Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চীন ও উত্তর কোরিয়ায় ক্ষতিকর কার্যকলাপের সন্দেহে ওপেনএআই অ্যাকাউন্ট বন্ধ
    প্রযুক্তি

    চীন ও উত্তর কোরিয়ায় ক্ষতিকর কার্যকলাপের সন্দেহে ওপেনএআই অ্যাকাউন্ট বন্ধ

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই চীন ও উত্তর কোরিয়ার কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এসব ব্যবহারকারী নজরদারি ও মতামত প্রভাবিত করার মতো ক্ষতিকর কাজে চ্যাটজিপিটি ব্যবহার করছিলেন। সূত্র: রয়টার্স

    ওপেনএআই জানায়, চীন ও উত্তর কোরিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জনগণের ওপর প্রভাব ফেলার চেষ্টা করতে পারে। এ ধরনের কার্যকলাপ শনাক্ত করতে প্রতিষ্ঠানটি নিজস্ব এআই টুল ব্যবহার করেছে বলেও জানানো হয়েছে।

    চ্যাটজিপিটির মূল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, সন্দেহজনক কার্যকলাপ চিহ্নিত করে কিছু অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তবে ঠিক কতগুলো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বা কবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

    প্রতিষ্ঠানটির অভিযোগ, কিছু ব্যবহারকারী চ্যাটজিপিটির মাধ্যমে স্প্যানিশ ভাষায় সংবাদ তৈরি করছিলেন, যা যুক্তরাষ্ট্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করে। এসব প্রতিবেদন লাতিন আমেরিকার মূলধারার সংবাদমাধ্যমে চীনের একটি প্রতিষ্ঠানের নামে প্রকাশিত হয়।

    অন্যদিকে, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া জীবনবৃত্তান্ত ও অনলাইন প্রোফাইল তৈরি করেছিল, যার মাধ্যমে তারা প্রতারণার আশ্রয় নিয়ে পশ্চিমা কোম্পানিতে চাকরি পাওয়ার চেষ্টা করছিল।

    এছাড়াও কম্বোডিয়াভিত্তিক একটি আর্থিক প্রতারণা চক্র চ্যাটজিপিটি ব্যবহার করে বিভিন্ন ভাষায় অনুবাদ ও মন্তব্য তৈরি করেছিল। এসব মন্তব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন এক্স ও ফেসবুকে ছড়ানো হয় বলে অভিযোগ উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.