতি এক ঘণ্টা পর পর নিজে থেকেই পানি খাওয়ার কথা মনে করিয়ে দেবে। এজন্য বোতলটির ক্যাপে সংযুক্ত করা হয়েছে সময় গণনা যন্ত্র । প্রতিবার পানি খাওয়ার পর পানির বোতলের মুখটি আটকে রাখার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে বোতলের মাথায় থাকা সময় গণনা যন্ত্রটি। পানি খাওয়ার এক ঘণ্টা পার হলে, এই স্মার্ট বোতলটির ক্যাপটির ভেতর থেকে বেরিয়ে আসবে লাল রঙের ছোট একটি ফ্ল্যাগ। ফলে বোতলের দিকে তাকালেই ব্যবহারকারীর পানি খাওয়ার কথা মনে পড়ে যাবে।

    মাই কোচ ফুটবল অ্যাডিডাস তৈরি করেছে ‘মাই কোচ স্মার্ট বল’ নামক স্মার্ট ফুটবল। এই স্মার্ট বলটির ব্যবহার করে নিজে নিজেই সহজে দক্ষ ফুটবলার হয়ে উঠা যাবে বলে অভিমত প্রতিষ্ঠানটির। কেননা বলটিতে বিশেষ সেন্সর এবং ব্লুটথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে বলটিতে কত জোরে লাথি দেয়া হল এবং কোন দিকে বলটি উড়ে যাবে বা কতটা বাঁক নেবে এরকম যাবতীয় সব তথ্যে ব্লুটুথের মাধ্যমে বলটি আইফোনে সরবরাহ করবে। এজন্য আইফোনে ‘মাই কোচ’ নামক অ্যাপটি ব্যবহার করলেই চলবে। শর্ট পাস, লং পাস, গোলকিক, কর্নারকিক, ফ্রিকিক কিংবা স্ট্রাইকে দক্ষতা বাড়াতে বলটি ডিজিটাল কোচের দায়িত্ব পালন করবে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডেইলি মেইল, দ্য গার্ডিয়ান, ম্যাশঅ্যাবল

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.