Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৪ সালে বিশ্বজুড়ে ফেসবুক হ্যাকিং ৩ কোটিরও বেশি
    প্রযুক্তি

    ২০২৪ সালে বিশ্বজুড়ে ফেসবুক হ্যাকিং ৩ কোটিরও বেশি

    এফ. আর. ইমরানমে 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চুরি করা অ্যাকাউন্ট ডার্ক ওয়েবে বিক্রি হয় ৩০ ডলার মূল্যে। ছবি: ফ্রিপিক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। বিশ্বব্যাপী প্রতি ৩৯ সেকেন্ডে একটি করে সাইবার আক্রমণের ঘটনা ঘটছে বলে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে। সবচেয়ে বড় হুমকির মুখে রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, বিশেষ করে ফেসবুক।

    ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান ক্রপইংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ফেসবুক হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে প্রায় ৩ কোটি ৪০ লাখবার। অধিকাংশ ক্ষেত্রেই হ্যাকাররা ফিশিং লিংক ও ভুয়া লগইন পেজ ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে। আক্রান্ত প্ল্যাটফর্মের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইনস্টাগ্রাম, যেখানে হ্যাকিংয়ের সংখ্যা দুই কোটির বেশি। এ ছাড়া এক্স (পূর্বের টুইটার), লিংকডইন ও টিকটকেও উল্লেখযোগ্য হারে হ্যাকিং হয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, প্রতি পাঁচটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের একটির হ্যাকিং চেষ্টার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে প্রতিবছর। তারা সতর্ক করেছেন, সোশ্যাল মিডিয়া বর্তমানে অনলাইন নিরাপত্তার অন্যতম ঝুঁকিপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ছবি ও পাসওয়ার্ড হয়ে উঠছে হ্যাকারদের মূল লক্ষ্য।

    ডিজিটাল অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপিওস প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বজুড়ে ৫২২ কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং এ সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশ। একজন ব্যবহারকারী দিনে গড়ে সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করেন ২ ঘণ্টা ২১ মিনিট।

    প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৮০ শতাংশ হ্যাকিংয়ের পেছনে রয়েছে আগের ফাঁস হওয়া পাসওয়ার্ড ও লগইন তথ্যের পুনঃব্যবহার। এ ছাড়া ২৫ শতাংশ হ্যাকিং হয় ম্যালওয়্যার বা কিলগার নামক বিশেষ সফটওয়্যারের মাধ্যমে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ডিভাইসে টাইপ করা তথ্য সংগ্রহ করে।

    একবার অ্যাকাউন্ট হ্যাক হলে তা ব্যবহার করা হয় প্রতারণা, পরিচয় চুরি, এমনকি ডার্ক ওয়েবে বিক্রির জন্য। হ্যাক হওয়া একেকটি অ্যাকাউন্ট বিক্রি হচ্ছে মাত্র ৩০ ডলারে।

    সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, সন্দেহজনক লিংকে ক্লিক না করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং কোনো তথ্য ফাঁস হলে তাৎক্ষণিকভাবে পাসওয়ার্ড পরিবর্তন করা- এই বিষয়গুলো অনুসরণ করলেই হ্যাকিংয়ের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

    ২০২৪ সালে সোশ্যাল মিডিয়াভিত্তিক ফিশিং আক্রমণ বেড়েছে ৪৭ শতাংশ এবং ভুয়া গিভএওয়ে স্ক্যাম বেড়েছে ৬৫ শতাংশ। এসবের মাধ্যমে ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলে লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা।

    ব্যক্তিগত অ্যাকাউন্ট ছাড়াও হ্যাকারদের লক্ষ্য এখন ব্যবসায়িক প্রোফাইল। বিগত বছরে সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের শিকার হয়েছে ৫২ শতাংশ প্রতিষ্ঠান, যার প্রত্যেকটি আক্রমণে গড়ে ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২ লাখ ডলার।

    বিশ্লেষকরা বলছেন, যত বেশি সময় মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয় করছে, ততই বাড়ছে সাইবার ঝুঁকি- যেখানে ফেসবুক এখনো সবচেয়ে বড় টার্গেট।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    এআই জেনারেটেড ডিপফেক থেকে নারী ও শিশুদের সুরক্ষা: প্রস্তাবিত জাতীয় এআই নীতির আলোকে আইনি বিশ্লেষণ

    আগস্ট 9, 2026
    অপরাধ

    ঢাকা মেডিকেলে ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ

    আগস্ট 9, 2026
    অপরাধ

    হঠাৎ পরিদর্শনে অনিয়ম দেখে কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে বরখাস্ত করলেন প্রতিমন্ত্রী

    আগস্ট 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.