Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্মার্টফোনে প্রতারণামূলক বার্তা শনাক্ত করবে গুগলের এআই প্রযুক্তি
    প্রযুক্তি

    স্মার্টফোনে প্রতারণামূলক বার্তা শনাক্ত করবে গুগলের এআই প্রযুক্তি

    এফ. আর. ইমরানমার্চ 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে গুগল নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চালু করেছে। ‘স্ক্যাম ডিটেকশন’ নামের এই সুবিধাটি গুগল মেসেজেস অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সন্দেহজনক বার্তা শনাক্ত করে ব্যবহারকারীকে তাৎক্ষণিকভাবে সতর্ক করবে।

    গুগলের তথ্য অনুযায়ী, প্রতারকরা প্রথমে সাধারণ বার্তা পাঠিয়ে আস্থা অর্জন করে, পরবর্তীতে ধাপে ধাপে তাদের ফাঁদে ফেলতে চায়। এই পরিস্থিতি মোকাবিলায়, স্ক্যাম ডিটেকশন প্রযুক্তিটি স্মার্টফোনে আসা প্রতিটি বার্তা স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে এবং সন্দেহজনক বার্তা শনাক্ত করলে তা ব্যবহারকারীকে সতর্ক করে।

    এ প্রযুক্তি ব্যবহারকারীদের সুবিধার্থে, সন্দেহজনক বার্তাগুলো সম্পর্কে সতর্ক করে এবং ব্যবহারকারী চাইলে বার্তাটি উপেক্ষা করতে বা প্রেরককে রিপোর্ট ও ব্লক করতে পারবেন।

    গুগল মেসেজেসের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক আলবার্তো পাস্তোর নিয়েতো বলেন, প্রথাগত স্প্যাম সুরক্ষা প্রযুক্তি সাধারণত বার্তা পাঠানোর আগেই কাজ করে, তবে নতুন ধরনের প্রতারণা কথোপকথনের মধ্যে থেকেই ঘটতে পারে। এসব প্রতারণামূলক বার্তা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করে ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে চায়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি করেছি, যা কথোপকথনের ধরন বিশ্লেষণ করে সন্দেহজনক বার্তাগুলো শনাক্ত করতে সক্ষম এবং তাৎক্ষণিক সতর্কবার্তা প্রদান করে।

    স্ক্যাম ডিটেকশন সুবিধাটি মূলত কন্ট্যাক্ট তালিকার বাইরে থেকে আসা সন্দেহজনক নম্বরের বার্তা শনাক্ত করে। তবে ব্যবহারকারীরা চাইলে এটি বন্ধ করতেও পারবেন, যেহেতু এটি ফোনে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকে। প্রথম পর্যায়ে, এই সুবিধাটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার ইংরেজি ভাষায় বার্তা আদান–প্রদানকারী ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    কথা বললেই লেখা তৈরি, নতুন ট্রান্সক্রাইব মডেল আনল মেটা

    সেপ্টেম্বর 2, 2026
    প্রযুক্তি

    টাকা দিলেই মিলছে এনআইডি, কলের তথ্য ও মোবাইলের অবস্থান

    সেপ্টেম্বর 2, 2026
    অপরাধ

    টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডি—কিন্তু কীভাবে?

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.