Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টিকটকের প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র রিলস অ্যাপ আনছে ইনস্টাগ্রাম
    প্রযুক্তি

    টিকটকের প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র রিলস অ্যাপ আনছে ইনস্টাগ্রাম

    এফ. আর. ইমরানমার্চ 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টিকটকের সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে ইনস্টাগ্রাম তার স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ফিচার ‘রিলস’-কে আলাদা অ্যাপ হিসেবে চালুর পরিকল্পনা করছে। মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম এই পদক্ষেপ নিচ্ছে মূলত যুক্তরাষ্ট্রে টিকটকের অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে। সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে টিকটকের বিকল্প হিসেবে রিলসকে শক্তিশালী করতে চাইছে মেটা।

    প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি কর্মীদের কাছে রিলসের স্বতন্ত্র অ্যাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মেটা।

    যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ওপর নজরদারির অভিযোগে টিকটক নিষিদ্ধ হতে পারে বলে গত বছরই ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২৫ সালের জানুয়ারির মধ্যে টিকটক যদি মালিকানা পরিবর্তন না করে, তবে দেশটিতে এটি নিষিদ্ধ হবে। তবে টিকটক এ নিষেধাজ্ঞা এড়াতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।

    এদিকে জানুয়ারিতে ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’ চালুর ঘোষণা দেয় মেটা, যা বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় এডিটিং অ্যাপ ‘ক্যাপকাট’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করা হচ্ছে।

    এর আগে ২০১৮ সালে ‘ল্যাসো’ নামে একটি ভিডিও শেয়ারিং অ্যাপ চালু করেছিল মেটা, যা টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে বন্ধ হয়ে যায়। এবার রিলসকে আলাদা অ্যাপ হিসেবে আনার পরিকল্পনায় মেটা সফল হবে কি না, তা সময়ই বলে দেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কিউআর কোড ও ডিজিটাল ওয়ালেটের প্রসার কীভাবে বদলে দিচ্ছে ছোট ব্যবসার চিত্র?

    আগস্ট 8, 2026
    প্রযুক্তি

    যেসব অ্যাপ থাকলে হ্যাকড হতে পারে ফোন-ব্যাংক অ্যাকাউন্ট

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    জুলাইয়ে বাংলাদেশের পিএমআই বেড়ে ৫৭.৮

    অর্থনীতি আগস্ট 10, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.