Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাঁচ ব্যাংক নয়, সরকারি সহায়তা পাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
    ব্যাংক

    পাঁচ ব্যাংক নয়, সরকারি সহায়তা পাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 14, 2025নভেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রমালিকানাধীন নতুন ইসলামি ধারার ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের জন্য ২০ হাজার কোটি টাকা মূলধন দেওয়ার প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ জন্য অর্থ বিভাগকে চিঠি পাঠানো হয়েছে। নতুন ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকে হিসাব খুললেই ওই হিসাবে টাকা ছাড় করবে অর্থ বিভাগ। বিষয়টি অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

    এর আগে পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে নতুন এই ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থার প্রশাসক দল একীভূতকরণের কাজ শুরু করেছে। এই পাঁচ ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। বাকি চারটি নিয়ন্ত্রণে ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কর্ণধার এবং আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের। তাঁরা দুজনেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রাথমিক লাইসেন্সের পর সরকারের পক্ষ থেকে নতুন ব্যাংকের নাম নিবন্ধন করা হবে। এরপর চূড়ান্ত লাইসেন্স দেবে বাংলাদেশ ব্যাংক। প্রথম পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খোলার সিদ্ধান্ত নেবে এবং সেই হিসাবে জমা হবে সরকারের মূলধন। পাঁচ ব্যাংকের সম্পদ ও দায়ও নতুন ব্যাংকের অধীনে যাবে।

    জানা গেছে, একীভূত হওয়ার পর আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। সাধারণ আমানতকারীদের অর্থ ফেরতের সময়সূচিও জানানো হবে। ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরতকে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদ সাত সদস্যের। এর নেতৃত্বে থাকছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অন্যান্য সদস্য হলেন—অর্থ বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পান্না, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ।

    এ ছাড়া ব্যাংকে সমানসংখ্যক স্বতন্ত্র পরিচালক নিয়োগের পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে থাকবেন পেশাদার ব্যাংকার, হিসাববিদ ও আইনজীবী। সার্চ কমিটি গঠন করে এমডিসহ শীর্ষ কর্মকর্তাও নিয়োগ দেওয়া হবে। সরকারি আমলারা নয়, যোগ্য পেশাজীবীরাই ব্যাংকটি পরিচালনা করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    কেন লাতিন আমেরিকা ‘ইসরায়েলের উগ্রপন্থীদের’ আঁতুড়ঘরে পরিণত হচ্ছে?

    আগস্ট 7, 2026
    ব্যাংক

    গভীর সংকটে দেশের ব্যাংক খাত

    আগস্ট 7, 2026
    মতামত

    কেন ইলন মাস্ককে ‘জাতিগত যুদ্ধ উদ্যোক্তা’ বলা হচ্ছে?

    আগস্ট 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.