Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিজস্ব স্বার্থেই শিল্পকারখানা স্থাপন করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
    প্রযুক্তি

    নিজস্ব স্বার্থেই শিল্পকারখানা স্থাপন করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

    Najmus Sakibজানুয়ারি 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সহযোগিতায় শিল্পকারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয়, তা একান্তই দেশের নিজস্ব স্বার্থ বিবেচনায় নিয়েই হবে। এ বিষয়ে অন্য দেশ কী ভাবছে, তা বাংলাদেশের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।

    ড্রোন নির্মাণের জন্য কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি স্পষ্ট করেন তিনি।

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি সংবাদপত্রে এ ধরনের খবর দেখেছেন। তবে এ বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য দেশের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, ভারতে বা পাকিস্তানে কী হচ্ছে, সে বিষয়ে বাংলাদেশের মতামতের যেমন কোনো গুরুত্ব নেই, তেমনি বাংলাদেশ কোনো শিল্পকারখানা বা ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিলে অন্য দেশের মতামতও গুরুত্ব পাবে না।

    তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ যদি অন্য দেশের সহযোগিতায় কোনো কারখানা বা শিল্প স্থাপন করে, তা দেশের প্রয়োজন ও স্বার্থ বিবেচনা করেই করা হবে। এই সিদ্ধান্ত বাংলাদেশ নিজেই নেবে। এতে বাইরের কারও ভাবনা বা মন্তব্যের কোনো প্রাসঙ্গিকতা নেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঢাকা থেকে বিভিন্ন রুটে বাসভাড়া পুনর্নির্ধারণ, জানুন বিস্তারিত

    এপ্রিল 25, 2026
    বাংলাদেশ

    ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘ম্যাটস ভবন’ অচল পড়ে রয়েছে

    এপ্রিল 25, 2026
    বাংলাদেশ

    চালুর ১৫ ঘণ্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.