Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই যুগের সফল যাত্রা শেষে প্রযুক্তি জগত হতে বিদায় নিচ্ছে স্কাইপ
    প্রযুক্তি

    দুই যুগের সফল যাত্রা শেষে প্রযুক্তি জগত হতে বিদায় নিচ্ছে স্কাইপ

    এফ. আর. ইমরানমার্চ 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রায় দুই দশকের পথচলার ইতি টানতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ। মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, আগামী মে মাস থেকে স্কাইপ বন্ধ করে দেওয়া হবে এবং এর কিছু পরিষেবা মাইক্রোসফট টিমসের সঙ্গে একীভূত করা হবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রযুক্তি জায়ান্টটি। সূত্র: এপি

    মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা তাদের বর্তমান অ্যাকাউন্ট দিয়েই টিমসে লগইন করতে পারবেন। বিগত কয়েক বছর ধরে টিমস-কে বেশি গুরুত্ব দিচ্ছে মাইক্রোসফট, কারণ প্রতিষ্ঠানটি একক যোগাযোগ প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করছে।

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্কাইপ বন্ধের সিদ্ধান্ত মাইক্রোসফটকে বাজার প্রতিযোগিতায় আরো এগিয়ে রাখবে।

    স্কাইপ প্রথম চালু হয় ২০০৩ সালে এবং অল্প সময়ের মধ্যেই এটি বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপগুলোর একটি হয়ে ওঠে।

    ২০১১ সালে ৮৫০ কোটি ডলারে (৮.৫ বিলিয়ন ডলার) স্কাইপ অধিগ্রহণ করে মাইক্রোসফট। সে সময় বিশ্বজুড়ে স্কাইপ ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ১৭ কোটি। মাইক্রোসফটের তৎকালীন সিইও স্টিভ বালমার স্কাইপকে “ভিডিও ও ভয়েস কমিউনিকেশনের প্রতীক” হিসেবে উল্লেখ করেছিলেন।

    কোভিড-১৯ মহামারির সময় স্ল্যাক, জুম ও মাইক্রোসফট টিমসের মতো নতুন ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সেই তুলনায় স্কাইপের আপডেট ও উন্নয়ন কার্যক্রম অনেকটা ধীরগতির ছিল, যারফলে এটি ক্রমেই ব্যবহারকারীদের কাছে আকর্ষণ হারাতে থাকে।

    স্কাইপ বন্ধ হলেও- এর বর্তমান ব্যবহারকারীরা টিমসে সহজেই স্থানান্তরিত হতে পারবেন। টিমসে স্কাইপের বেশ কিছু ফিচার যুক্ত করা হবে, যাতে গ্রাহকরা ভিডিও ও ভয়েস কলের সুবিধা পেতে পারেন।

    প্রায় দুই দশকের এক সফল যাত্রা শেষে এবার প্রযুক্তি জগতে বিদায় নিচ্ছে স্কাইপ। তবে মাইক্রোসফটের নতুন পরিকল্পনায় টিমস’ই হবে ভবিষ্যতের মূল যোগাযোগ মাধ্যম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    কথা বললেই লেখা তৈরি, নতুন ট্রান্সক্রাইব মডেল আনল মেটা

    সেপ্টেম্বর 2, 2026
    প্রযুক্তি

    টাকা দিলেই মিলছে এনআইডি, কলের তথ্য ও মোবাইলের অবস্থান

    সেপ্টেম্বর 2, 2026
    অপরাধ

    টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডি—কিন্তু কীভাবে?

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.