Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অ্যামাজনে আসছে এআই-চালিত স্মার্টার ভয়েস অ্যাসিস্ট্যান্ট
    প্রযুক্তি

    অ্যামাজনে আসছে এআই-চালিত স্মার্টার ভয়েস অ্যাসিস্ট্যান্ট

    হাসিব উজ জামানফেব্রুয়ারি 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অ্যামাজন অবশেষে তার বহুল প্রতীক্ষিত জেনারেটিভ এআই-চালিত অ্যালেক্সা ভয়েস পরিষেবা চালু করতে যাচ্ছে। যদিও এই পরিষেবার উন্মোচন কিছুটা বিলম্বিত হয়েছে। তবে চলতি মাসের শেষের দিকে এক বিশেষ প্রেস ইভেন্টে এটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হবে। কোম্পানির অভ্যন্তরীণ তিনটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।

    অ্যামাজনের দাবি, নতুন অ্যালেক্সা আগের তুলনায় আরও স্বাভাবিক ও দক্ষ কথোপকথনের অভিজ্ঞতা দেবে। জেনারেটিভ এআই প্রযুক্তির মাধ্যমে এটি শুধু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়াই নয় বরং ব্যবহারকারীদের সঙ্গে সাবলীলভাবে কথোপকথন চালাতে সক্ষম হবে। একই সঙ্গে এটি কাজ সম্পাদন এবং বিভিন্ন পরিষেবা প্রদানে আরও স্মার্ট ও কার্যকর ভূমিকা রাখবে।

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি হবে অ্যালেক্সার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপগ্রেড। এক দশকেরও বেশি সময় ধরে অ্যামাজন ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সেবায় বিভিন্ন পরিবর্তন এনেছে। তবে নতুন সংস্করণ সেটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি নিউইয়র্কে অনুষ্ঠেয় এক বিশেষ ইভেন্টের জন্য সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে। যদিও অ্যামাজনের এক মুখপাত্র ইভেন্টের মূল বিষয়বস্তু ‘অ্যালেক্সা’ বলেই নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি।

    বাজার বিশ্লেষকদের মতে, নতুন জেনারেটিভ এআই-চালিত অ্যালেক্সা অ্যামাজনের জন্য বড় সম্ভাবনার দুয়ার খুলতে পারে। বর্তমানে বিশ্বব্যাপী অ্যালেক্সা-সংযুক্ত ডিভাইসের সংখ্যা ৫০ কোটিরও বেশী। যা প্রতিষ্ঠানটির জন্য একটি বিশাল বাজার সৃষ্টি করেছে। তবে প্রতিযোগিতামূলক এই বাজারে টিকে থাকা সহজ নয়। ফলে নতুন পরিষেবা অ্যামাজনের জন্য বড় ঝুঁকিও বয়ে আনতে পারে।

    অ্যামাজনের অ্যালেক্সা বিভাগ এখনো আর্থিকভাবে লাভজনক হয়নি। বরং এ খাতে কোম্পানির ব্যয় আয়ের তুলনায় বেশি। নতুন সংস্করণের মাধ্যমে অ্যামাজন শুধু উন্নত ব্যবহারকারীর অভিজ্ঞতা দিতেই চায় না বরং এটি মুনাফা বৃদ্ধির কৌশল হিসেবেও দেখছে। তাদের প্রত্যাশা, নতুন অ্যালেক্সা শুধু ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথনই চালাবে না বরং এর মাধ্যমে অনেক ব্যবহারকারীকে অর্থকরী গ্রাহকে পরিণত করা যাবে।

    নতুন সংস্করণে একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা থাকবে। যা বর্তমানে অ্যালেক্সার ক্ষেত্রে সীমিত। বর্তমানে এটি একবারে শুধু একটি অনুরোধ পূরণ করতে পারে কিন্তু নতুন আপগ্রেডের ফলে ব্যবহারকারীর সরাসরি অংশগ্রহণ ছাড়াই কিছু কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

    প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য নতুন অ্যালেক্সা পরিষেবা চালু করা হবে। এটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ রাখা হলেও অ্যামাজন মাসিক ৫ থেকে ১০ ডলার ফি নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে।

    নতুন সংস্করণের আনুষ্ঠানিক ঘোষণার পর প্রযুক্তি বিশ্বে এটি কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    কথা বললেই লেখা তৈরি, নতুন ট্রান্সক্রাইব মডেল আনল মেটা

    সেপ্টেম্বর 2, 2026
    প্রযুক্তি

    টাকা দিলেই মিলছে এনআইডি, কলের তথ্য ও মোবাইলের অবস্থান

    সেপ্টেম্বর 2, 2026
    অপরাধ

    টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডি—কিন্তু কীভাবে?

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.