Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
    প্রযুক্তি

    বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা

    হাসিব উজ জামানমার্চ 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে এবার ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। এই জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না বরং দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস। বয়স হতে হবে ১৮-৩৫ বছর। এই ব্যাচের প্রশিক্ষণ প্রতিষ্ঠান “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে”, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭-এর মাধ্যমে হবে প্রশিক্ষণ কোর্স চালানো হবে।

    গত মঙ্গলবার (৪ মার্চ) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ২য় ব্যাচে ৩ মাস মেয়াদী (৬০০ ঘন্টা ব্যাপী) ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য বিভাগওয়ারী নির্ধারিত ৪৮ জেলার ১৮ হতে ৩৫ বছর বয়সীরা আবেদনের সুযোগ পাবেন।

    বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা। কোনো জেলার অধিবাসীরা সুযোগ পাবেন —

    • ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুর।
    • ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা।
    • চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী ফেনী ও ব্রাহ্মণবাড়ীয়া।
    • রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ।
    • খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া।
    • রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়।
    • বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা।
    • সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার।

    কারা আবেদন করতে পারবেন- কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

    • প্রশিক্ষণ ভাতা- প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন।
    • প্রশিক্ষণ কত ঘণ্টায়- ৩ মাসব্যাপী এই কোর্সে সপ্তাহে ৬ দিনেই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে। মোট ৭৫ টি ক্লাস হবে ৬০০ ঘন্টায়। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস সম্পন্ন করতে হবে।
    • আবেদন শেষ কবে— অনলাইনে আগামী ২০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের পরে আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
    • প্রশিক্ষণ ভাতা কত— প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। এর সঙ্গে সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থী সনদপত্র পাবেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফি এর প্রয়োজন হবে না।
    • গুরুত্বপূর্ণ তারিখ— বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ২৩ মার্চে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের শিক্ষার্থীদের জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৫ মার্চে অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৭ মার্চ প্রকাশ করা হবে।

    অনলাইনে আবেদনের লিংক: https://e-laeltd.com/48-student-reg-jubo

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাত জেলায় বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

    এপ্রিল 26, 2026
    বাংলাদেশ

    সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প  অনুমোদন পায়নি

    এপ্রিল 26, 2026
    বাংলাদেশ

    প্রাইভেট কারে তেল নিতে লাগবে ফুয়েল পাস

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.