Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনের ডিপসিক অ্যাপ কেন এত আলোচিত?
    প্রযুক্তি

    চীনের ডিপসিক অ্যাপ কেন এত আলোচিত?

    ইভান মাহমুদজানুয়ারি 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চীনের ডিপসিক অ্যাপ কেন এত আলোচিত ?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ডিপসিক এআই এখন একটি আলোচিত নাম। বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তিসুবিধা থাকায় প্রযুক্তিপ্রেমীদের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে চীনে তৈরি এআই মডেলটি। ডিপসিক একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি, যা ওপেন সোর্স ভাষা মডেল তৈরি করে। হাংচৌ-এ অবস্থিত এই প্রতিষ্ঠানটি চীনা হেজ ফান্ড হাই-ফ্লায়ার দ্বারা অর্থায়নপ্রাপ্ত এবং এর সহ-প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং ২০২৩ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন।

    ডিপসিক একটি জেনারেটিভ এআই চ্যাটবট তৈরি করেছে, যা চ্যাটজিপিটির মতোই কাজ করে। তবে ডিপসিকের বিশেষত্ব হলো এটি ওপেন সোর্স অর্থাৎ এর কোড ব্যবহার, সংশোধন এবং দেখার জন্য সবার জন্য উন্মুক্ত। এটি নির্মাণের উদ্দেশ্যে সোর্স কোড এবং ডিজাইন ডকুমেন্টস অ্যাক্সেস এবং ব্যবহারের অনুমতি প্রদান করে।

    কোম্পানিটি শীর্ষ চীনা বিশ্ববিদ্যালয় থেকে তরুণ এআই গবেষকদের নিয়োগ করেছে এবং কম্পিউটার বিজ্ঞান ক্ষেত্রের বাইরে থেকেও নিয়োগ করেছে, যাতে মডেলের জ্ঞান ও ক্ষমতা বৈচিত্র্যময় হয়।

    ডিপসিকের ওপেন সোর্স এআই মডেল এআই গবেষণা ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর মাধ্যমে ছোট প্রতিষ্ঠান ও গবেষকরা সহজেই এআই প্রযুক্তি ব্যবহার ও উন্নয়ন করতে পারবেন।

    ডিপসিক পাওয়া যাবে বিনামূল্যে। ওপেনএআই ০১ এবং ক্লাউড সোনেটের মতো অন্যান্য সিস্টেমগুলোর ক্ষেত্রে পেইড সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে। আবার সাবস্ক্রিপশন নিলেও ব্যবহারের একটা নির্দিষ্ট লিমিট থাকে। যদিও গুগল জিমিনি ফ্রি-তেই পাওয়া যায়। তবে এরও ব্যবহারের সীমা নির্ধারিত থাকে। কিন্তু ডিপসিকের ক্ষেত্রে কোনো লিমিট থাকে না। আর এটা সম্পূর্ণ রূপেই ফ্রি।

    ডিপসিক ফ্রি, কারণ এর ক্ষেত্রে কিছু প্রধান প্রযুক্তির অগ্রগতি ঘটেছে। আর ডিপসিক আর১-এর সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হলো কস্ট-এফিশিয়েন্সি। আর দাম যেহেতু কম, তাই আর১ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে করে দেওয়া হয়েছে। ডিপসিক আসলে এআই সিস্টেমের দাম কমিয়ে আনছে। এটি চালানোর জন্য কম্পিউটিং অথবা গ্যাজিলিয়ন গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে না। সূত্র: দ্য গার্ডিয়ান

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    কথা বললেই লেখা তৈরি, নতুন ট্রান্সক্রাইব মডেল আনল মেটা

    সেপ্টেম্বর 2, 2026
    প্রযুক্তি

    টাকা দিলেই মিলছে এনআইডি, কলের তথ্য ও মোবাইলের অবস্থান

    সেপ্টেম্বর 2, 2026
    অপরাধ

    টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডি—কিন্তু কীভাবে?

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.